JAZZBAAT 24 BANGLA
০৫ সেপ্টে ২০২৬, ০১:৩৯ পিএম
Breaking
দেশকে পদক জেতানোর এই প্রতিদান? কেয়ার ছবি নিয়ে AI-এর কুৎসিত কারসাজি নদী হয়েছিল নালা ! একা নোংরা আর্বজনা পরিষ্কার করে 'প্রাণ 'ফেরালেন 20 বছরের তরুণ ‘মৃত্যু-উপত্যকা’ নেপাল! নদী নেই, পড়ে আছে শুধু ধ্বংসস্তূপ! কোথায় গেল আস্ত জনপদ? তারেক সরকারের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম ২৪৮ কিমি লংমার্চে দীর্ঘদিনের পুরানো মিত্র জামাত বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, নিজেদের সাংগঠনিক শক্তিতে এককভাবে লড়বে এনসিপি বাংলাদেশে ৭ মাসে নিখোঁজ ১৫৭১৭ শিশু SIR এ দুই জেলার দুই ছবি, সংশোধন প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন ‘ভবিষ্যতের সুপারস্টার’ বৈভবের জাদুতে বুঁদ ক্রিকেট বিশ্ব, চোখ এখন দলীপে শখের ড্রোন উড়িয়ে বিপদে পড়বেন না! কোন জোনে কী নিয়ম, না জানলে গুনতে হতে পারে বড় মাশুল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বাংলার শাড়ি প্রচার পুজো-বিয়ের শপিং শুরু, নজর সোনার দামে 'রাইভ্যালরি' নয়, পাকিস্তানকে ফের উড়িয়ে দিতে প্রস্তুত হরমনপ্রীতরা দেশকে পদক জেতানোর এই প্রতিদান? কেয়ার ছবি নিয়ে AI-এর কুৎসিত কারসাজি নদী হয়েছিল নালা ! একা নোংরা আর্বজনা পরিষ্কার করে 'প্রাণ 'ফেরালেন 20 বছরের তরুণ ‘মৃত্যু-উপত্যকা’ নেপাল! নদী নেই, পড়ে আছে শুধু ধ্বংসস্তূপ! কোথায় গেল আস্ত জনপদ? তারেক সরকারের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম ২৪৮ কিমি লংমার্চে দীর্ঘদিনের পুরানো মিত্র জামাত বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, নিজেদের সাংগঠনিক শক্তিতে এককভাবে লড়বে এনসিপি বাংলাদেশে ৭ মাসে নিখোঁজ ১৫৭১৭ শিশু SIR এ দুই জেলার দুই ছবি, সংশোধন প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন ‘ভবিষ্যতের সুপারস্টার’ বৈভবের জাদুতে বুঁদ ক্রিকেট বিশ্ব, চোখ এখন দলীপে শখের ড্রোন উড়িয়ে বিপদে পড়বেন না! কোন জোনে কী নিয়ম, না জানলে গুনতে হতে পারে বড় মাশুল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বাংলার শাড়ি প্রচার পুজো-বিয়ের শপিং শুরু, নজর সোনার দামে 'রাইভ্যালরি' নয়, পাকিস্তানকে ফের উড়িয়ে দিতে প্রস্তুত হরমনপ্রীতরা

'রাইভ্যালরি' নয়, পাকিস্তানকে ফের উড়িয়ে দিতে প্রস্তুত হরমনপ্রীতরা

'রাইভ্যালরি' নয়, পাকিস্তানকে ফের উড়িয়ে দিতে প্রস্তুত হরমনপ্রীতরা

কলকাতা, নিউজ ডেস্ক: পরিবেশ-পরিস্থিতি যাই হোক না কেন, ভারত-পাক দ্বৈরথ মানেই ক্রিকেটপ্রেমীদের চিরন্তন আবেগ। তবে পুরুষদের ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে এখনও যে উন্মাদনা দেখা যায়, মহিলাদের ক্রিকেটে সেই ছবিটা অনেকটাই ফিকে। সেই আবহেই মহিলাদের এশিয়া কাপের মঞ্চে শনিবার ফের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। যদিও টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচের গুরুত্ব অনেকটাই আলাদা। সেমিফাইনালের টিকিট ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে হরমনপ্রীত কৌরের দল। ফলে পাকিস্তানের বিরুদ্ধে নামার লক্ষ্য একটাই। জয়ের ধারা বজায় রাখা এবং আরও একবার নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা।

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই সাধারণতঃ উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং শেষ বল পর্যন্ত টানটান লড়াই। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে মহিলাদের ক্রিকেটে ছবিটা একেবারেই একপেশে। একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে এখনও কোনও ম্যাচ হারেনি ভারত। 

পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হেরে যাওয়া ম্যাচের সংখ্যা মাত্র ৩টি। আরও উল্লেখযোগ্য বিষয় হল, এর মধ্যে সর্বশেষ পরাজয়টি এসেছে সেই ২০২২ সালের এশিয়া কাপে। অর্থাৎ সাম্প্রতিক পরিসংখ্যান ভারতীয় দলের পক্ষেই জোরালো সওয়াল করছে।

এই কারণেই এ বারের ম্যাচ ঘিরে প্রত্যাশার পারদ অনেকটাই কম। সমাজ মাধ্যমে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে যতটা ‘রাইভ্যালরি’ তৈরির চেষ্টা হয়, মাঠের লড়াইয়ে তার ছিটেফোঁটাও দেখা যায় না আজকাল। বিশেষ করে মহিলাদের ক্রিকেটে। তা ছাড়া পুরুষদের ক্রিকেটেও ভারতীয় দলের ধারাবাহিক সাফল্যের কারণে দুই দেশের দ্বৈরথের পুরনো উত্তাপ অনেকটাই কমেছে বলে মত বিশ্লেষকদের। তবে মেয়েদের ক্রিকেটে সেই ব্যবধান আরও বেশি করে স্পষ্ট। পাকিস্তানের বিরুদ্ধে পরিসংখ্যান এবং সাম্প্রতিক ফর্ম, দুই দিক থেকেই এগিয়ে ভারত।

তবে এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় কোনও ম্যাচকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সেমিফাইনালে জায়গা পাকা হয়ে গেলেও পাকিস্তানের বিরুদ্ধে জয় ভারতের আত্মবিশ্বাস আরও বাড়াতে পারে। একই সঙ্গে দলের বিভিন্ন জায়গায় ক্রিকেটারদের ছন্দও দেখে নেওয়ার সুযোগ থাকবে। 

পাকিস্তানের কাছে অবশ্য এই ম্যাচ সম্মানরক্ষার লড়াই। ভারতের বিরুদ্ধে বড় জয় তাদের আত্মবিশ্বাসে অক্সিজেন জোগাতে পারে। তবে অতীতের পরিসংখ্যান বলছে, এই ম্যাচে এগিয়ে থেকেই নামছে ভারত। এখন দেখার, মাঠেও সেই দাপট বজায় থাকে কি না।

2 Views 0 Likes 0 Comments

Related News

দেশকে পদক জেতানোর এই প্রতিদান? কেয়ার ছবি নিয়ে AI-এর কুৎসিত কারসাজি
ময়দান

দেশকে পদক জেতানোর এই প্রতিদান? কেয়ার ছবি নিয়ে AI-এর কুৎসিত কারসাজি

কলকাতা, নিউজ ডেস্ক: পাওয়ারলিফটিংয়ে সম্প্রতি দেশের হয়ে রুপো জিতেছেন কেয়া ব্যানার্জি। কিন্তু সাফল্যের আলোয় পা রাখার পরেই এই প্রবাসী বঙ্গতনয়াকে ঘিরে নেমে এল এক রাশ অন্ধকার। ২০২৬ আইপিএফ ওয়ার্ল্ড সাব-জুনিয়র অ্যান্ড জু...

০৫ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট
‘ভবিষ্যতের সুপারস্টার’ বৈভবের জাদুতে বুঁদ ক্রিকেট বিশ্ব, চোখ এখন দলীপে
ময়দান

‘ভবিষ্যতের সুপারস্টার’ বৈভবের জাদুতে বুঁদ ক্রিকেট বিশ্ব, চোখ এখন দলীপে

চলতি দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে খেলছেন বাঁহাতি ব্যাটার বৈভব। কোয়ার্টার ফাইনালে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে মাত্র ৮ রান করেছিলেন তিনি। তবে সেমিফাইনালে মধ্যাঞ্চলের বিরুদ্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি।

০৫ সেপ্টে ২০২৬, ১২:৫৩ পিএম · 2 মিনিট
এখনও ফিট নন! বুমরাহ-র বিকল্প হিসেবে এই তরুণ তুর্কিকে আনার সিদ্ধান্ত বোর্ডের
ময়দান

এখনও ফিট নন! বুমরাহ-র বিকল্প হিসেবে এই তরুণ তুর্কিকে আনার সিদ্ধান্ত বোর্ডের

গত ১৬ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে হাঁটুতে আঘাত পেয়েছিলেন বুমরাহ। সেই ধাক্কায় তাঁর পুরনো চোট ফের মাথাচাড়া দেয় বলে খবর। তার পর থেকে আর বল হাতে দেখা যায়নি তাঁকে। কবে মাঠে ফিরবেন, তা নিয়েও এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না বোর্ড।

০৫ সেপ্টে ২০২৬, ০৯:৪৪ এএম · 2 মিনিট
র‌্যাঙ্কিংয়ে কিছু এসে যায় না! খালিদ জামিলের দলকে বিশেষ পরামর্শ ব্রাজিলের বিশ্বজয়ী ফুটবলারের
ময়দান

র‌্যাঙ্কিংয়ে কিছু এসে যায় না! খালিদ জামিলের দলকে বিশেষ পরামর্শ ব্রাজিলের বিশ্বজয...

স্পোর্টস ডেস্ক: এক ঐতিহাসিক সন্ধ্যার অপেক্ষায় দিন গুনছে ভারতীয় ফুটবল। আগামী ৩ অক্টোবর সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথমবার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে ভারত। তার...

০৪ সেপ্টে ২০২৬, ১০:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.