JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০১:১৪ এএম
Breaking
নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

ক্যান্সার কেড়ে নিল জীবন! ৬৮ বছরেই না ফেরার দেশে মেসির বাবা

ক্যান্সার কেড়ে নিল জীবন! ৬৮ বছরেই না ফেরার দেশে মেসির বাবা

বাবাকে হারালেন মেসি। এমনটাই দাবি করা হয়েছে একাধিক সংবাদমাধ্যমে। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় নিজের শহর রোজরিওর একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন মেসির বাবা হোর্হে মেসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তবে এখনও পর্যন্ত পরিবারের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ফলে এই খবর নিয়ে কিছুটা ধোঁয়াশাও তৈরি হয়েছে মেসিভক্তদের মধ্যে।

বিশ্বকাপ চলাকালীনই প্রকাশ্যে এসেছিল হোর্হের অসুস্থতার খবর। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সময় আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। ম্যাচের পর আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলেন আর্জেন্টাইন মহাতারকা। পরে মেসি জানিয়েছিলেন, তাঁর সেই আবেগের সঙ্গে খেলার কোনও সম্পর্ক ছিল না। “কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি,” বলেছিলেন তিনি।

মেসির ফুটবলজীবনে বাবার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাবা নন। হোর্হে ছিলেন তাঁর ছেলের দীর্ঘদিনের উপদেষ্টাও। মেসির কেরিয়ারের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁর বাবার ভূমিকা ছিল। বার্সেলোনা ছেড়ে তাঁর পিএসজিতে যাওয়া এবং পরে সেখান থেকে মেজর লিগ সকারের ক্লাব মায়ামিতে যোগ দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন হোর্হে।

চলতি ২০২৬ বছরটা সত্যিই যেন অভিশপ্ত এল এম টেনের জন্য। কিছুদিন আগেই বিশ্বকাপ ফাইনালে তাঁর স্বপ্নভঙ্গ হয়েছে স্পেনের সামনে। আর এ বার নিজের জন্মদাতা বাবাকে হারালেন তিনি। এই মৃত্যুর খবর তাই স্বাভাবিক ভাবেই গভীর শোকের আবহ তৈরি করেছে ফুটবল বিশ্বে। যদিও পরিবারের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি হোর্হের মৃত্যুর খবর।

125 Views 0 Likes 0 Comments

Related News

Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের
ময়দান

Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয়...

ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর আলজারি জোসেফের বল ডিপ মিড উইকেট বাউন্ডারিতে পাঠিয়ে ১৫ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন বিরাট। এর পর মাত্র ৭৪ বলে কেরিয়ারের ৫৫ তম ওডিআই সেঞ্চুরিও এল ছক্কা হাঁকিয়েই।

২৭ সেপ্টে ২০২৬, ১০:২৮ পিএম · 2 মিনিট
Virat Kohli : অপেক্ষার অবসান! একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৫ হাজার রান কোহলির
ময়দান

Virat Kohli : অপেক্ষার অবসান! একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৫ হাজার রান কোহলির

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শচীন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের গণ্ডি পেরোলেন কিং কোহলি (Virat Kohli)।

২৭ সেপ্টে ২০২৬, ০৮:৫৩ পিএম · 2 মিনিট
ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ
ময়দান

ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ

বেঙ্গালুরু: ভারতের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে পানামা। ম্যাচের আগে দুই দলের ফিফা র‍্যাঙ্কিংয়ে ছিল বড় ফারাক। ভারত ১৩৮ নম্বরে থাকলেও পানামার অবস্থান ৪৪। তার উপর ২০২৬ বিশ্বকাপে খেলা একটি দলের বিরুদ্ধে ভারতের এই ড্রকে স্বাভ...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:০৫ পিএম · 2 মিনিট
৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন
ময়দান

৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন

আইচি-নাগোয়া: লম্বা দৌড়ের পর এ বার পদকের দিকে লাফ দেওয়ার পালা। এশিয়ান গেমসে পুরুষদের লং জাম্পের ফাইনালে জায়গা করে নিলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর এবং ডেভিড পট্টুরাজ সলোমন। রবিবার যোগ্যতা অর্জন পর্বে শ্রীশঙ্কর ৭.৮৪ মিটার লাফ...

২৭ সেপ্টে ২০২৬, ০১:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.