JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ১০:৩৬ পিএম
Breaking
Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত... Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত... Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া

মহুয়া মৈত্রের জরুরি শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

মহুয়া মৈত্রের জরুরি শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

JAZZBAAT 24 বাংলা ডেস্ক: কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের জরুরি শুনানির আবেদনকে গুরুত্ব দিল না সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি উল্লেখ করা হলে আদালতের তরফে জানানো হয়, এই আবেদনে এখনই গুরুত্ব দেওয়া হচ্ছে না।

জানা গিয়েছে, গত ১৪ অগাস্ট কৃষ্ণনগর সার্কিট হাউসে থাকার সময় গভীর রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মহুয়া মৈত্রকে ঘর খালি করার নির্দেশ দেওয়া হয়। এই নোটিসকে কেন্দ্র করেই তৈরি হয় বিতর্ক। মহুয়ার অভিযোগ, কলকাতা হাইকোর্টের সুরক্ষা নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে মাঝরাতে সার্কিট হাউস থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। একইসঙ্গে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এই ঘটনার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কৃষ্ণনগরের সাংসদ। তাঁর আইনজীবী সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি দ্রুত শুনানির জন্য উল্লেখ করেন। আদালতে আইনজীবীর দাবি, একজন নির্বাচিত সাংসদকে রাতের অন্ধকারে এভাবে বের করে দেওয়ার চেষ্টা তাঁর সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপের শামিল। বিষয়টির সঙ্গে মৌলিক অধিকার এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত বলেও দাবি করা হয়।

মহুয়ার আইনজীবী আরও জানান, কলকাতা হাইকোর্টের তরফে তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও রাতের বেলা প্রশাসনের তরফে তাঁকে উচ্ছেদের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। সার্কিট হাউসের বাইরে একদল লোকের বিক্ষোভের কথাও আদালতে উল্লেখ করা হয়।

এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিও তোলা হয়েছে। মহুয়া মৈত্রের পক্ষের আইনজীবীর বক্তব্য, প্রশাসনের এই আচরণ শুধু একজন সাংসদের বিষয় নয়, বরং নির্বাচিত জনপ্রতিনিধিদের সাংবিধানিক অধিকার এবং কেন্দ্র-রাজ্য সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে।

তবে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ মামলাটির জরুরি শুনানিতে সায় দেয়নি। ফলে মহুয়া মৈত্রের করা এই আবেদনের পরবর্তী পদক্ষেপ এখন কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। মামলাটি ঘিরে তৃণমূলের পক্ষ থেকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হলেও, পুরো ঘটনায় প্রশাসনের বক্তব্য এখনও সামনে আসেনি।

49 Views 0 Likes 0 Comments

Related News

Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা
মহানগর

Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা

কলকাতা, নিউজ ডেস্ক: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর এবার তাঁর স্ত্রী তথা চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। খোদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যদিও...

০৮ অক্টো ২০২৬, ০৮:১৭ পিএম · 1 মিনিট
AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক
মহানগর

AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভব...

এই সমস্ত দাবিকে সামনে রেখেই বৃহস্পতিবার, ৮ অক্টোবর, স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা ABVP-র একটি প্রতিনিধি দলের। দুপুর ২টায় প্রস্তাবিত এই বৈঠকে AYUSH কলেজগুলির বিভিন্ন সমস্যা এবং শিক্ষার পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি তুলে ধরার কথা প্রতিনিধি দলের। একইসঙ্গে হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পর্যাপ্ত চিকিৎসক ও কর্মী নিয়োগের দাবিও জানানো হবে।

০৮ অক্টো ২০২৬, ০৭:৫৫ পিএম · 1 মিনিট
Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলবে অতিরিক্ত ট্রেন
মহানগর

Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী...

কলকাতা: দুর্গাপুজোর ক’দিন কলকাতা যেন অন্য এক শহর। সকাল গড়াতেই রাস্তায় মানুষের ঢল, সন্ধ্যা নামলে ভিড় আরও ঘন। এক প্যান্ডেল থেকে আর এক প্যান্ডেলে ছুটতে ছুটতে রাত কখন যে ভোর হয়ে যায়, তার হিসাব থাকে না কারও। শহরের এই পুজো দ...

০৮ অক্টো ২০২৬, ০৭:৪৯ পিএম · 3 মিনিট
Kunal Ghosh: 'কর্মসূচি দেরি করাতেই কি চেষ্টা? মমতার দিল্লি সফর নিয়ে প্রশ্ন কুণালের
মহানগর

Kunal Ghosh: 'কর্মসূচি দেরি করাতেই কি চেষ্টা? মমতার দিল্লি সফর নিয়ে প্রশ্ন কুণালের

নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিগামী বিমান নির্ধারিত সময়ের তুলনায় বারবার পিছিয়ে যাওয়ায় প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার উদ্দেশে এমনটাই বার...

০৮ অক্টো ২০২৬, ০৩:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.