JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০১:৩৫ এএম
Breaking
নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

বিরোধীদের জোরালো কটাক্ষ,তাদের আচরণে খুশি নন রিজিজু

বিরোধীদের জোরালো কটাক্ষ,তাদের আচরণে খুশি নন রিজিজু

সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। বৃহস্পতিবার অর্থাৎ আজ তিনি জানান যে, 'বর্ষাকালীন অধিবেশনে সংসদ ১২টি বিল পাস করেছে, সেই বিলগুলির আলোচনার মান নিয়ে সরকার সন্তুষ্ট হয়নি।' তিনি আরও অভিযোগ করে বলেছেন, 'বিরোধী দলগুলো সংসদে বিতর্ক এড়িয়ে  পালিয়ে চলেছে।' 

এদিকে বিরোধীদের লাগাতার বিক্ষোভ ও হট্টগোলের মধ্যেই আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে যায়। একই সাথে বর্ষাকালীন অধিবেশনেরও সমাপ্তি ঘটেছে। এই বাক্য গুলির মাধ্যমে তিনি বিরোধীদলকে জোরালো কটাক্ষ করেছেন।

সাংবাদিক সম্মেলনে রিজিজু বলেন, 'মোট ১২টি বিল পাস হয়েছে, কিন্তু আলোচনার মান নিয়ে আমরা সন্তুষ্ট নই। কারণ বিরোধী দলগুলো যথাযথ বিতর্ক হতে দেয়নি, বিশেষত লোকসভায়। এই প্রথম আমি দেখলাম যে বিরোধী দল আলোচনা থেকে সরে আসছে।বিরোধীরা সরকারের কাছে জবাব চায় এবং সরকার তা দিতে বাধ্য। অথচ সংসদের ভেতরে আমরা এমন পরিস্থিতি দেখেছি যেখানে সরকার নিজেই আলোচনার আহ্বান জানাচ্ছিল, আর বিরোধীরা তা এড়ানোর জন্য অজুহাত খুঁজছিল। সংসদীয় গণতন্ত্রের জন্য এটি স্বাস্থ্যকর নয়। 

তারা ঘোষণা করেছিল যে তারা না আলোচনা শুনবে, আর না মন্ত্রীর জবাব শুনবে।'কিরেন রিজিজু আরও বলেছেন 'লোকসভায় ১১টি বিল কোনো আলোচনা ছাড়াই পাস হয়েছে, আর একটির ওপর আলোচনা হয়েছে। রাজ্যসভায় বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শুধুমাত্র প্রধান বিরোধী দল কংগ্রেস এবং আরও কয়েকটি দল কক্ষত্যাগ করেছিল, তবে অন্যান্য বিরোধী দল আলোচনায় অংশ নিয়েছিল।'

স্পষ্টই বোঝা যাচ্ছে যে কিরেন রিজিজু এই কথার মাধ্যমে কংগ্রেস নেতৃত্বকে ভৎর্সনা করেছেন। রিজিজু কংগ্রেস সাংসদদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তারা সংসদে নিজেদের ভূমিকা কেবল স্লোগান দেওয়া এবং হট্টগোল করার মধ্যেই সীমাবদ্ধ রাখে। এছাড়াও কংগ্রেস নেতৃত্ব অর্থবহ বিতর্ক ও আলোচনায় অংশ নেয় না। 

এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, 'আমি আরও একটি বিষয় লক্ষ্য করেছি যে, কংগ্রেস সাংসদরা সম্ভবত মনে করেন তাদের প্রধান কাজ হলো কেবল স্লোগান দেওয়া এবং প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হট্টগোল করা। তারা এমনই মানসিকতা গ্রহণ করেছে। তারা সকালে ঘুম থেকে ওঠে, বালিশ নিয়ে সংসদ চত্বরে চলে আসে এবং স্লোগান ও কটু কথা বলতে থাকে। তাদের কাজ এখন কেবল এটুকুর মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে, তারা এমনই পরিস্থিতি তৈরি করেছে।'

তাঁর আশা, বিরোধী দলগুলি বর্ষাকালীন অধিবেশনে তাদের আচরণ নিয়ে চিন্তাভাবনা করবে এবং শীতকালীন অধিবেশনে সংসদ পুনরায় বসার সময় অর্থবহ বিতর্ক ও আলোচনাতে অংশ নেবে।

41 Views 0 Likes 0 Comments

Related News

নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান
দেশ

নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান

ঘটনার খবর পেয়ে নেপাল প্রশাসনের তরফে উদ্ধার অভিযান শুরু হয়েছে। নেপালের পর্যটন বিভাগের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। তবে ঠিক কোথায় তাঁরা আটকে রয়েছেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

২৮ সেপ্টে ২০২৬, ১২:৫৪ এএম · 2 মিনিট
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
দেশ

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

ছত্রিশগড়েও অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোণ্ডাগাঁওয়ে প্লাবিত ধানজমিতে মাছ ধরতে গিয়ে ফুলে ওঠা নালায় ভেসে মৃত্যু হয়েছে এক ৪০ বছর বয়সি কৃষকের। পরিস্থিতি সামাল দিতে কোণ্ডাগাঁও, দান্তেওয়াড়া, বিজাপুর, কাঁকের, বস্তার, গরিয়াবন্দ, ধামতারি এবং দুর্গ এই আট জেলায় সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ১১:৩৩ পিএম · 2 মিনিট
VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজেনদের মন
দেশ

VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গ...

উঁচু গাছের মগডালে থাবা আটকে সামান্য ইতস্তত করছিল শাবকটি। ভাবনা তখন নামবে কী করে? ঠিক তখনই নিঃশব্দে পাশে এসে দাঁড়াল মা চিতা। কীভাবে সামনের থাবা নামাতে হবে, ডালের খাঁজে পেছনের নখ কতটা শক্ত করে গাঁথতে হবে শরীরী ভাষায় যেন একেবারে হাতেনাতে তালিম দিল মা চিতা। মায়ের পদক্ষেপ হুবহু অনুকরণ করে নির্ভয়ে নিচে নেমে এল একরত্তি ছানা।

২৭ সেপ্টে ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
দেশ

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

রাজ্যের ৭৫ টি জেলার মধ্যে ৬৩ টিতেই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.