JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ০৯:৪৪ পিএম
Breaking
'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের

অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের

অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: দুর্গাপুজোর সময় সিপিএমের বইয়ের স্টল বসানো নিয়ে আইনি টানাপোড়েন অব্যাহত। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের আবেদনের ভিত্তিতে এবার সিপিএমের স্টল বসানোর অনুমতি খারিজ করল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, যথাযথ অনুমতি ছাড়া রাস্তার ধারে কোনও স্টল রাখা যাবে না। সেই সঙ্গে টেবিল ও ছাতা ব্যবহার করেও বইয়ের স্টল বসানো যাবে না বলে স্পষ্ট করে দিয়েছে আদালত। আগামী ২১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।

শুক্রবার মামলার শুনানিতে অনুমতি সংক্রান্ত নথি নিয়ে সিপিএমের আইনজীবীর কাছে জানতে চান প্রধান বিচারপতি। দলের আইনজীবী শামিম আহমেদ জানান, পূর্ত দফতর এবং হাইওয়ে কর্তৃপক্ষের কাছে ই-মেল করে অনুমতি চাওয়া হয়েছিল। পাশাপাশি, মহকুমাশাসককেও বিষয়টি জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি। তবে আনুষ্ঠানিক অনুমতি পাওয়া যায়নি বলে আদালতে জানানো হয়।

সিপিএমের আইনজীবী আরও জানান, দীর্ঘ কয়েক দশক ধরে বনগাঁয় দুর্গাপুজোর সময় বইয়ের স্টল বসানো হচ্ছে। এবছরও সেই উদ্যোগ নেওয়া হয়েছিল। পুজোর আর কয়েক দিন বাকি থাকায় দলীয় কার্যালয়ের সামনে টেবিল ও ছাতা ব্যবহার করে ছোট আকারে বই বিক্রির অনুমতি চাওয়া হয়। কিন্তু আদালত জানিয়ে দেয়, অনুমতি ছাড়া স্টল বসানোর সুযোগ দেওয়া সম্ভব নয়। রাস্তার ধারে অন্য স্টলগুলির ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর করার কথা বলেন প্রধান বিচারপতি।

রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য সওয়াল করেন। বনগাঁ থানার আইসিও শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত সিপিএমের স্টল বসানোর অনুমতি না দিয়ে আগের নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

উল্লেখ্য, দুর্গাপুজোর সময় বইয়ের স্টল বসাতে বাধা দেওয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল সিপিএম। দলের দাবি ছিল, বনগাঁয় দলীয় কার্যালয়ের সামনে স্টল তৈরির সময় বাধা দেওয়া হয় এবং কর্মীদের হেনস্তা ও হুমকি দেওয়া হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে সিঙ্গল বেঞ্চ স্টল বসানোর অনুমতি দিয়েছিল। এবার ডিভিশন বেঞ্চের নির্দেশে সেই সিদ্ধান্ত কার্যকর থাকল না।

5 Views 0 Likes 0 Comments

Related News

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা
মহানগর

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা

নয়া দিল্লি: ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার তেরঙা কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ। এবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পো...

১৬ অক্টো ২০২৬, ০৯:০৯ পিএম · 1 মিনিট
দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের
মহানগর

দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।হাসপাতালের আর্থিক অনিয়ম এবং মেধাতালিকায় কারচুপির অভিযোগে দায়ের হওয়া সিবিআই মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি এম এম সুন্দরেশ...

১৬ অক্টো ২০২৬, ০৯:০২ পিএম · 1 মিনিট
২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নির্দেশ
মহানগর

২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নি...

কলকাতা, নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে আলিপুর আদালতের (...

১৫ অক্টো ২০২৬, ০৯:৫৪ পিএম · 2 মিনিট
পুজোর পাস বিক্রি নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ, ইন্দ্রনীলের আগাম জামিন খারিজ হাইকোর্টে
মহানগর

পুজোর পাস বিক্রি নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ, ইন্দ্রনীলের আগাম জামিন খারিজ হাইকোর...

নিউজ ডেস্ক: পুজো প্যান্ডেলে এন্ট্রি পাস বিক্রিকে কেন্দ্র করে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ। এবার হাইকোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ব...

১৫ অক্টো ২০২৬, ০৩:২৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.