JAZZBAAT 24 BANGLA
০৪ সেপ্টে ২০২৬, ০৩:২৯ এএম
Breaking
অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো সি-সেকশনের ৭ স্তরের যন্ত্রণা গাউনে! মিস উগান্ডার ‘লেয়ার্স অফ লাইফ’ দেখে স্তব্ধ বিশ্ব সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা! মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরা... কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ টেলিভিশনের পর্দা থেকে মার্কিন মুদ্রায়, চর্চায় ট্রাম্প! হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২ 'বিগ বস' এর ঘরে চুরি, উঠে এল অসহযোগিতার ঘটনা পুরীর মন্দিরের কোষাগারে বিপুল সম্পদ, ১,৮১১ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাঙালি মননে 'উত্তম', চিরকালীন ম্যাটিনি আইডল আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো সি-সেকশনের ৭ স্তরের যন্ত্রণা গাউনে! মিস উগান্ডার ‘লেয়ার্স অফ লাইফ’ দেখে স্তব্ধ বিশ্ব সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা! মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরা... কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ টেলিভিশনের পর্দা থেকে মার্কিন মুদ্রায়, চর্চায় ট্রাম্প! হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২ 'বিগ বস' এর ঘরে চুরি, উঠে এল অসহযোগিতার ঘটনা পুরীর মন্দিরের কোষাগারে বিপুল সম্পদ, ১,৮১১ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাঙালি মননে 'উত্তম', চিরকালীন ম্যাটিনি আইডল আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি

রাতের অন্ধকারে মোছা হল যাদবপুরের দেওয়াল লিখন

রাতের অন্ধকারে মোছা হল যাদবপুরের দেওয়াল লিখন

কলকাতা, নিউজ ডেস্ক: ফের মুছে দেওয়া হল যাদবপুরের দেওয়াল লিখন। যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ক্যাম্পাসে। এবার দেওয়াল লিখন মোছার অভিযোগ ওঠে কলকাতা পুরনিগম এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে।

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে মোছা হয় দেওয়াল। কার্ল মার্ক্সের উপর সাদা রং করে দেওয়া হয়। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া জানান, ‘রাত সাড়ে ১২টা নাগাদ তাঁদের কাছে খবর আসে যে ৪ নম্বর গেট দিয়ে কলকাতা পুলিশ এবং পুরসভার কর্মী পরিচয় দিয়ে বেশ কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয় ঢুকেছেন। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, বিশ্ববিদ্যালয়ের দেওয়াল হোয়াইট ওয়াশ করতেই তাঁদের আসা এবং পুলিশ তাদের গার্ড দেওয়ার জন্য এসেছে।’

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে একাধিক রাজনৈতিক স্লোগান, গ্রাফিতি এবং ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়েছিলেন, ‘ক্যাম্পাসে দেশবিরোধী কোনও ধরনের স্লোগান বা বার্তা বরদাস্ত করা হবে না। বাংলার মাটিতে দাঁড়িয়ে কেউ 'কাশ্মীর মাঙ্গে আজাদি'এর মতো স্লোগান দিলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনকি, এই ধরনের স্লোগান উঠলে গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।’

এরপরই ক্যাম্পাসের কয়েকটি জায়গায় থাকা বিতর্কিত লেখাগুলি মুছে ফেলার কাজ শুরু হয়। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় থাকা ‘দেশবিরোধী’বলে অভিযোগ ওঠা দেওয়াল লিখন ও গ্রাফিটির উপর সাদা রং করে দেওয়া হয়। কর্তৃপক্ষের পদক্ষেপের প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠনগুলির একাংশ কর্মসূচির ডাক দেয়।

এরপর ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে নতুন করে লেখা দেখা যায়। আন্দোলনকারীদের দাবি, দেওয়ালকে ছাত্রছাত্রীদের মতপ্রকাশের জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করাই তাঁদের লক্ষ্য। সেই ঘটনার পর আবারও ক্যাম্পাসে ঢুকে দেওয়াল লিখন মুছে ফেলা হয় বলে অভিযোগ। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লিখনের সংস্কৃতি নতুন নয়। দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসের দেওয়াল লিখন, রাজনৈতিক বক্তব্য এবং নানা ধরনের গ্রাফিটিতে ভরে থাকে। যা দেশবিরোধী বলে অভিযোগ ওঠে।

34 Views 0 Likes 0 Comments

Related News

সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা!
মহানগর

সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা!

কলকাতা, নিউজ ডেস্ক - মাত্র একদিন আগেই সবকিছু মুছে দেওয়া হয়েছিল। দেওয়াল ছিল ধবধবে সাদা। ধরে  নেওয়া হয়েছিল এবার বোধহয় শান্তি ফিরবে। কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গেই চমকে ওঠে সবাই। সাদা দেওয়াল আর সাদা দেওয়াল নেই, ...

০৩ সেপ্টে ২০২৬, ১০:৩৬ পিএম · 2 মিনিট
মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরার নির্দেশ
মহানগর

মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানা...

কলকাতা, নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে নতুন করে আইনি জটিলতায় জড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে জামিন অযো...

০৩ সেপ্টে ২০২৬, ১০:০৯ পিএম · 2 মিনিট
নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি
মহানগর

নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি

রোগীদের সেবাশশ্রূষা, রক্তদান শিবির, দুস্থদের সহায়তা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের আয়োজন করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শ, নেতৃত্ব এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারন মানুষের কাছে তুলে ধরার কথাও জানান তিনি।

০৩ সেপ্টে ২০২৬, ০৬:৩৫ পিএম · 2 মিনিট
বিজেপির বাড়বাড়ন্তে মমতার মদত, মমতার বিরুদ্ধে বিস্ফোরক মদন
মহানগর

বিজেপির বাড়বাড়ন্তে মমতার মদত, মমতার বিরুদ্ধে বিস্ফোরক মদন

ঋতব্রত শিবিরের নেতাদের ঘরে ফেরার বার্তা দিয়ে অভিষেক শর্ত দিয়েছিলেন, তাঁরা ফিরে এলে এক ঘণ্টার মধ্যে পদ ছাড়বেন তিনি। এর জবাবে ২১ জুলাইয়ের বিকল্প সমাবেশ থেকে ডায়মন্ড হারবারের সাংসদকে তীব্র আক্রমণ শানান কামারহাটির বিধায়ক।

০৩ সেপ্টে ২০২৬, ০৫:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.