JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০৪:৫৬ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

গলব্লাডারের বদলে অ্যাপেন্ডিক্স! কুণালের চিঠিতে নড়েচড়ে বসল নবান্ন, সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

গলব্লাডারের বদলে অ্যাপেন্ডিক্স! কুণালের চিঠিতে নড়েচড়ে বসল নবান্ন, সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা, নিউজ ডেস্ক: এনআরএস হাসপাতালে ভুল চিকিৎসা! এক ব্যক্তির গলব্লাডার অপারেশনের বদলে অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয়েছে বলে অভিযোগ। যা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সেই আবেদনে সাড়া দেন মুখ্যমন্ত্রী। এমনকি, রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজও নেয় 
মুখ্যমন্ত্রীর দফতর।

জানা গিয়েছে, গত ৩০ অগাস্ট এনআরএস হাসপাতালে গলব্লাডারে স্টোন অপারেশন করতে গিয়ে এক ব্যক্তির অ্য়াপেন্ডিক্স বাদ পড়ার অভিযোগ উঠেছিল। ভুক্তভোগী বেলেঘাটার কেন্দ্রের ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল পোড়েল। পরে  ভর্তি হন আনন্দলোক হাসপাতালে। 

খবর পেয়ে ভুক্তভোগীকে হাসপাতালে দেখতে গিয়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। অসুস্থ গোপাল পোড়েলের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্যের আবেদন জানিয়েছিলেন তিনি। সোমবার সোশ্যাল মিডিয়ায় সেই আবেদন জানান তিনি। ২৪ ঘণ্টার মধ্যেই আবেদনে সাড়া দেয় মুখ্যমন্ত্রীর দফতর।

সোমবার কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লেখেন,‘অবশেষে গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে। NRS হাসপাতালে অপারেশন বিতর্কের পর এখন আনন্দলোক হাসপাতালে। মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য চেয়েছেন গোপাল। সঙ্গে একটি অনুরোধপত্র দিয়ে নবান্নে পাঠিয়েছি।’

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দফতরের তরফে গোপাল পোড়েলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথি চাওয়া হয়েছে। পাশাপাশি, চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করা হবে বলেও পরিবারের সদস্যদের আশ্বাস দেওয়া হয়েছে।

বেলেঘাটা বিধানসভা এলাকার বাসিন্দা গোপাল পোড়েল ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। গলব্লাডারের অস্ত্রোপচারের জন্য তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অভিযোগ,সেখানে গলব্লাডারের পরিবর্তে অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়। 

পরবর্তীতে গোপালকে সল্টলেকের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর গলব্লাডারের অস্ত্রোপচার করা হয় বলে পরিবারের দাবি। এনআরএসে চিকিৎসার সময় কী হয়েছিল, কেন গলব্লাডারের সমস্যার পরিবর্তে অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হল, তা নিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

107 Views 0 Likes 0 Comments

Related News

উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখোপাধ্যায়?
মহানগর

উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল...

নিউজ ডেস্ক: দুর্গাপূজার মণ্ডপগুলোতে ভিড় নিয়ন্ত্রণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত বিপর্যয় এড়াতে পূজা উদ্যোক্তা ও স্থানীয় পুলিশ কর্মীদের জন্য আগাম সুনির্দিষ্ট প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা কল্যাণ মুখোপাধ্যায়। স...

১৮ অক্টো ২০২৬, ১১:০৪ পিএম · 3 মিনিট
অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ
মহানগর

অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ

নিউজ ডেস্ক: পুজোর মাঝেই ভয়ঙ্কর দুর্ঘটনা। চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। হুড়োহুড়িতে আহত হন একাধিক দর্শনার্থী।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্ধ করা হয় চোরবাগান পুজো মণ্ডপ। এই ঘটনার পরেই নড়েচড...

১৮ অক্টো ২০২৬, ০৮:৩০ পিএম · 1 মিনিট
Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা
মহানগর

Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

দর্শনার্থীদের মৃত্যুর ঘটনার পর পুজোমণ্ডপ গুলিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সেই প্রেক্ষাপটে দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা পুলিশের তরফে ১১ দফা নির্দেশ দেওয়া হয়েছে।

১৮ অক্টো ২০২৬, ০৫:৩২ পিএম · 2 মিনিট
BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিমান বসুর বই
মহানগর

BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কি...

সম্প্রতি যাদবপুরের এই ঐতিহ্যবাহী বামপন্থী বুকস্টলটি ভেঙে ফেলার অভিযোগ ও ষড়যন্ত্রের খবর প্রকাশ্যে আসায় শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। সেই বিতর্কের আবহেই স্টলটিতে পা রাখেন কুণাল ঘোষ। সেখানে তখন উপস্থিত ছিলেন সুদীপ সেনগুপ্ত, শতরূপা ঘোষের মতো পরিচিত বাম নেতৃত্ব। দীর্ঘক্ষণ স্টলে ঘুরে বই দেখেন এবং বাম নেতাদের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি।

১৮ অক্টো ২০২৬, ০৪:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.