JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৭:০১ পিএম
Breaking
SIR: কর্নাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর ঘিরে... Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্মকর্তাকে... Durga puja: রামায়ন গান -ময়নাপুর গ্রামের ২২৭ বছরের প্রাচীন দুর্গোৎসব Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান! চিনকে হারিয়ে হকিতে সোনা ভারতের মেয়েদের Buxa Tiger Reserve : দীর্ঘ অপেক্ষার অবসান, বক্সায় শোনা যাবে বাঘের গর্জন SIR: কর্নাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর ঘিরে... Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্মকর্তাকে... Durga puja: রামায়ন গান -ময়নাপুর গ্রামের ২২৭ বছরের প্রাচীন দুর্গোৎসব Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান! চিনকে হারিয়ে হকিতে সোনা ভারতের মেয়েদের Buxa Tiger Reserve : দীর্ঘ অপেক্ষার অবসান, বক্সায় শোনা যাবে বাঘের গর্জন

‘সাত দিনের মধ্যে ফল চাই’, ধর্মতলায় পথে হাজার হাজার পরীক্ষার্থী!

‘সাত দিনের মধ্যে ফল চাই’, ধর্মতলায় পথে হাজার হাজার পরীক্ষার্থী!

কোলকাতা, রেশমি ব্যানার্জি: দীর্ঘ অপেক্ষার পর ধৈর্যের বাধ ভাঙলো চাকরিপ্রার্থীদের।‌ পুলিশের চাকরির পরীক্ষার ফল দ্রুত প্রকাশ এবং নিয়োগের দাবিতে শহরের প্রাণকেন্দ্রে জড়ো হলেন হাজার, হাজার চাকরিপ্রার্থী। তাঁদের একটাই দাবি 'আর অপেক্ষা নয়, সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে পরীক্ষার ফল।' দীর্ঘদিন আগে পরীক্ষা সম্পন্ন হলেও ফল প্রকাশ করা হচ্ছে না তাই অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে চাকরিপ্রার্থীদের। তাই এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে প্রশাসনের কাছে ফলপ্রকাশের দাবি করেছেন চাকরি প্রার্থীরা।  বিভিন্ন জায়গা থেকে ধর্মতলায় জমায়েত করেছিল একাধিক চাকরিপ্রার্থীরা।

এইদিনের চাকরিপ্রার্থীদের ধর্মতলায় জমায়েত ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও আন্দোলনকারীদের প্রতিবাদের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত ছিল তাঁদের সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন। পুলিশের বাধা ও নানা টানাপোড়েনের মধ্যেও একসঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত গেয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের বার্তা দেন চাকরিপ্রার্থীরা। কারণ তাদের একটাই দাবি থাকে, দ্রুত ফল প্রকাশ করতে হবে চাকরির পরীক্ষার।

চাকরিপ্রার্থীদের নিয়োগ ও ফল প্রকাশের দাবি নতুন বিষয় নয়। ইতিপূর্বেও চাকরিপ্রার্থীরা ধর্ম তলায় আন্দোলনে নেমেছেন বহুবার। বহু ক্ষেত্রেই দেখা যায় পরীক্ষা হওয়ার পরেও ফল প্রকাশ হয় না। তাই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার্থীরা ধর্মতলা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। এবার পুলিশে চাকরি পরীক্ষার্থীরা নিজেদের স্পষ্ট দাবি নিয়ে এত বড় জমায়েত করেন। একইসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেন তারা। তাদের আন্দোলনের এই দৃশ্য একেবারেই অন্য মাত্রা যোগ করে।‌

এ বিষয়ে আন্দোলন রত চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা কোনও বিশেষ সুবিধা চান না। পরীক্ষা দিয়েছেন, তাই নিয়ম মেনে দ্রুত ফল প্রকাশ এবং যোগ্যদের নিয়োগ করা হোক। তা না হলে যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হচ্ছেন তারা। সরকারকে কাছে সাত দিনের সময় দেন তারা। সাত দিনের মধ্যে তাদের পরীক্ষার ফল প্রকাশ করতে হবে এমনই জোরালো দাবি তোলেন তারা।

এইদিন ধর্মতলায় চাকরিপ্রার্থীদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সর্বত্র।  এখন প্রশাসন চাকরিপ্রার্থীদের এই সময়সীমাবদ্ধ দাবির জবাব কিভাবে দেয়, সেদিকেই তাকিয়ে হাজার হাজার পরীক্ষার্থী।

51 Views 0 Likes 0 Comments

Related News

Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য
মহানগর

Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তরের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় একাধিক রাস্তা। এমনকি বিক্ষোভকারীদের গতিবিধির উপর নজর রাখতে ড্রোনও ব্যবহার করে পুলিশ।

০২ অক্টো ২০২৬, ০৩:৩৬ পিএম · 2 মিনিট
১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!
মহানগর

১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!

পশ্চিমবঙ্গের ১ কোটি ২৯ লক্ষ জবকার্ডধারীর মধ্যে কাজ পেয়েছেন মাত্র ২ লক্ষ ৬৭ হাজার জন। অর্থাৎ, সরকারি নথিতে নাম থাকা প্রায় ১ কোটি ২৬ লক্ষ গ্রামীণ শ্রমিক এখনও এই প্রকল্পের কাজের সুযোগ পাননি।

০২ অক্টো ২০২৬, ১০:৫৮ এএম · 2 মিনিট
SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল ইতিহাস সংক্ষিপ্ত করার প্রস্তাব
মহানগর

SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্...

নতুন শিক্ষাবর্ষ শুরুর মুখেই রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পাঠ্যবইয়ে একগুচ্ছ তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলল। প্রাক-প্রাথমিক স্তর থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি পাঠ্যবইয়ের শুরুতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদানের কথা তুলে ধরার সুপারিশ করেছে স্কুল সিলেবাস পুনর্গঠন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। এর পাশাপাশি পাঠ্যবইয়ে মুঘল সাম্রাজ্যের অধ্যায় সংক্ষেপ করা, নির্দিষ্ট কিছু সাহিত্যকর্ম বদল এবং ভাষাগত কিছু শব্দ সংশোধনের প্রস্তাবও জমা পড়েছে শিক্ষা দফতরে।

০১ অক্টো ২০২৬, ০৯:২১ পিএম · 2 মিনিট
Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনের
মহানগর

Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্...

কলকাতা: কৃষক না হয়েও কৃষি সমবায় সমিতি থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত শুরু করল দুর্নীতি দমন কমিশন। জাঙ্গিপাড়ার সিংটি কৃষি সমবায় সমিতি থেকে নি...

০১ অক্টো ২০২৬, ০৪:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.