JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ১২:৩৬ এএম
Breaking
ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

‘নরেন্দ্র’ নামেই অতিষ্ঠ পাকিস্তান! প্রধানমন্ত্রীকে চাঞ্চল্যকর গল্প শোনালেন ভারতীয় বক্সার

‘নরেন্দ্র’ নামেই অতিষ্ঠ পাকিস্তান! প্রধানমন্ত্রীকে চাঞ্চল্যকর গল্প শোনালেন ভারতীয় বক্সার

খেলার মঞ্চে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই এক আলাদা উত্তেজনা। কিন্তু সেই লড়াইয়ের পরেই কখনও কখনও তৈরি হয়ে যায় এমন কিছু মুহূর্ত, যা বহু বছর পরেও হাসির খোরাক হয়ে থাকে। তেমনই এক ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভাগ করে নিলেন কমনওয়েলথ গেমসে রুপোজয়ী ভারতীয় বক্সার নরেন্দর বারওয়াল। ২০১৫ সালের বিশ্ব সামরিক গেমসে পাকিস্তানের এক বক্সারকে হারানোর পর তাঁদের কথোপকথনের সেই কাহিনি শুনে সঙ্গে সঙ্গে হেসে লুটোপুটি খেলেন মোদি।

বারওয়াল জানান, ২০১৫ সালে বিশ্ব সামরিক গেমসে প্রথম লড়াইতেই তাঁর প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের এক বক্সার। ভারত-পাকিস্তান সীমান্তে তখন উত্তেজনা চলছিল। ফলে সেনার তরফে তাঁকে ফোন করে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছিল। বারওয়ালের কথায়, তাঁকে বলা হয়েছিল, ‘‘পাকিস্তানের কাছে কোনও ভাবেই হেরে  যাওয়া চলবে না।’’ সেই লড়াইয়ে প্রথম রাউন্ডে ৪-১ এবং দ্বিতীয় রাউন্ডে ৩-২ ব্যবধানে এগিয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন ভারতীয় বক্সার।

তবে লড়াইয়ের পর ছবিটা বদলে যায়। দু’জনেরই মুখে চোট লাগে। ফেটে যায় চামড়া। ফলে ম্যাচের পর একসঙ্গেই হাসপাতালে যেতে হয় তাঁদের সেলাই করাতে। সেখানেই কথায় কথায় পাকিস্তানি বক্সার জানতে পারেন, বারওয়ালের নাম নরেন্দর। তাঁর কোচের নামও নরেন্দর রানা। এর পরেই মজার ছলে তিনি বলেন, ‘‘তোমার নাম নরেন্দর। তোমার কোচের নাম নরেন্দর, আবার তোমাদের প্রধানমন্ত্রীর নামও নরেন্দ্র। নরেন্দ্র নামটাতেই আমার ঘৃণা জন্মে গিয়েছে!’’ সেই কথা শুনিয়েই অনুষ্ঠানে উপস্থিত মোদিকে হাসিয়ে ফেলেন বারওয়াল।

কমনওয়েলথ গেমস থেকে ফেরা ভারতীয় ক্রীড়াবিদদের সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের সঙ্গে একান্তে কথাও বলেন মোদি। দেশের ক্রীড়াক্ষেত্রে তাঁদের অবদানের প্রশংসা করেন তিনি। বারওয়ালের এই পুরনো স্মৃতিচারণে যেমন উঠে এল ভারত-পাকিস্তান দ্বৈরথের চাপ, তেমনই তার ফাঁকে তৈরি হওয়া এক মজার মানবিক মুহূর্তও। রাজনৈতিক টানাপড়েনের বাইরে খেলাধুলোর মঞ্চে এমন ঘটনাই যে স্মরণীয় হয়ে থাকে, আরও এক বার মনে করিয়ে দিলেন ভারতীয় বক্সার।

69 Views 0 Likes 0 Comments

Related News

ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খালিদ জামিল
ময়দান

ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে ন...

এদিকে আন্সেলোত্তির মন্তব্যের কোন জবাব দিতে চাননি টিম ইন্ডিয়ার হেডকোচ খালিদ জামিল। তিনি বলেন, “ এই মুহূর্তে আমি এই বিষয় নিয়ে একদমই ভাবছি না। প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমি শুধুমাত্র তিনটি প্রীতি ম্যাচ নিয়ে ভাবতে চাই।

২৬ সেপ্টে ২০২৬, ১২:১৯ এএম · 2 মিনিট
বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলের ছেলেরা
ময়দান

বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালি...

কলকাতা, নিউজ ডেস্ক: অবিশ্বাস্য! এক কথায়, অবিশ্বাস্য! দুই দলের র‌্যাঙ্কিংয়ে ফারাক ৯৪। বিশ্বকাপ খেলা পানামা রয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৪৪ নম্বরে। সেখানে ভারতের অবস্থান ১৩৮ তম স্থানে। এর পরেও খামতি ছিল না মনবীরদের লড়াইয়...

২৫ সেপ্টে ২০২৬, ০৯:৫৪ পিএম · 2 মিনিট
এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস
ময়দান

এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস

কলকাতা, নিউজ ডেস্ক: আইচি-নাগোয়ায় চলতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনেও ব্যাপকভাবে ঝুলি ভরাল ভারত। শুক্রবার দিনের শেষে ভারতের মোট পদকসংখ্যা বেড়ে হল ২৩। এর মধ্যে রয়েছে ২টি সোনা, ৯টি রুপো এবং ১২টি ব্রোঞ্জ।

২৫ সেপ্টে ২০২৬, ০৭:৩৯ পিএম · 2 মিনিট
কেড়ে নেওয়া হয়েছে প্রাপ্য সোনা! এমএমএ ফাইনালে উঠতে না পেরে বিস্ফোরক সুচিকা
ময়দান

কেড়ে নেওয়া হয়েছে প্রাপ্য সোনা! এমএমএ ফাইনালে উঠতে না পেরে বিস্ফোরক সুচিকা

সুচিকার বক্তব্য, ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য অন্ততঃ আরেকটি রাউন্ড খেলার সুযোগ দেওয়া উচিত ছিল বিচারকদের। তাতে তিনি হেরে গেলেও কিছু বলার থাকত না। মেনে নিতেন সেই ফল। কিন্তু ড্র হওয়ার পরে অন্য নিয়মে জয়ী নির্ধারণের সিদ্ধান্তই সুচিকার আপত্তির মূল কারণ।

২৫ সেপ্টে ২০২৬, ০২:৫৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.