JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ০৫:৩৯ পিএম
Breaking
নন্দীগ্রামে ভোট বাড়ল সিপিএমের! ২০২৬-এর উপনির্বাচনে নিজের রেকর্ড ভাঙল বামেরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক শুভেন্দু, নন্দীগ্রাম-রেজিনগরের জয়ের পরই তীব্... রেজিনগরে হার, তারপরই ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, বড় ঘোষণা হুমায়ুন কবীরের! বাবরি মসজিদ নি... পার্টি অফিসে হামলার পরেই বড় পদক্ষেপ! অনুব্রত মণ্ডলের নিরাপত্তায় সশস্ত্র দেহরক্ষী, নতুন ক... কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা? আন্তর্জাতিক মঞ্চে বড় স্বীকৃতি, কেন তাঁকেই বেছে নিল নোবেল কমিটি? Delhi: 'সরকার ভয় পেয়েছে', দিল্লিতে CJP-র বিক্ষোভের আগে বিস্ফোরক সৌরভ Abhishek Banerjee: ভোটার ৭৭২, বিজেপির ভোট ৯০৯, বিস্ফোরক অভিষেক! নন্দীগ্রামে ভোট বাড়ল সিপিএমের! ২০২৬-এর উপনির্বাচনে নিজের রেকর্ড ভাঙল বামেরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক শুভেন্দু, নন্দীগ্রাম-রেজিনগরের জয়ের পরই তীব্... রেজিনগরে হার, তারপরই ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, বড় ঘোষণা হুমায়ুন কবীরের! বাবরি মসজিদ নি... পার্টি অফিসে হামলার পরেই বড় পদক্ষেপ! অনুব্রত মণ্ডলের নিরাপত্তায় সশস্ত্র দেহরক্ষী, নতুন ক... কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা? আন্তর্জাতিক মঞ্চে বড় স্বীকৃতি, কেন তাঁকেই বেছে নিল নোবেল কমিটি? Delhi: 'সরকার ভয় পেয়েছে', দিল্লিতে CJP-র বিক্ষোভের আগে বিস্ফোরক সৌরভ Abhishek Banerjee: ভোটার ৭৭২, বিজেপির ভোট ৯০৯, বিস্ফোরক অভিষেক!

কুলদীপকে নিয়ে দুই কোচের দুই কথা! টেস্ট সিরিজের মাঝেই বাড়ছে জল্পনা

কুলদীপকে নিয়ে দুই কোচের দুই কথা! টেস্ট সিরিজের মাঝেই বাড়ছে জল্পনা

JAZZBAAT 24 বাংলা ডিজিটাল ডেস্ক: কুলদীপ যাদবকে নিয়ে যাবতীয় জল্পনায় এ বার জল ঢালল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁকে দলে না রাখার কারণ যে সত্যিই অসুস্থতা, তা স্পষ্ট করে দিলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তাঁর সাফ কথা, কোনও ক্রিকেটারকে একাদশের বাইরে রাখার জন্য অসুস্থতার ‘অজুহাত’ খাড়া করার প্রয়োজন নেই। গলে প্রথম টেস্টের পর ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছিলেন কুলদীপ। সেই কারণেই কলম্বোয় দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যায়নি।

কোটাকের বক্তব্য অবশ্য বোলিং কোচ সাইরাজ বাহুতুলের আগের মন্তব্যের সঙ্গে খানিকটা অসঙ্গতিও তৈরি করেছে। বাহুতুলে জানিয়েছিলেন, কলম্বোয় টানা দু’দিন নেটে দেখা যায়নি কুলদীপকে। তার কারণ ভ্রমণজনিত ক্লান্তি। কিন্তু কোটাক জানালেন, গলেতেই কুলদীপের ভাইরাল জ্বর হয়েছিল। তিনি বলেন, ‘‘দলের স্পিনার প্রয়োজন হলে এবং কোনও ক্রিকেটার খেলতে না পারলে, সে অসুস্থ ছিল না—এমনটা দেখানোর কোনও কারণ নেই।’’ তাঁর দাবি, কুলদীপ এখন অনেকটাই সুস্থ। তবে ম্যাচ শুরুর সময় তিনি নির্বাচনের জন্য প্রস্তুত ছিলেন না।

কুলদীপের অনুপস্থিতি এবং শ্রীলঙ্কার প্রথম সারিতে চার জন বাঁ-হাতি ব্যাটার থাকায় অভিষেক ঘটে অফস্পিনার সারাংশ জৈনের। তিন পেসার না তিন স্পিনার? এই সমীকরণে অফস্পিনারকে খেলানোই যুক্তিযুক্ত মনে হয়েছে বলে জানান কোটাক। এ দিকে ঋষভ পন্থের চোট নিয়েও স্বস্তির খবর দিয়েছেন তিনি। লাহিরু কুমারার বলে হাতে আঘাত পেয়ে মাত্র তিন রানে রিটায়ার্ড হার্ট হন পন্থ। তবে দ্বিতীয় দিন তিনি ব্যাট করতে পারবেন বলেই আশাবাদী ভারতীয় কোচ।

প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও শতরান করে নজর কেড়েছেন দেবদত্ত পাড়িক্কাল। ১৬৮ বলে ১১৭ রান করে ভারতকে প্রথম দিনের শেষে ৩০০ রানে পৌঁছে দিয়েছেন তিনি। পর পর দু’টি শতরান করলেও তিন নম্বর জায়গাটি পাকাপাকি ভাবে পাড়িক্কালকে দেওয়া হচ্ছে কি না, তা অবশ্য এখনই স্পষ্ট করেননি কোটাক। তাঁর মতে, রান করাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রথম দিনের পারফরম্যান্সে খুশি হলেও তিনি আক্ষেপ করেছেন—সেট ব্যাটারদের কেউ আরও বড় ইনিংস খেললে ভারতের স্কোর আরও শক্তিশালী হতে পারত। এখন নজর নীচের সারির ব্যাটারদের দিকে। দ্বিতীয় দিনের প্রথম সেশন ভাল ভাবে কাটাতে পারলে বড় রানের ভিত তৈরি হবে বলেই মনে করছেন তিনি।

53 Views 0 Likes 0 Comments

Related News

কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?
ময়দান

কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?

আন্তর্জাতিক ফুটবলের তারকাদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে শতদ্রু দত্তের নাম আগেও আলোচনায় এসেছে। লিওনেল মেসিকে কলকাতায় আনার উদ্যোগের পাশাপাশি এমিলিয়ানো মার্তিনেজ এবং রেনে হিগিতার মতো গোলকিপারদেরও ভারতে নিয়ে এসেছেন তিনি। এবার ভোজিনহার সঙ্গে সাক্ষাতের পর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

০৯ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!
ময়দান

সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!

স্পোর্টস ডেস্ক: আইএসএল শুরুর আগে কলকাতা ফুটবলে সবুজ-মেরুনের দাপট! চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে আইএফএ শিল্ড জিতে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনালে জয়ের নায়ক সমীর জেলকোভিচ। তাঁর করা একমাত্র গোলেই ট্রফি...

০৯ অক্টো ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট
Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন
ময়দান

Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন

নিউজ ডেস্ক: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ডার্বির রং সবুজ-মেরুন। এ যেন ছিল বদলার ম্যাচ। যেই আভাস আগেই পাওয়া গিয়েছিল মোহনবাগান কোচ প্যানোসের কথায়। যে এবারের ডার্বিটা প্রেস্টিজ ফাইট। মাঠে যেন সেই প্রতিছবিই দেখা গেল...

০৮ অক্টো ২০২৬, ০৯:৪৪ পিএম · 2 মিনিট
Lionel Messi: মেসির বিদায়ে আবেগঘন রোনাল্ডো! ‘চিরকাল মনে রাখার মতো ইতিহাস’, শেষ হল এক যুগ
ময়দান

Lionel Messi: মেসির বিদায়ে আবেগঘন রোনাল্ডো! ‘চিরকাল মনে রাখার মতো ইতিহাস’, শেষ হল...

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলার পর তাঁর বিদায়ঘন মুহূর্তে আবেগঘন বার্তা দিলেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং ফুটবল বিশ্বের আর এক কিংবদন্তি ক্র...

০৮ অক্টো ২০২৬, ১২:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.