দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: প্রথমে কথা কাটাকাটি, তারপরে পরিস্থিতি বদলে গেল চোখের পলকে। কোরালবেড়িয়ার একটি রাজনৈতিক জমায়েত ঘিরে শুরু হওয়া উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, তা হয়তো কেউই ভাবতে পারেননি। ঘটনার পর এলাকাতে আতঙ্ক ছড়িয়েছে। এরই মধ্যে গুরুতর এক আহত বিজেপি নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ, ভাঙ্গড় ২ নম্বর মন্ডলের বিজেপি সাধারণ সম্পাদক সুরজিৎ গায়েনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে। শুধুমাত্র তাই নয় তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনায় গুরুতর ভাবে জখম হন তিনি। এরপর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে জিরেনগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে, সেখান থেকে তাঁকে আরজিকর হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় ২ নম্বর ব্লকের পোলেরহাট থানায় কোরালবেড়িয়া এলাকায়। আহত বিজেপি নেতার দাবি, একটি মাচায় বসে কয়েকজন সিপিআইএম ও আইএসএফ কর্মীসমার্থক তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছিলেন। তার প্রতিবাদ করতে গিয়ে তাঁকে ঘিরে হামলা চালানো হয় বলে অভিযোগ। এরপর তাঁকে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় গুরুতরভাবে আঘাত করা হয়। ঘটনাকে কেন্দ্র করে সরাসরি রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ তুলেছে বিজেপি। তাঁদের দাবি, এই হামলার ঘটনায় তৃণমূল সিপিআইএম ও আইএসএফের কর্মী সমর্থকেরা জড়িত।
অন্যদিকে, বিজেপির অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম। তাঁদের পাল্টা দাবি, তাঁদের কর্মী সমর্থকদের উপরই আক্রমণ চালানো হয়। কয়েকজনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। এরপর পরিস্থিতি সামাল দিতে এলাকার মহিলারা এগিয়ে এলে, তাঁদের সঙ্গেও হাতাহাতি হয় বলে দাবি সিপিআইএমের। ঘটনায় মহিলা সহ বেশ কয়েকজন সিপিআইএম কর্মী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
এরপর ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, এই ঘটনার জেরে এখনও এলাকায় চাপা উত্তেজনা রয়ে গিয়েছে। গোটা ঘটনায় শুরু হয়েছে তদন্ত। হামলায় কারা জড়িত, সংঘর্ষের প্রকৃত কারণ এবং বিজেপি নেতার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ কতটা সত্যি, তা খতিয়ে দেখছে প্রশাসন।
রাজনৈতিক জমায়েত ঘিরে সংঘর্ষ, রক্তাক্ত বিজেপি নেতা
Related News
উর্দু সংবাদপত্র গোষ্ঠীর আর্থিক লেনদেন ঘিরে তদন্ত, তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক...
কলকাতা, নিউজ ডেস্ক: বেনামি অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন? এবার কেন্দ্রীয় সংস্থার স্ক্যানারে জোড়াফুলের রাজ্যসভার সাংসদ।সপ্তাহের শুরুতেই আর্থিক তছরুপ মামলার তদন্তে বড়সড় অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্ত...
০৭ সেপ্টে ২০২৬, ১১:২৭ এএম · 2 মিনিট
৮ বছরের শিশুকন্যাকে নিগ্রহের অভিযোগ, গ্রামবাসীদের হাতে মারধরের পর গ্রেফতার অভিযুক্...
ঝাড়গ্রাম, নিউজ ডেস্ক: বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে আট বছরের এক শিশুকন্যাকে নিগ্রহের গুরুতর অভিযোগ উঠল প্রতিবেশী বাড়ির এক আত্মীয়ের বিরুদ্ধে। রবিবার দুপুরে ঝাড়গ্রাম থানা এলাকার এই ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় মহলে। ঘ...
০৭ সেপ্টে ২০২৬, ১১:২৫ এএম · 2 মিনিট
NCPI-র ২০ সাংসদ ও ঋতব্রতপন্থী বিধায়ককে কটাক্ষ কল্যাণের
একইসঙ্গে দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করা এবং রাজনৈতিকভাবে বিরোধীদের মোকাবিলার বার্তাও দেন তিনি। কল্যাণের এই আক্রমণাত্মক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
০৬ সেপ্টে ২০২৬, ১০:০৪ পিএম · 1 মিনিট
তিস্তায় প্রভাবের আশঙ্কায় সতর্ক জলপাইগুড়ি, জারি সতর্কতা!
প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের নদীতে না নামার জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি, তিস্তা নদীর গতিপ্রকৃতির উপরও নজর রাখতে বলা হয়েছে।
০৬ সেপ্টে ২০২৬, ০৯:৫৭ পিএম · 2 মিনিটTop Comments (0)
No approved comments yet.