JAZZBAAT 24 BANGLA
২১ অক্টো ২০২৬, ০৬:৫৭ পিএম
Breaking
Ankita Sharma: দশেরায় অস্ত্র পুজো, আকাশে গুলি চালিয়ে নেটদুনিয়ায় চর্চায় পুলিশ সুপার North Bengal News : বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশের অভিযোগ, এনজেপিতে আটক পাঁচ বাংলাদেশি AmitShah: রক্তপাতহীন ভোট বাংলায়, জওয়ানদের কুর্নিশ শাহের, নির্বাচনী হিংসামুক্ত দেশ গড়ার বা... CJP: যন্তর মন্তর কাণ্ডে সৌরভ-আশুতোষকে কড়া বার্তা, হেফাজত বিরোধী আর্জি প্রত্যাহার KunalGhosh: বিজয়ায় কি মমতার পায়ে হাত দেবেন দলবদলুরা? দলত্যাগী নেতাদের নিশানা করে কুণালের ত... সীমান্তের এপার-ওপার, মাঝখানে নদীর টান, ইছামতীর ঢেউয়ে ভাসে দুই বাংলার প্রাণ Ashutosh Ranka : যন্তর মন্তরে প্রতিবাদ ঘিরে আইনি লড়াই, সৌরভ-আশুতোষের মামলায় নতুন মোড় Krittika Mukherjee: সিঙ্গুরের ১৪ বছরের কৃত্তিকার লেন্স মুগ্ধ করল বিশ্বকে, লন্ডনে পেল আন্তর... Ankita Sharma: দশেরায় অস্ত্র পুজো, আকাশে গুলি চালিয়ে নেটদুনিয়ায় চর্চায় পুলিশ সুপার North Bengal News : বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশের অভিযোগ, এনজেপিতে আটক পাঁচ বাংলাদেশি AmitShah: রক্তপাতহীন ভোট বাংলায়, জওয়ানদের কুর্নিশ শাহের, নির্বাচনী হিংসামুক্ত দেশ গড়ার বা... CJP: যন্তর মন্তর কাণ্ডে সৌরভ-আশুতোষকে কড়া বার্তা, হেফাজত বিরোধী আর্জি প্রত্যাহার KunalGhosh: বিজয়ায় কি মমতার পায়ে হাত দেবেন দলবদলুরা? দলত্যাগী নেতাদের নিশানা করে কুণালের ত... সীমান্তের এপার-ওপার, মাঝখানে নদীর টান, ইছামতীর ঢেউয়ে ভাসে দুই বাংলার প্রাণ Ashutosh Ranka : যন্তর মন্তরে প্রতিবাদ ঘিরে আইনি লড়াই, সৌরভ-আশুতোষের মামলায় নতুন মোড় Krittika Mukherjee: সিঙ্গুরের ১৪ বছরের কৃত্তিকার লেন্স মুগ্ধ করল বিশ্বকে, লন্ডনে পেল আন্তর...

Ankita Sharma: দশেরায় অস্ত্র পুজো, আকাশে গুলি চালিয়ে নেটদুনিয়ায় চর্চায় পুলিশ সুপার

Ankita Sharma: দশেরায় অস্ত্র পুজো, আকাশে গুলি চালিয়ে নেটদুনিয়ায় চর্চায় পুলিশ সুপার
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক : উৎসবের আবহে ঘটে যাওয়া একটি ঘটনা আচমকায় নজর কেড়েছে নেটিজেনদের। ঐতিহ্যবাহী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত একটি দৃশ্যকে কেন্দ্র করে কেউ প্রশংসাই সরব, আবার কেউ তুলেছেন নিরাপত্তা ও দায়িত্ববোধের প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। তবে, যে দৃশ্য নিয়ে এত বিতর্ক তার পিছনে রয়েছে এক পরিচিত প্রথা এবং সেই প্রথা পালনের ধরন নিয়ে তৈরি হওয়া মতপার্থক্য।

ঘটনাটি ছত্রিশগড়ের রাজনন্দগাঁও জেলার। বিজয়া দশমী উপলক্ষে গত ২০ অক্টোবর জেলা পুলিশ লাইনে আয়োজিত করা হয়েছিল অস্ত্র পুজোর। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার তথা আইপিএস আধিকারিক অঙ্কিতা শর্মা। অস্ত্র পুজোর পর তাঁর একটি রাইফেল থেকে আকাশের দিকে গুলি চালানোর দৃশ্য ক্যামেরাবন্দি হয়। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু হয় নানা আলোচনা।

https://x.com/treeni/status/2112646060820795458?s=20

ভিডিওতে দেখা যাচ্ছে, ঐতিহ্যবাহী পোশাকে অনুষ্ঠানে অংশ নিয়েছেন অঙ্কিতা। অস্ত্র পূজোর আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তাঁকে একটি একে-৪৭ রাইফেল হাতে নিয়ে আকাশের দিকে গুলি চালাতে দেখা যায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে তিনি একাধিক রাউন্ড গুলি ছুড়েছেন।

উল্লেখ্য, বিজয়া দশমী বা দশেরার দিনে অস্ত্র পূজো দেশের বিভিন্ন পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে প্রচলিত একটি অতি প্রাচীন রীতি। এই অনুষ্ঠানে অস্ত্র এবং সরকারি যানবাহন পুজো করা হয়। ঐতিহ্য মেনে আয়োজিত এই কর্মসূচি অনেকের কাছে পেশাগত দায়িত্ব ও সংস্কৃতির সংযোগের প্রতীক। কিন্তু, সেই অনুষ্ঠানের অংশ হিসেবে প্রকাশ্যে গুলি চালানোর দৃশ্য সামনে আসায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একাংশ অঙ্কিতা শর্মার আত্মবিশ্বাস ও অস্ত্র ব্যবহারের দক্ষতা প্রকাশ করেছেন। অন্যদিকে, কয়েকজন ব্যবহারকারী জনসমক্ষে এভাবে গুলি চালানোর যৌথিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে, ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হলেও এই ঘটনায় কোনও নিরাপত্তাবিধি লঙ্ঘিত হয়েছে কি না, সে বিষয়ে সরকারি সিদ্ধান্তের তথ্য সামনে আসেনি। ফলে, অস্ত্র পুজোর ঐতিহ্য এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিরাপত্তা, দুইয়ের মধ্যে ভারসাম্য রাখার প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে।

2 Views 0 Likes 0 Comments

Related News

AmitShah: রক্তপাতহীন ভোট বাংলায়, জওয়ানদের কুর্নিশ শাহের, নির্বাচনী হিংসামুক্ত দেশ গড়ার বার্তা
দেশ

AmitShah: রক্তপাতহীন ভোট বাংলায়, জওয়ানদের কুর্নিশ শাহের, নির্বাচনী হিংসামুক্ত দেশ...

বুধবার নয়াদিল্লির চাণক্যপুরীতে অবস্থিত ন্যাশনাল পুলিশ মেমোরিয়ালে ‘পুলিশ স্মৃতি দিবস’ উপলক্ষে এক ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের সুরক্ষায় আত্মবলিদান দেওয়া বীর পুলিশকর্মীদের শ্রদ্ধা জানাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার সাম্প্রতিক ভোট পরিস্থিতির প্রসঙ্গটি বিশদভাবে তুলে ধরেন। তাঁর স্পষ্ট বক্তব্য, অতীতে উত্তরপ্রদেশ কিংবা বিহারের মতো রাজ্যে নির্বাচনী হানাহানি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা ছিল একরকম অলীক কল্পনা।

২১ অক্টো ২০২৬, ০৫:৩৭ পিএম · 2 মিনিট
CJP: যন্তর মন্তর কাণ্ডে সৌরভ-আশুতোষকে কড়া বার্তা, হেফাজত বিরোধী আর্জি প্রত্যাহার
দেশ

CJP: যন্তর মন্তর কাণ্ডে সৌরভ-আশুতোষকে কড়া বার্তা, হেফাজত বিরোধী আর্জি প্রত্যাহার

বুধবার শুনানির সময় বিচারপতিদের বেঞ্চ সরাসরি প্রশ্ন তোলে তাঁদের আচরণের যৌক্তিকতা নিয়ে। বিদেশে ঘটা সাম্প্রতিক অগ্নিসংযোগ ও অশান্তির ঘটনার প্রসঙ্গ টেনে আদালত স্পষ্ট জানায়, “আপনারা হয়তো শান্তিপূর্ণ উদ্দেশ্য নিয়ে শুরু করতে পারেন, কিন্তু পুলিশি অনুমতির প্রয়োজন এই কারণেই যাতে কোনো বহিরাগত বা অবাঞ্ছিত ব্যক্তি এসে দলে ঢুকে পরিবেশ নষ্ট করতে না পারে। একটা ব্যারিকেড ভাঙলে পেছনে আরও বহু মানুষ ঢোকার রাস্তা তৈরি হয়।”

২১ অক্টো ২০২৬, ০৪:৩০ পিএম · 2 মিনিট
Ashutosh Ranka : যন্তর মন্তরে প্রতিবাদ ঘিরে আইনি লড়াই, সৌরভ-আশুতোষের মামলায় নতুন মোড়
দেশ

Ashutosh Ranka : যন্তর মন্তরে প্রতিবাদ ঘিরে আইনি লড়াই, সৌরভ-আশুতোষের মামলায় নতুন...

URL : Tags -  Image Head : CJP নেতাদের গ্রেফতারি নিয়ে আদালতে সওয়াল নিউজ ডেস্ক ‌: রাজধানীর রাজনৈতিক মহলে সাম্প্রতিক ঘটনা প্রবাহকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে এবার তার গুরুত্বপূর্ণ একটি দিক উঠে ...

২১ অক্টো ২০২৬, ০১:২৬ পিএম · 2 মিনিট
CJP: বুধবার ফের আদালতে, মুক্তির দাবিতে হাই কোর্টে সিজেপি
দেশ

CJP: বুধবার ফের আদালতে, মুক্তির দাবিতে হাই কোর্টে সিজেপি

নয়াদিল্লি: সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের হেফাজত নিয়ে নতুন করে আইনি তৎপরতা শুরু হয়েছে। তাঁদের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বুধবার শেষ হচ্ছে। ফলে এ দিনই তাঁদের ফের বিচারকের সামনে হাজির করানো হবে। বর্তমানে দু’জ...

২১ অক্টো ২০২৬, ০১:১৬ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.