JAZZBAAT 24 BANGLA
২৩ অক্টো ২০২৬, ০২:৩৮ পিএম
Breaking
Election Commission : নির্বাচন কমিশনের আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, RTI-তে উঠে এল নত... সাংসদের ক্ষোভে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর, আটজনকে শোকজ স্বাস্থ্যমন্ত্রীর বিজয়ার মিষ্টি থেকে ফিউশন স্ন্যাক্স, চেনা স্বাদেই নতুন চমক খাবারের পাতে আমেরিকা-মেক্সিকো সীমান্তে ‘ডেমোগর্গন’! ক্যামেরায় ধরা পড়ল লম্বা লেজওয়ালা রহস্যময় প্রাণী, আ... ১৩৪ টনের ২৪টি এসি, তবুও মণ্ডপে দমবন্ধ পরিস্থিতি! ভোটের আগে দলবদল নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের! কলকাতা বিমানবন্দরের ২৩ নম্বর গেট ঘিরে তল্লাশি, আতঙ্ক যাত্রীদের মধ্যে ১৭ বছরের রেকর্ড ভাঙলেন নমন, ১৫ বলে ৪২ করে ভারতের জয়ের নায়ক Election Commission : নির্বাচন কমিশনের আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, RTI-তে উঠে এল নত... সাংসদের ক্ষোভে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর, আটজনকে শোকজ স্বাস্থ্যমন্ত্রীর বিজয়ার মিষ্টি থেকে ফিউশন স্ন্যাক্স, চেনা স্বাদেই নতুন চমক খাবারের পাতে আমেরিকা-মেক্সিকো সীমান্তে ‘ডেমোগর্গন’! ক্যামেরায় ধরা পড়ল লম্বা লেজওয়ালা রহস্যময় প্রাণী, আ... ১৩৪ টনের ২৪টি এসি, তবুও মণ্ডপে দমবন্ধ পরিস্থিতি! ভোটের আগে দলবদল নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের! কলকাতা বিমানবন্দরের ২৩ নম্বর গেট ঘিরে তল্লাশি, আতঙ্ক যাত্রীদের মধ্যে ১৭ বছরের রেকর্ড ভাঙলেন নমন, ১৫ বলে ৪২ করে ভারতের জয়ের নায়ক

Tourist Missing : মন্দারমনিতে সমুদ্রস্নানে বিপত্তি, নিখোঁজ দুই বন্ধু

Tourist Missing : মন্দারমনিতে সমুদ্রস্নানে বিপত্তি, নিখোঁজ দুই বন্ধু
মন্দারমনিতে নিখোঁজ ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক : উৎসবের আনন্দের রেশ কাটতে না কাটতেই মন্দারমনির সমুদ্রতটে নেমে এলো উদ্বেগের ছায়া। কয়েক মুহূর্তের অসতর্কতা যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে, তা ফের সামনে এলো সমুদ্র স্নানকে ঘিরে ঘটে যাওয়া ঘটনায়। বৃহস্পতিবার দুপুরে সমুদ্রের জলে নেমে বিপদে পড়েন একদল পর্যটক। তাঁদের মধ্যে চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও দুজনের কোনও খোঁজ মেলেনি। তাঁদের সন্ধানে চলছে জোরদার তল্লাশি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ডোমজুড় থেকে ছয় বন্ধু মিলে মন্দারমনিতে বেড়াতে এসেছিলেন। সেখানে একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। বৃহস্পতিবার দুপুরে একসঙ্গে স্নান করতে নামেন ৬ জন। কিন্তু, স্নান করার সময় আচমকায় বিপত্তি ঘটে। সমুদ্রের জলের টানে তাঁরা গভীরের দিকে চলে যেতে থাকেন। ছয়জনকে তলিয়ে যেতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝে দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা সাহায্যের জন্য এগিয়ে আসেন। কর্মরত নুলিয়াদের তৎপরতায় চারজনকে সমুদ্র থেকে উদ্ধার করা সম্ভব হয়। পরে তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উদ্ধার হওয়া চারজনই সুস্থ রয়েছে। তবে, বাকি দুই বন্ধুকে উদ্ধার করা যায়নি। প্রবল জলের টানে তাঁরা আরও জলের গভীরে তলিয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে সক্রিয় হয়ে ওঠে মন্দারমনি কোস্টাল থানার পুলিশ। নিখোঁজ দুজন পর্যটকের সন্ধানে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি অভিযান শুরু করেছেন। সমুদ্রের পরিস্থিতি এবং জলের স্রোত উদ্ধার কার্যে বাধা সৃষ্টি করেছে কিন্তু তার মধ্যেই নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

পূজোর ছুটিতে স্বাভাবিকভাবেই সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় বাড়ে। সেই সময় সমুদ্র স্নানের ক্ষেত্রে বাড়তি সর্তকতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। বিশেষত জলের স্রোত এবং ঢেউয়ের তীব্রতা না বুঝে গভীর জলে নেমে পড়লে বিপদ ঘটতে পারে। মন্দারমনির এই ঘটনায় নিখোঁজ দুই বন্ধুর পরিণতি নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের দ্রুত উদ্ধার করার আশায় অপেক্ষা করছেন তাঁদের পরিবার এবং পর্যটকেরা।

4 Views 0 Likes 0 Comments

Related News

সাংসদের ক্ষোভে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর, আটজনকে শোকজ স্বাস্থ্যমন্ত্রীর
রাজ্য

সাংসদের ক্ষোভে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর, আটজনকে শোকজ স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক: পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অপরিচ্ছন্নতা ও অব্যবস্থার অভিযোগ। এমন ছবি দেখে দশমীর রাতে ক্ষোভে ফেটে পড়লেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। গত বুধবার রাতে হাসপাতা...

২৩ অক্টো ২০২৬, ০২:১৭ পিএম · 2 মিনিট
ভোটের আগে দলবদল নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের!
রাজ্য

ভোটের আগে দলবদল নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের!

পুরভোটের আগে দলবদল নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। তাঁর বক্তব্য, অন্য দল থেকে নেতাকর্মীদের গ্রহণ করার মাধ্যমেই বিজেপি বড় হয়েছে। তবে দলবদল করে আসা নেতাদের প্রার্থী করা নিয়ে বিজেপির অন্দরে ভিন্ন মত সামনে আসায় রাজনৈতিক জল্পনা আরও বেড়েছে।

২৩ অক্টো ২০২৬, ০১:৫২ পিএম · 2 মিনিট
ঝাড়গ্রামে মাওবাদী কার্যকলাপের যোগ, আত্মসমর্পণ মঙ্গল ও মালতীর
রাজ্য

ঝাড়গ্রামে মাওবাদী কার্যকলাপের যোগ, আত্মসমর্পণ মঙ্গল ও মালতীর

এবার আত্মসমর্পণ করলেন মাওবাদীদের নেতা ও নেত্রী। অভিযুক্তদের নাম মালতী এবং মঙ্গল। সম্পর্কে স্বামী-স্ত্রী। জানা গিয়েছে, মাওবাদী গোষ্ঠীর সক্রিয় সদস্য মঙ্গল ও মালতী ঝাড়খণ্ড থেকে এসে ঝাড়গ্রাম এলাকায় কাজ করত। মাওবাদী সদস্য মঙ্...

২৩ অক্টো ২০২৬, ১১:৪৭ এএম · 1 মিনিট
Religious Conversion : ধর্মত্যাগে চাপ, চন্দ্রকোনায় তিন খ্রিস্টান পরিবারের উপর হামলার অভিযোগ
রাজ্য

Religious Conversion : ধর্মত্যাগে চাপ, চন্দ্রকোনায় তিন খ্রিস্টান পরিবারের উপর হামল...

ধর্ম পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি। হুমকির মুখে পরিবার। অবশেষে পুলিশের দ্বারস্থ।

২৩ অক্টো ২০২৬, ১০:১৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.