JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৪:৫০ এএম
Breaking
Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত... Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত...

বাংলাদেশে সুন্দরবন উপকূলের নদ-নদীতে! মৌসুমেও রূপালী ইলিশের দেখা নেই

বাংলাদেশে সুন্দরবন উপকূলের নদ-নদীতে! মৌসুমেও রূপালী ইলিশের দেখা নেই

হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশে সুন্দরবন উপকূলের নদ-নদী এবং বঙ্গোপসাগরে ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। নাব্য সংকট, নদীর গভীরতা কমে যাওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সময়মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় হতাশ হয়ে খালি ট্রলার নিয়ে ফিরছেন জেলেরা। ইলিশ না পাওয়ার অন্যতম মূল কারণ নাব্য সংকট ও ডুবোচর। পলি জমে নদ-নদীর তলদেশ ভরাট হওয়ায় এবং ডুবোচর সৃষ্টি হওয়ায় ইলিশের স্বাভাবিক চলাচল ও বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে।

সময়মতো বৃষ্টি না হওয়া এবং সমুদ্রের জলের তাপমাত্রা ও লবণের মাত্রা বদলে যাওয়ায় ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ নষ্ট হচ্ছে। সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে ও কারেন্ট জাল ব্যবহার করে জাটকা এবং মা ইলিশ শিকারের কারণে প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গভীর সমুদ্র থেকে উপকূলের কাছাকাছি বা ভেতরের নদ-নদীতে ইলিশের প্রবেশ কমে গেছে। এতে একদিকে এলাকার জনসাধারণ রূপালী ইলিশের স্বাদ ভুলতে বসেছেন। অন্যদিকে বিকল্প কর্মসংস্থান না থাকায় মানবেতর জীবন যাপন করছেন উপজেলার হাজারো জেলে পরিবার।

সাধারণত অক্টোবরে সুন্দরবন উপকূলের নদ-নদী এবং ইলিশের অভয়ারণ্য হিসেবে পরিচিত বঙ্গোপসাগরে সবচেয়ে বেশি ইলিশ পাওয়ার কথা থাকলেও এ বছর তা পাওয়া যাচ্ছে না। জেলেরা বলছেন, চলতি মৌসুমে মহাজন ও আড়ৎদারদের কাছ থেকে দাদন নিয়ে ইলিশ শিকারে নদ-নদীতে নামছে জেলেরা। কিন্তু মিলছে না ইলিশ। মাছ না পেয়ে হতাশাগ্রস্ত উপকূলের মৎসজীবীরা।

ইলিশ মৌসুমের পাঁচ মাস পার হলেও এ পর্যন্ত লাভের মুখ দেখেনি কোনো জেলে বা মহাজন। সাধারণত জুন থেকে আগস্ট এই তিন মাস জেলেদের কাক্সিক্ষত সময়। বর্ষার এই তিন মাসের দিকে তাকিয়ে জেলেরা সারাবছর প্রহর গুনে। প্রতিবছর এ সময় নদী ও সমুদ্রে প্রচুর ইলিশের দেখা মেলে। আর এই ইলিশ বিক্রির অর্থ দিয়েই চলে জেলেদের সারা বছরের সংসার। স্থানীয় সূত্রে জানা যায়, ভরা মৌসুমেও সুন্দরবন এলাকায় রূপালী ইলিশের বড় আকাল চলছে। জেলেরা জীবন বাজি রেখে ইলিশের প্রধান উৎস বঙ্গোপসাগরের গভীরে গিয়ে পর্যাপ্ত ইলিশ পাচ্ছে না।

গবেষকরা বলছেন, নদীর মোহনা ভরাট হয়ে যাওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নদ-নদীর জলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় গভীর সমুদ্রে সরে যাচ্ছে ইলিশ। এ অবস্থায় ইলিশ আহরণ বাড়াতে নদীর মোহনা খননের পাশাপাশি গভীর সমুদ্রে ইলিশ শিকারের সক্ষমতা বাড়ানোর কথা বলছেন গবেষকরা। উপকূল থেকে ইলিশ মাছ গভীর সমুদ্রে সরে গেলেও ইলিশের ঝাঁকের খোঁজে গভীর সমুদ্রে যেতে পারছেন না জেলেরা। এর কারণ হিসেবে কারিগরি সক্ষমতা এবং সরকারের উদ্যোগের অভাবকে দায়ী করছেন তারা।

চলতি মৌসুমে ইলিশ শিকারের আশায় জাল, নৌকা ও ট্রলার নিয়ে দল বেঁধে নদীতে ছুটছেন জেলেরা। ভোর থেকে মধ্য রাত পর্যন্ত নদী চষে বেড়ালেও তাদের জালে মিলছেনা কাঙ্খিত ইলিশ। দাকোপের জেলে জাকির হোসেন বলেন, ইলিশের ভরা মৌসুমে প্রতিদিন আমরা ৪-৫ জন নদীতে যাই। গড়ে তিন চারটা ইলিশ পাই। যার মূল্য এক হাজার টাকার বেশি না কিন্তু ট্রলার ও তেলের খরচের পর তিন-চারশ টাকা থাকে। যা দিয়ে পরিবারের বাজারই হয়না।

সুন্দরবনের মৎস্য আহরনের অভয়ারণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল ঢাকী, ভদ্রা, শিবসা, কাজীবাছা, মাঙ্গা, পশুর ও ঝপঝপিয়া নদী। বর্তমানে বিভিন্ন এলাকার প্রায় হাজারো জেলে পরিবার এই পেশার উপর নির্ভরশীল। এসব জেলেরা বিভিন্ন এনজিও থেকে ঋণ ও মহাজনের দাদন নিয়ে জাল নৌকা কিনে অনেকে নদীতে নেমেছেন। 

কিন্তু দিনরাত নদীতে জাল ফেলেও ইলিশ না পেয়ে তারা নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। এমনকি ভরা মৌসুমেও ইলিশের দেখা পাচ্ছেন না এসব জেলেরা। যে কারনে উপজেলার বিভিন্ন হাট-বাজারেও ক্রেতাদের সাথে ইলিশের দেখা মিলছে খুব কম। মাঝে মধ্যে দুই একজন জেলের জালে দুই একটি মাছ ধরা পড়লেও বাজারে তার দাম অনেক বেশি। যা সাধারন মানুষ কিনে খেতে পারছেন না।

এদিকে এনজিও ঋনের কিস্তি পরিশোধ করতে না পারায় তাদের সাথে প্রায়ই চেকের মামলায় জড়িয়ে পড়ছেন জেলেরা। মাঝে মধ্যে আবার আত্মগোপন করেও থাকতে হচ্ছে অনেক জেলেকে। অন্য কোন আয়ের উৎস্য না থাকায় বেকার হয়ে পড়েছেন উপকুলীয় উপজেলার এসকল জেলে পরিবারগুলো। জেলেদের পরিবারের সদস্যরা প্রায়ই অনাহারে অর্ধহারে দিন কাটাছেন। 

আবার জেলেদের সরকারের পক্ষ থেকে যে ভাতা দেয়া হচ্ছে তা প্রকৃত জেলেরা পাচ্ছে না। আর যে সাহায্য দেয়া হচ্ছে তাও প্রয়োজনের তুলনায় ১০শতাংশ। জেলেরা অর্থ কষ্টে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আবার সাধারন মানুষও রূপালী ইলিশ মাছের স্বাদ প্রায় ভুলতে বসেছেন।

36 Views 0 Likes 0 Comments

Related News

Donald Trump: ভোটের আগে জ্বালানির দাম কমাতে পুতিনের সঙ্গে সমঝোতা ট্রাম্পের
বিদেশ

Donald Trump: ভোটের আগে জ্বালানির দাম কমাতে পুতিনের সঙ্গে সমঝোতা ট্রাম্পের

ওয়াশিংটন: এক দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ, অন্য দিকে জ্বালানির ক্রমবর্ধমান দাম। এই দুইয়ের চাপে বিশ্ববাজারে স্বস্তি ফেরাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতার কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ...

১০ অক্টো ২০২৬, ১১:৪৫ এএম · 5 মিনিট
‘প্রিয় প্রধানমন্ত্রী...' লাইসেন্স বিতর্কে মুকেশকে নিশানা মাস্কের
বিদেশ

‘প্রিয় প্রধানমন্ত্রী...' লাইসেন্স বিতর্কে মুকেশকে নিশানা মাস্কের

নিউজ ডেস্ক: এবার সরাসরি রিলায়্যান্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানীকে নিশানা করলেন ধনকুবের ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়ায় আম্বানিদের নিশানা করে বলেন, 'এতদিন বুঝতে পারিনি ভারতের আসল ‘বস’ কে।এক্স পোস্টে মাস্ক লিখেছেন, ‘স্টারলিঙ্...

১০ অক্টো ২০২৬, ১০:০৮ এএম · 2 মিনিট
দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্বজুড়ে অনুপ্রেরণা
বিদেশ

দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম...

বিশেষ প্রতিবেদন: ছোটবেলায় বই, সংবাদপত্র কিংবা রেডিও, কোনওটাই ছিল না বাড়িতে। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী সমাজব্যবস্থায় দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই বড় হয়ে ওঠা এক কৃষ্ণাঙ্গ মেয়ে একদিন পৌঁছে গেলেন আন্তর্জাতিক বিচারব্...

০৯ অক্টো ২০২৬, ১১:০২ পিএম · 3 মিনিট
নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ
বিদেশ

নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ

নাভি পিল্লাই পুরস্কার পাওয়ার পর জার্মানির নুরেমবার্গে তাঁকে অভিনন্দন জানানোর সময় মজার ছলে বলেছিলেন, দর্শকরা আরও জোরে হাততালি দিলে তিনি ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগ করে নিতে পারেন।

০৯ অক্টো ২০২৬, ১০:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.