JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০২:২১ এএম
Breaking
DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক

ভারতীয় রেলের নয়া পদক্ষেপ, চার লেনের প্রস্তুতি

ভারতীয় রেলের নয়া পদক্ষেপ, চার লেনের প্রস্তুতি

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: ভারতীয় রেলের নতুন পদক্ষেপ। হাই-ডেন্সিটি রেল নেটওয়ার্কের প্রায় ১১,০০০ কিলোমিটার অংশকে চার লেনে উন্নীত করার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রেল। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো ট্রেনের ধারণক্ষমতা বৃদ্ধি করা, যানজট সমস্যার সমাধান। এছাড়াও তাদের আরও উদ্দেশ্য, ব্যস্ততম রেলপথগুলিতে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের চলাচল সহজতর করা। এছাড়াও ভবিষ্যতে যাত্রীবাহী ট্রেনের যাত্রী সংখ্যা ও মালবাহী ট্রেনের লোড বৃদ্ধি সামাল দেওয়ার জন্য এই পরিকল্পনা  নিয়েছে রেল। 

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার বলেছেন 'দেশের সাতটি উচ্চ-ঘনত্বের রেলপথে রেলের যাত্রী চলাচলের  উল্লেখযোগ্য অংশ যাতায়াত করে। এই রুটগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ১১,০০০ কিলোমিটার, কিন্তু এগুলো দেশের মোট রেলের যাত্রী সংখ্যার প্রায় ৪১ শতাংশের প্রতিনিধিত্ব করে। এর বিপরীতে, এই রুটগুলো সমগ্র রেল নেটওয়ার্কের মাত্র প্রায় ১৬ শতাংশ।' অশ্বিনী বৈষ্ণব রেল পরিবহনকে পরিবেশগত এবং অর্থনৈতিক; দুদিক থেকেই উপকারী হিসেবে বর্ণনা করেছেন। রেলওয়ে জানিয়েছে, এই ব্যস্ত করিডোরগুলোতে অতিরিক্ত লাইন নির্মাণ ট্রেন চলাচল সহজ করবে।এছাড়াও ট্র্যাকের উপর চাপ কমাবে।

দিল্লি-হাওড়া,হাওড়া-চেন্নাই,চেন্নাই-মুম্বই,মুম্বই-দিল্লি, দিল্লি-চেন্নাই, মুম্বই-হাওড়া,দিল্লি-গুয়াহাটি- এই পথগুলো দিয়ে দেশের প্রধান শহর ও গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর মধ্যে প্রচুর যান চলাচল কর। একারনেই,অতিরিক্ত রেললাইন স্থাপন করা হলে;তা যাত্রীবাহী ও মালবাহী উভয় ট্রেনের ধারণক্ষমতা বাড়াতে সাহায্য করবে। একটি হাই-ডেন্সিটি নেটওয়ার্ক চার-লেনে রূপান্তরিত হলে, আরও বেশি ট্রেন চালানোর ক্ষমতা মিলবে। অর্থাৎ, যাত্রীবাহী এবং মালবাহী উভয় ট্রেনেরই উন্নততর পরিচালনা করা যাবে।

অতিরিক্ত ট্র্যাকের কারণে দীর্ঘ সময়ের জন্য ট্রেনগুলোকে পরপর থামিয়ে রাখার প্রয়োজনীয়তা কমে যায়। তাই রক্ষণাবেক্ষণ বা প্রযুক্তিগত সমস্যার সমাধানের জন্য যান চলাচলকে অন্য ট্র্যাকে সরিয়ে দেওয়ার কারণে এবং  অধিক ভিড়ের রুটগুলিতেই  ট্রেনের সুরক্ষা এবং সিগন্যালিং ব্যবস্থাও উন্নত করা হচ্ছে। এই জন্য, দেশীয় স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা, করতে কবচ ৪.০-র সম্প্রসারণ করা হচ্ছে। 

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ২২ জুলাই, ২০২৬য়ে  জানিয়েছেন যে, 'দিল্লি-মুম্বাই এবং দিল্লি-হাওড়া করিডোরে মোট ২,৪৯০ রুট কিলোমিটারে কবচ ৪.০ চালু করা হয়েছে। কবচ ৪.০-র নতুন সংস্করণে আরও নির্ভুল ট্রেন অবস্থান ট্র্যাকিং, বড় রেল ইয়ার্ডে উন্নত সিগন্যালিং তথ্য এবং অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে স্টেশন-টু-স্টেশন ইন্টারফেসের মতো ফিচার অন্তর্ভুক্ত রয়েছে। এটিকে বিদ্যমান ইলেক্ট্রনিক ইন্টারলকিং সিস্টেমের সঙ্গেও সরাসরি সংযুক্ত করা যায়।'

19 Views 0 Likes 0 Comments

Related News

Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী
দেশ

Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

কলকাতা, নিউজ ডেস্ক:  এশিয়ান গেমসে বড়সড়ো সাফল্য পেয়েছে ভারত। দেশের নাম উজ্জ্বল করেছেন এশিয়ান গেমসে পদকজয়ী ক্রিকেটাররা। এবার সেই সমস্ত পদকজয়ী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ...

১১ অক্টো ২০২৬, ০৯:৫২ পিএম · 1 মিনিট
Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন
দেশ

Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন

মাঝ আকাশে ভয়ঙ্কর ঘটনা। দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে হঠাৎ আগুন ধরে যায়। দাউদাউ করে আগুন ধরে যায় যাত্রীআসনের মাথার কাছে থাকা হ্যান্ড লাগেজ রাখার তাকে। ঘটনায় রীতিমতো মাঝআকাশে হুলস্থুল পড়ে যায়। তবে আগুন লা...

১১ অক্টো ২০২৬, ০৫:২৯ পিএম · 2 মিনিট
DelhiProtest: সব দরজা বন্ধ, রাত ৩টেয় আন্দোলনকারীদের আশ্রয় গুরুদুয়ারা শ্রী বাংলা সাহেব
দেশ

DelhiProtest: সব দরজা বন্ধ, রাত ৩টেয় আন্দোলনকারীদের আশ্রয় গুরুদুয়ারা শ্রী বাংলা সা...

১০ই অক্টোবরের গভীর রাতের এক দৃশ্য। ঘড়ির কাঁটায় তখন রাত তিনটে বেজে গেছে। বাইরে তীব্র উদ্বেগ আর আতঙ্কের পরিবেশ থাকলেও গুরুদুয়ারার ভেতরের শ্বেতপাথরের চত্বরে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক ছবি। খোলা আকাশের নিচে সারি দিয়ে শান্তিতে ঘুমিয়ে রয়েছেন ক্লান্ত-বিধ্বস্ত শত শত আন্দোলনকারী। কারও মাথায় ফেট্টি বাঁধা, কারও পাশে পড়ে রয়েছে আন্দোলনের প্রচারপত্র ও সাধারণ ব্যাগপত্র। দিনভর দীর্ঘ লড়াই, পুলিশের তাড়া আর অনিশ্চয়তার পর এই চত্বরই যেন হয়ে উঠেছিল তাঁদের নিরাপদ আশ্রয়স্থল।

১১ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.