JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০১:৪৫ এএম
Breaking
Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের

হেমন্ত সোরেনের পদত্যাগ চেয়ে পথে পড়ুয়ারা, ঝাড়খণ্ডে নিয়োগে অনিয়ম ঘিরে ক্ষোভ তুঙ্গে

হেমন্ত সোরেনের পদত্যাগ চেয়ে পথে পড়ুয়ারা, ঝাড়খণ্ডে নিয়োগে অনিয়ম ঘিরে ক্ষোভ তুঙ্গে

ক্রমেই তীব্র হচ্ছে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় ‘অনিয়ম’-এর অভিযোগ ঘিরে পড়ুয়াদের আন্দোলন। রাঁচিতে গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে এ বার সরাসরি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবি উঠল। JPSC-JSSC Reforms Manch-এর নেতৃত্বে আন্দোলনকারীদের অভিযোগ, নিয়োগ পরীক্ষার অনিয়ম নিয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-কংগ্রেস জোট সরকার। সমস্যার দ্রুত সমাধান না হলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বলে দাবি তাঁদের। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, আন্দোলনের পরবর্তী ধাপে আগামী ১৬ অগাস্ট ঝাড়খণ্ডের ২৪টি জেলার সদর দফতরে হেমন্ত সোরেন এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল পোড়ানোর কর্মসূচি নিয়েছেন পড়ুয়া নেতারা।

আন্দোলনকারীদের নিশানায় কংগ্রেসও। তাঁদের অভিযোগ, কংগ্রেস নেতারা আন্দোলনের পাশে থাকার মৌখিক আশ্বাস দিলেও সমস্যা সমাধানে এখনও পর্যন্ত কার্যকর রাজনৈতিক চাপ তৈরি করেননি। তাই মুখ্যমন্ত্রী যদি তাঁদের দাবি না মানেন, তা হলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট সরকার থেকে কংগ্রেসকে সমর্থন প্রত্যাহারের দাবিও উঠেছে। নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ফেরাতেই আন্দোলন বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের মূল দাবির মধ্যে রয়েছে JSSC CGL এবং ১১তম থেকে ১৩তম JPSC সিভিল সার্ভিস পরীক্ষা বাতিল, গোটা ঘটনার সিবিআই তদন্ত অথবা রাজ্যের বাইরের অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতিদের নিয়ে স্বাধীন বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং নিয়োগকারী সংস্থাগুলির আমূল সংস্কার।

গত ১০ অগাস্ট বিধানসভা অভিযানে বিপুল সংখ্যক পড়ুয়া যোগ দিয়েছিলেন। সেই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে বলে অভিযোগ। তার পরেই আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নেয় ছাত্র সংগঠনগুলি। আগামী ২০ অগাস্ট মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাওয়েরও ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের দাবি, পরীক্ষা বাতিল এবং স্বাধীন তদন্তের মতো মৌলিক দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন থেকে সরবেন না।

যদিও রাজ্য সরকারের দাবি, পড়ুয়াদের ৯৮ শতাংশ দাবি ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে। প্রশাসনের বক্তব্য, প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগ পরীক্ষায় অনিয়ম গোটা দেশেরই বড় সমস্যা। পরিস্থিতি মোকাবিলায় একাধিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষায় অনিয়মের সঙ্গে যুক্ত ঘটনায় প্রশাসনিক কর্তাদের পদত্যাগ এবং গ্রেফতারও হয়েছে বলে জানিয়েছে সরকার। তবে তাতে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, সরকারের পদক্ষেপ ‘লোকদেখানো’। পরীক্ষা বাতিল, স্বাধীন সিবিআই তদন্ত এবং রাজনৈতিক দায় স্বীকার না করা পর্যন্ত আন্দোলন চলবে, সাফ জানিয়েছেন তাঁরা

103 Views 0 Likes 0 Comments

Related News

Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার
দেশ

Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ইরাকের মাটি থেকে নিজেদের সমস্ত সেনাসদস্যকে সম্পূর্ণভাবে ফিরিয়ে নেওয়ার চূড়ান্ত পদক্ষেপ কার্যকর করেছে আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যকালেই এই ঐতিহাসিক প্রস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা অবশেষে বাস্তবায়নের রূপ নিল। তবে আন্তর্জাতিক মহলের নজর এখন সামরিক ঘাঁটির শূন্যতার চেয়েও বেশি আটকে রয়েছে বাগদাদের রাজনৈতিক ও কৌশলগত ভবিষ্যতের ওপর।

০১ অক্টো ২০২৬, ০১:০৬ এএম · 2 মিনিট
CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ
দেশ

CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্র...

বিমানটি যখন মাটি থেকে প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে উড়ছিল, ঠিক তখনই ককপিটের ভেতর সংঘাত শুরু হয়। প্রাথমিক ভাবে সূত্রের খবর, ওমানের নাগরিক তথা সংশ্লিষ্ট বিমান সংস্থার অভিজ্ঞ সহকারী পাইলট হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন প্রধান ক্যাপ্টেনকে। ছুরির আঘাতে ক্যাপ্টেন রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন এবং আক্রমণকারী বিমানটিকে নিচে ফেলে ধ্বংস করার চেষ্টা করেন বলে অভিযোগ। ককপিটের ভিতরে দু’জন পাইলটের মধ্যে শুরু হওয়া এই ধস্তাধস্তির জেরে বিমান চালনার স্বাভাবিক পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যায়। রক্তাক্ত অবস্থায় ক্যাপ্টেনকে সামলানোর পাশাপাশি বিমানের নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। মুহূর্তের মধ্যে বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে আসে, যার ফলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

৩০ সেপ্টে ২০২৬, ১১:৫৪ পিএম · 2 মিনিট
DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক নেটদুনিয়া
দেশ

DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখ...

বিপন্ন হরিণটির মরণপণ লড়াই নজর এড়ায়নি পাশের ঢালে বসে থাকা বানরদলটির। কোনো হিংসা বা দূরত্ব নয়, চোখের নিমেষে যেন এক অদ্ভুত সহযোগিতার মনোভাব জেগে ওঠে তাদের মধ্যে। বানরগুলি একে অপরের শরীর ও হাত শক্ত করে ধরে খাড়া নিকাশি নালার দেওয়াল ঘেঁষে একদম মানুষের কায়দায় নিচে ঝুঁকে পড়ে। প্রথম থাকা বানরটি প্রচণ্ড সাহসিকতার সঙ্গে নিজের হাত বাড়িয়ে দেয় নীচে থাকা হরিণটির দিকে। নর্দমার তোড়ে তলিয়ে যেতে থাকা হরিণটিও যেন আশার আলো দেখতে পায়,সে-ও প্রাণপণে নিজের সামনের দু’টি পা উঁচিয়ে বানরের দিকে বারিয়ে দেয়।

৩০ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 2 মিনিট
Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ
দেশ

Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ

মানাং জেলায় অবস্থিত হিমলুং হিমালের বেস ক্যাম্পে আছড়ে পড়ল বিশাল তুষারধস বা হিমানীসংপ্রপাত। মুহূর্তের মধ্যে প্রায় ১৪ থেকে ১৫ ফুট পুরু বরফের স্তরের নীচে চাপা পড়ে গোটা শিবির। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনের দেহ উদ্ধার হয়েছে। তবে বরফের তলায় অন্তত ১২ জন সহযোগী কর্মী আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৯:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.