JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৬:৩৭ এএম
Breaking
SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

কলকাতায় ‘ককরোচ’দের বৈঠক বাতিল, বিজেপির বিরুদ্ধে হুমকির অভিযোগ

কলকাতায় ‘ককরোচ’দের বৈঠক বাতিল, বিজেপির বিরুদ্ধে হুমকির অভিযোগ

কলকাতা, কেয়া মণ্ডল: কলকাতায় সভা বাতিল ককরোচ জনতা পার্টির। মঙ্গলবার, সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ পোস্ট করে বিজেপি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা। তাঁর অভিযোগ,  'ককরোচদের ভয় পাচ্ছে বিজেপি।' একইসঙ্গে তিনি জানান, খুব শীঘ্রই আরও কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলার বিভিন্ন স্কুলে CJP-এর অভিযানও জারি থাকবে বলে স্পষ্ট করেন তিনি।

মঙ্গলবার উত্তর কলকাতার ভারত সভা হলে CJP-এর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে হলের বুকিং বাতিল হয়ে যায় বলে অভিযোগ। বিজেপির স্থানীয় নেতার হুমকি ও চাপের কারণেই হল মালিক বুকিং বাতিল করেছেন বলে দাবি CJP-এর মুখপাত্র আশুতোষ রাঙ্কার। তাঁর দাবি, 'ভারত সভা হল আগে থেকেই বুক করা হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছনোর পর হল মালিক তাঁদের জানান, স্থানীয় বিজেপি নেতার তরফে চাপ রয়েছে। তাই বৈঠক করা যাবে না।'

এরপরই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও সরব হন সিজিপি মুখপাত্র। তাঁর বক্তব্য, বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার চার মাস হয়েছে। সরকারি স্কুলগুলির উন্নয়নে কাজ করতে সময় চাওয়া যেত। শিক্ষা ব্যবস্থার উন্নতি কীভাবে করা যায়, তা নিয়ে সকলের সঙ্গে আলোচনা করেও এগোনো সম্ভব ছিল বলে দাবি তাঁর।

যদিও CJP-এর অভিযোগ খারিজ করেছে বিজেপি। দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, 'যদি এরকম কোনও কিছু হয়ে থাকে, তাহলে মালিক যাতে অবিলম্বে আইনের পথে হাঁটেন। কে কাকে হুমকি দিচ্ছেন, জানি না। তবে কোনও ধরনের নৈরাজ্য বরদাস্ত করা হবে না। আইন মেনে প্রশাসনের অনুমতি নিয়ে যে কেউ সভা করতে পারেন। বৈঠক বাতিলের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আগামী দিনে CJP-এর তরফে কী কর্মসূচি নেওয়া হয়, এখন সেদিকেই নজর।

14 Views 0 Likes 0 Comments

Related News

CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন
মহানগর

CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন। সেখানে তিনি তুলে ধরেন তাঁর পাড়ার এক বাস্তব সমস্যার কথা। সুমনের কথায়, তাঁর বাড়ির পাশেই একটি প্রকাণ্ড গাছ রয়েছে, যা নিয়মিত না ছাঁটলে দুর্যোগের সময়ে নুয়ে পড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। পাশ দিয়েই চলে গিয়েছে হাই-টেনশন বিদ্যুতের তার। সম্প্রতি সেই গাছটি নিয়ে বড়সড় বিপত্তির আশঙ্কা তৈরি হয়েছিল। অথচ স্থানীয় কাউন্সিলরকে বহু চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি। বাধ্য হয়েই এক পরিচিতের মারফত টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর যোগাযোগ নম্বর জোগাড় করেন শিল্পী।

০২ অক্টো ২০২৬, ০৮:৩৮ পিএম · 2 মিনিট
Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য
মহানগর

Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তরের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় একাধিক রাস্তা। এমনকি বিক্ষোভকারীদের গতিবিধির উপর নজর রাখতে ড্রোনও ব্যবহার করে পুলিশ।

০২ অক্টো ২০২৬, ০৩:৩৬ পিএম · 2 মিনিট
১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!
মহানগর

১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!

পশ্চিমবঙ্গের ১ কোটি ২৯ লক্ষ জবকার্ডধারীর মধ্যে কাজ পেয়েছেন মাত্র ২ লক্ষ ৬৭ হাজার জন। অর্থাৎ, সরকারি নথিতে নাম থাকা প্রায় ১ কোটি ২৬ লক্ষ গ্রামীণ শ্রমিক এখনও এই প্রকল্পের কাজের সুযোগ পাননি।

০২ অক্টো ২০২৬, ১০:৫৮ এএম · 2 মিনিট
SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল ইতিহাস সংক্ষিপ্ত করার প্রস্তাব
মহানগর

SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্...

নতুন শিক্ষাবর্ষ শুরুর মুখেই রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পাঠ্যবইয়ে একগুচ্ছ তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলল। প্রাক-প্রাথমিক স্তর থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি পাঠ্যবইয়ের শুরুতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদানের কথা তুলে ধরার সুপারিশ করেছে স্কুল সিলেবাস পুনর্গঠন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। এর পাশাপাশি পাঠ্যবইয়ে মুঘল সাম্রাজ্যের অধ্যায় সংক্ষেপ করা, নির্দিষ্ট কিছু সাহিত্যকর্ম বদল এবং ভাষাগত কিছু শব্দ সংশোধনের প্রস্তাবও জমা পড়েছে শিক্ষা দফতরে।

০১ অক্টো ২০২৬, ০৯:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.