JAZZBAAT 24 BANGLA
১৪ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম
Breaking
Political Controversy : “অভিষেককেও সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে”, সুকান্ত মজুমদার Arijit Singh: অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা! Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা Air France: ৩১ দেশের নাগরিক বিমানকর্মীদের নিয়ে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক Meghalaya Tourism: মেঘালয়ের এই গ্রামে প্রত্যেকের নাম এক-একটি গান, রইল পৌঁছনোর ঠিকানাও Rann of Kutch: ভারতের এই সাদা নোনা প্রান্তরে শীতেই কেন পর্যটকদের ভিড় Bengali Recipe: লুচি-ছোলার ডাল থেকে কষা মাংস, বাঙালির ভোজে কোন পদগুলি থাকতেই হবে? CJP Protest: তেরঙ্গা হাতে ফের দিল্লিতে CJP-র ডাক! ১৬ অক্টোবর বিকেল ৫টায় কী হতে চলেছে কনট প... Political Controversy : “অভিষেককেও সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে”, সুকান্ত মজুমদার Arijit Singh: অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা! Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা Air France: ৩১ দেশের নাগরিক বিমানকর্মীদের নিয়ে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক Meghalaya Tourism: মেঘালয়ের এই গ্রামে প্রত্যেকের নাম এক-একটি গান, রইল পৌঁছনোর ঠিকানাও Rann of Kutch: ভারতের এই সাদা নোনা প্রান্তরে শীতেই কেন পর্যটকদের ভিড় Bengali Recipe: লুচি-ছোলার ডাল থেকে কষা মাংস, বাঙালির ভোজে কোন পদগুলি থাকতেই হবে? CJP Protest: তেরঙ্গা হাতে ফের দিল্লিতে CJP-র ডাক! ১৬ অক্টোবর বিকেল ৫টায় কী হতে চলেছে কনট প...

ভারত-বাংলাদেশ সীমান্ত হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

ভারত-বাংলাদেশ সীমান্ত হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

হাবিবুর রহমান, ঢাকা : ভারত-বাংলাদেশ সীমান্ত হিলি স্থলবন্দর দিয়ে আজ রোববার (৩০ আগস্ট) থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকায় তারা এ পদক্ষেপ নিয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় রপ্তানিকারক সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাংলাদেশের বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে বিষয়টি নিশ্চিত করা হয়।

হিলি বন্দরের শুল্ক কর্মকর্তা পারভেজ আহমেদ বলেন, আমরা ভারতের ব্যবসায়ীদের তরফ থেকে এ ধরনের একটা চিঠি পেয়েছি। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন বলেন, শনিবার রাতে ভারতের “হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন” থেকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় ভারতের হিলি স্থলবন্দর কিছুটা পিছিয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘এ কারণে ভারতীয় হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বাণিজ্য নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তাই সেখানকার সৃষ্ট জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত তারা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য এই বন্দর দিয়ে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি না করার এবং বাংলাদেশ থেকে পণ্য আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছেন।’

শনিবার রাতে ফোনালাপে হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিকাশ মণ্ডল বলেন, ‘আপনারা যেটা শুনেছেন, সেটা সত্য। আমরা বন্দর ব্যবহারকারীরা যৌথভাবে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি। আমরা পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পেরে উঠছি না। সেসব স্থলবন্দরগুলোতে যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু আমরা ব্যবসায়ীরা প্রতিনিয়ত হিলি স্থলবন্দরে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোণঠাসা করা হচ্ছে। তাই আজ রোববার থেকে বাংলাদেশে কোনো ধরনের পণ্য রপ্তানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও কোনো ধরনের পণ্য আমদানি করা হবে না। আমাদের ব্যবসায়িক স্বার্থ বজায় না থাকলে এই সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য কার্যকর হবে।’

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি মো. জাকারিয়া জাজবাত২৪ বাংলাকে বলেন, পাসপোর্ট ও ভিসা থাকলে ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করতে পারবেন। প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকে।

142 Views 1 Likes 0 Comments

Related News

Air France: ৩১ দেশের নাগরিক বিমানকর্মীদের নিয়ে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক
বিদেশ

Air France: ৩১ দেশের নাগরিক বিমানকর্মীদের নিয়ে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক

নিউজ ডেস্ক: বিমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আর তার জেরে আন্তর্জাতিক বিমান পরিষেবায় নতুন বিতর্ক। ইজরায়েলগামী বিমানের পাইলট ও কেবিন ক্রুদের জাতীয়তা নিয়ে জারি করা নতুন বিধি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের বিমান সংস্থা এ...

১৪ অক্টো ২০২৬, ০৭:৪৬ পিএম · 3 মিনিট
Bangladesh Durga Puja: বাংলাদেশে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে, ৩৩ হাজারেরও বেশি মণ্ডপে উৎসবের আয়োজন
বিদেশ

Bangladesh Durga Puja: বাংলাদেশে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে, ৩৩ হাজারেরও বেশি মণ...

হাবিবুর রহমান, ঢাকা: শরতের আকাশে সাদা মেঘের ভেলা, মাঠের ধারে কাশফুলের দোলা। কোথাও প্রতিমার চোখে শেষ তুলির টান, কোথাও চলছে অলংকার ও সাজসজ্জার কাজ। অন্যদিকে, পুজোর নতুন পোশাক কিনতে বিপণিবিতানগুলিতে ভিড় করছেন ক্রেতারা। সব ম...

১৪ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
Bangladesh: ঋণ থেকে বিনিয়োগ, অর্থনীতির নতুন সমীকরণে বাংলাদেশ
বিদেশ

Bangladesh: ঋণ থেকে বিনিয়োগ, অর্থনীতির নতুন সমীকরণে বাংলাদেশ

হাবিবুর রহমান, ঢাকা: চীনের সঙ্গে ঋণনির্ভর অর্থায়ন থেকে বিনিয়োগ ও অংশীদারত্বের দিকে অগ্রসর হওয়া, বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার অর্থায়নের প্রস্তাব দেওয়া এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর...

১৪ অক্টো ২০২৬, ০৫:০১ পিএম · 4 মিনিট
Sheikh Hasina: ‘এক ব্যক্তির জন্য সম্পর্ক আটকে থাকতে পারে না’, বাংলাদেশকে ব্রিকস বয়কট নিয়ে হাসিনার খোঁচা!
বিদেশ

Sheikh Hasina: ‘এক ব্যক্তির জন্য সম্পর্ক আটকে থাকতে পারে না’, বাংলাদেশকে ব্রিকস বয়...

নয়াদিল্লি: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপড়েনের আবহে ফের আলোচনার কেন্দ্রে শেখ হাসিনা। ভারতে আয়োজিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে মুখ খুলে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছে...

১৪ অক্টো ২০২৬, ০৪:৫১ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.