JAZZBAAT 24 BANGLA
২৫ অক্টো ২০২৬, ০৮:২৫ পিএম
Breaking
সকালে ঘুম থেকে উঠেই চা নয়, পান করুন জল! শরীর সুস্থ রাখতে জানুন খালি পেটে জল খাওয়ার উপকার... SouravGanguly: পাড়ার বিসর্জনে সৌরভের বড় ঘোষণা, ২০২৭-এই মুক্তি পাবে মহারাজের বায়োপিক? প্রাচীন দানব পাজুজুর অভিশাপে কাঁপল লন্ডন! পাথরের মূর্তি ভেঙেও কি থামানো গেল অশুভ শক্তিকে? GSAT-7C: আকাশযুদ্ধে আরও শক্তিশালী ভারত! বায়ুসেনার জন্য আসছে নিজস্ব স্যাটেলাইট GSAT-7C Bangladesh: ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস হাইকমিশ... Bangladesh : বাংলাদেশে সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী’র সাথে ইউপিডিএফের গোলাগুলি Bangladesh: বাংলাদেশে টাঙ্গাইলের নাগরপুরে একই বাড়ির আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির এক অনন... Mallikarjun Kharge: ‘মোদীর বাপও চলে যাবে’ মন্তব্য খাড়গের! সভায় হইচই, মারধরের পর বের করে দ... সকালে ঘুম থেকে উঠেই চা নয়, পান করুন জল! শরীর সুস্থ রাখতে জানুন খালি পেটে জল খাওয়ার উপকার... SouravGanguly: পাড়ার বিসর্জনে সৌরভের বড় ঘোষণা, ২০২৭-এই মুক্তি পাবে মহারাজের বায়োপিক? প্রাচীন দানব পাজুজুর অভিশাপে কাঁপল লন্ডন! পাথরের মূর্তি ভেঙেও কি থামানো গেল অশুভ শক্তিকে? GSAT-7C: আকাশযুদ্ধে আরও শক্তিশালী ভারত! বায়ুসেনার জন্য আসছে নিজস্ব স্যাটেলাইট GSAT-7C Bangladesh: ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস হাইকমিশ... Bangladesh : বাংলাদেশে সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী’র সাথে ইউপিডিএফের গোলাগুলি Bangladesh: বাংলাদেশে টাঙ্গাইলের নাগরপুরে একই বাড়ির আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির এক অনন... Mallikarjun Kharge: ‘মোদীর বাপও চলে যাবে’ মন্তব্য খাড়গের! সভায় হইচই, মারধরের পর বের করে দ...

Bangladesh: ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস হাইকমিশনারের

Bangladesh: ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস হাইকমিশনারের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা: ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহসহ নির্বাহী কমিটির ১০ সদস্য অংশ নেন।

সাক্ষাৎকালে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা প্রাপ্তিতে বিদ্যমান জটিলতা, অনলাইনে আবেদন জমা দেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট স্লট পেতে দীর্ঘসূত্রতা এবং চিকিৎসাপ্রত্যাশীদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি তুলে ধরেন ইমক্যাব নেতারা। প্রতিনিধিদলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাইকমিশনার বলেন, ‘ভারতীয় ভিসা পেতে যেসব সমস্যা হচ্ছে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীরা যাতে সহজে ভিসা পান, সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে।’ 

তিনি আরও বলেন, অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার স্লট পেতে কেন বিলম্ব হচ্ছে, তা বোঝার চেষ্টা করছে হাইকমিশন। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যাতায়াত যত বাড়বে, উভয় দেশের মানুষের পারস্পরিক বন্ধুত্ব ও সম্পর্ক ততই সুদৃঢ় হবে।’

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে হাইকমিশনার ইমক্যাবের প্রতিনিধিদলের প্রত্যেক সদস্যের সঙ্গে ব্যক্তিগতভাবে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। ইমক্যাবের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন। এ সময় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি কে উপস্থিত ছিলেন।

2 Views 0 Likes 0 Comments

Related News

Bangladesh : বাংলাদেশে সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী’র সাথে ইউপিডিএফের গোলাগুলি
বিদেশ

Bangladesh : বাংলাদেশে সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী’র সাথে ইউপিডিএফের গোলাগুলি

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গঙ্গারাম বাজার এলাকায় সড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাজে...

২৫ অক্টো ২০২৬, ০৭:১৮ পিএম · 6 মিনিট
Bangladesh: বাংলাদেশে টাঙ্গাইলের নাগরপুরে একই বাড়ির আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত
বিদেশ

Bangladesh: বাংলাদেশে টাঙ্গাইলের নাগরপুরে একই বাড়ির আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতি...

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে একই সীমানাপ্রাচীরের অভ্যন্তরে পাশাপাশি দাঁড়িয়ে আছে মসজিদ ও মন্দির। একদিকে ধূপের সুবাস, শঙ্খধ্বনি আর দুর্গাপূজার ঢাকের বোল; অন্যদিকে ভেসে আসে পবিত্র আজানের সুমধুর ধ্বনি। দুই ধর্মের উপাসনা পদ...

২৫ অক্টো ২০২৬, ০৭:১৬ পিএম · 6 মিনিট
Marathon Fusion: ‘আলকেমির’ স্বপ্নপূরণের দাবি মার্কিন সংস্থার
বিদেশ

Marathon Fusion: ‘আলকেমির’ স্বপ্নপূরণের দাবি মার্কিন সংস্থার

ওয়াশিংটন: পারদকে সোনায় পরিণত করা যায়? এক সময় যা ছিল আলকেমির সাধকদের স্বপ্ন, এ বার সেই অসম্ভবকেই সম্ভব করার দাবি করল আমেরিকার এক প্রযুক্তি সংস্থা। তাদের দাবি, নিউক্লিয়ার ফিউশন থেকে উৎপন্ন নিউট্রন ব্যবহার করে পারদ থেকে তৈর...

২৫ অক্টো ২০২৬, ০৪:২৯ পিএম · 4 মিনিট
France Protest: বাড়িভাড়া, মূল্যবৃদ্ধি, দুর্নীতি- ক্ষোভে উত্তাল ইউরোপ!
বিদেশ

France Protest: বাড়িভাড়া, মূল্যবৃদ্ধি, দুর্নীতি- ক্ষোভে উত্তাল ইউরোপ!

ফ্রান্স: ইউরোপের রাজপথে বাড়ছে বিক্ষোভের আঁচ। কোথাও আকাশছোঁয়া বাড়িভাড়া, কোথাও জীবনযাত্রার বিপুল খরচ, আবার কোথাও দুর্নীতি ও সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ—বিভিন্ন দাবিতে উত্তাল ফ্রান্স, আলবেনিয়া, ইতালি, স্পেন ও পর্তুগাল। ...

২৫ অক্টো ২০২৬, ০৪:২৩ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.