JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৮:২৩ এএম
Breaking
Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

একই রোগে জ্বলছে শরীর, তবে নেই প্রচারের আলো, পুকুরেই স্বস্তি খুঁজছেন ইকবালের তিন বোন!

একই রোগে জ্বলছে শরীর, তবে নেই প্রচারের আলো, পুকুরেই স্বস্তি খুঁজছেন ইকবালের তিন বোন!

মুর্শিদাবাদ, রেশমি ব্যানার্জি: সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল ইকবাল। মুর্শিদাবাদের ইকবালকে কমবেশি এখন প্রায় অনেকেই চেনেন। তার এই বিরল রোগের কথা জানেন প্রায় সকলেই। বর্তমানে মুম্বাইয়ে চিকিৎসাধীন তিনি। তবে শুধু ইকবালই নয়, একই সমস্যায় রয়েছেন তার জেঠতুতো দিদি ও বোনেরা। শুনে কিছুটা অবাক মনে হলেও বাস্তবে

ইকবালের মতই একই সমস্যার মধ্যে ভুগতে হচ্ছে তার দিদিদের।

ইকবাল হোসেনের পুকুরে ভেসে থাকার দৃশ্য ভাইরাল হতেই একটি বহুজাতিক সংস্থা তাঁর চিকিৎসার ব্যবস্থা করেছে মুম্বাই-এ। কিন্তু একই সমস্যায় রয়েছেন তার পরিবারের আরও তিন জনের। গায়ে অসহ্য জ্বালা, আর সেই যন্ত্রণার আগুনে প্রলেপ দিতে ঘণ্টার পর ঘণ্টা পুকুরের জলেই শরীর ডুবিয়ে বসে থাকছেন তিন বোন তৌফিকা, নাসরিন ও তানিয়া। ইকবালের মতো তাঁরা প্রচারের আলো পাননি, তাই জোটেনি মুম্বইয়ের টিকিটও। তাই এখনো রোজ তাদের ঠিকানা পুকুর। সেখানেই জলে ডুবে থেকে নিজেদের রোগের সাময়িক নিরাময়ের রাস্তা খুঁজে নিচ্ছেন তারা।

আর মুর্শিদাবাদের বেলডাঙার বড়ুয়া ফরাজিপাড়া গ্রামে এই তিন অসুস্থ মেয়েকে নিয়ে এখন চিন্তিত মা গুলশন বেওয়া। রীতিমতো মেয়েদেরকে নিয়ে তিনি দুশ্চিন্তায় ভুগছেন প্রতিনিয়ত।

চার বছর আগে স্বামী মুরসালিম মারা যাওয়ার পর থেকেই সংসারের রাশ একা গুলশনের কাঁধে। এক বেসরকারি মাদ্রাসায় পরিচারিকার কাজ করে মাসে জোটে মোটে তিন হাজার টাকা। সেই সামান্য আয়ে নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে তিন মেয়ের চিকিৎসা চালাবেন কী ভাবে ? তা ভেবেই দিশেহারা তিনি। কিন্তু প্রতিনিয়ত মেয়েদের সমস্যা বেড়েই চলেছে। ‌ তাই কোনও উপায়ই খুঁজে পাচ্ছি না তিনি।

এ বিষয়ে গুলশন জানান, ছোটবেলায় তিন মেয়েই ছিল একদম স্বাভাবিক। কিন্তু বয়স ১০-১২ পেরোতেই শুরু হয় অস্বাভাবিক স্থূলতা। আজ তিনজনেরই ওজন একশো কেজি ছাড়িয়েছে, সঙ্গে শুরু হয়েছে সারা গায়ে তীব্র জ্বালাপোড়া। সেই জ্বালা জুড়োতেই ভোর থেকে পুকুরে ডুব, বহু সময় রাত নামলেও জল থেকে উঠতে চান না তাঁরা। দিনভর ঘন ঘন স্নান আর ফ্রিজের ঠান্ডা জল খাওয়ার জেরে তিন বোনেরই এখন স্থায়ী সঙ্গী হয়েছে মারাত্মক শ্বাসকষ্ট। ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে অক্সিজেন ও ইনজেকশন দিয়ে বার বার তাঁদের বাড়ি ফিরিয়ে আনতে হয়।

শারীরিক এই মরণযন্ত্রণা অকালেই কেড়ে নিয়েছে তাঁদের পড়াশোনা। বড় মেয়ে বছর বাইশের তৌফিকা মাধ্যমিক অনুত্তীর্ণ হয়ে পড়ার পাঠ চুকিয়েছেন। মেজ নাসরিন (১৮) ক্লাস এইটের পর আর এগোতে পারেননি, আর ছোট তানিয়ার (১৬) স্কুলজীবন থেমে গিয়েছে দ্বিতীয় শ্রেণিতেই। ঘরের কোনও কাজ করার ক্ষমতাটুকুও নেই তাঁদের। এমনকী রাতের অন্ধকারে যাতে পুকুরে ঝাঁপ দিতে না পারেন, সেই ভয়ে বারান্দায় গ্রিল বসিয়ে তালাবন্ধ করে রাখতে হয় তিনজনকে।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, এই অদ্ভুত শারীরিক সমস্যার শিকড় লুকিয়ে রয়েছে বংশগত জটিলতায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন বোনের দাদু মুস্তাফা শেখ ও তাঁর দুই ছেলে উভয়েরই অস্বাভাবিক ওজন বৃদ্ধি এবং ডায়াবেটিসে অকালমৃত্যু হয়েছিল।

এ বিষয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অনাদি রায়চৌধুরী জানান, বাইরে থেকে বিষয়টি বংশগত মনে হলেও পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা ছাড়া নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।

অন্য দিকে, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক রঞ্জন ভট্টাচার্যের মতে, অতিরিক্ত ওজনের কারণে সমাজের কটূক্তি থেকে জন্ম নেওয়া গভীর মানসিক অবসাদ বা 'সোমাটোফর্ম ডিসঅর্ডার'-এর জেরেও এমন শারীরিক জ্বালা অনুভূত হতে পারে। তার উপর ঘণ্টার পর ঘণ্টা নোংরা জলে ডুবে থাকার ফলে একজিমা, টিনিয়া কিংবা স্ক্যাবিসের মতো চর্মরোগও তাঁদের শরীরে বাসা বাঁধছে।

ইকবালের ভিডিও সমাজমাধ্যমে ঝড় তোলায় তাঁর চিকিৎসার রাস্তা খুলেছে কিন্তু বেলডাঙার এই তিন বোনের দীর্ঘশ্বাস এখনও বন্দি ফরাজিপাড়ার বন্ধ গ্রিলের পিছনে। একাকী মা গুলশন বেওয়া এখন শুধুই চাতক পাখির মতো চেয়ে আছেন যদি কোনও সহৃদয় হাত কিংবা সরকারি সাহায্য এসে বাঁচায় তাঁর তিন মেয়েকে!

43 Views 0 Likes 0 Comments

Related News

Family Dispute:  দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি
রাজ্য

Family Dispute: দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি

দু' পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেই সময় বাঁশ ও লাঠি নিয়ে আয়ুব শেখকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। আচমকা আঘাতে গুরুতর ভাবে যখন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ৫১ বছর বয়সে ওই ব্যক্তি।

০৬ অক্টো ২০২৬, ০৮:০৩ পিএম · 2 মিনিট
Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা
রাজ্য

Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা

বকেয়া ওয়েসিস স্কলারশিপের টাকার দাবিতে এবার পুরুলিয়ায় রাস্তায় নেমে অনির্দিষ্টকালের পথ অবরোধ শুরু করলেন আদিবাসী (ST) ছাত্র-ছাত্রীরা।

০৬ অক্টো ২০২৬, ০৩:৫৭ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: টোটোয় চড়ে ভোটকেন্দ্রে মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন্দু
রাজ্য

Suvendu Adhikari: টোটোয় চড়ে ভোটকেন্দ্রে মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন...

মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম ভোট দিলেন শুভেন্দু অধিকারী। সকালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে টোটোয় করে ভোটগ্রহণ পৌঁছন শুভেন্দু। নন্দীগ্রামের নন্দনায়কবাড় ভোটগ্রহণ কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে শুভেন্দু।

০৬ অক্টো ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.