JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০৫:১৩ পিএম
Breaking
BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ

দলীপে ৫ উইকেট সত্ত্বেও খুলল না কপাল, নিউজিল্যান্ড সফরেও ব্রাত্য মহম্মদ শামি

দলীপে ৫ উইকেট সত্ত্বেও খুলল না কপাল, নিউজিল্যান্ড সফরেও ব্রাত্য মহম্মদ শামি

স্পোর্টস ডেস্ক: মহম্মদ শামির ভবিষ্যৎ জল্পনায় সিলমোহরটা যেন কার্যত দিয়েই দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী নভেম্বরে নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে বাংলার পেসারকে রাখার কথা আপাতত ভাবছেন না নির্বাচকেরা, এমন খবরই সামনে এসেছে সম্প্রতি। তবে শামি একা নন। এমনকি জম্মু ও কাশ্মীরের আকিব নবিও এই পরিকল্পনায় নেই বলে জানা যাচ্ছে একটি রিপোর্ট। সবুজ পিচ, বাউন্স ও সুইংয়ের কথা মাথায় রেখে দুই টেস্টের জন্য ইতিমধ্যেই ৫ পেসারের একটি তালিকা তৈরি করেছে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। সেই তালিকায় আছেন জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনূর ব্রার এবং আকাশ দীপ। ফলে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভাল পারফরম্যান্স সত্ত্বেও শামির জন্য খুলছে না জাতীয় দলের দরজা।

শামিকে নিয়ে প্রশ্নটা অবশ্য রীতিমতো জোরালো। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে নজর কেড়েছেন গত ২০২৩ বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট নেওয়া এই পেসার। পাশাপাশি সদ্য দলীপ ট্রফির সেমিফাইনালে পূর্বাঞ্চলের হয়ে ৫ উইকেটও পেয়েছেন তিনি। তার পরেও তাঁর নির্বাচকদের পরিকল্পনার বাইরে থাকাটা তাই ক্রিকেট মহলে অন্যতম আলোচনার বিষয়। অন্যদিকে তরুণ পেসার আকিবকে নিয়েও থাকছে প্রশ্ন। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, নিউজিল্যান্ড সফরের জন্য তাঁকে তৈরি রাখতে কাউন্টি ক্রিকেট খেলতে বিলেত পাঠানো হচ্ছে। তা হলে কেন বোর্ড তথা নির্বাচকদের পরিকল্পনায় নেই তিনি? শোনা যাচ্ছে, নিউজিল্যান্ডের পরিবেশে পেসারদের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা মাথায় রেখেই সম্ভবত তুলনামূলক ভাবে তরুণ ও সাম্প্রতিক পরিকল্পনার সঙ্গে মানানসই বোলিং আক্রমণকে এগিয়ে রাখা হয়েছে।

নিউজিল্যান্ড সফর ভারতীয় দলের কাছে অবশ্য নিছক একটি বিদেশ সফর নয়। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা এই সফরের। তার আগে টিম ইন্ডিয়া খেলবে ৫টি টি-টোয়েন্টি এবং ৫টি একদিনের ম্যাচ। সাদা বলের দুই ফরম্যাট শেষ হওয়ার পর ১৯ থেকে ২৩ নভেম্বর ওয়েলিংটনে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে। ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী ফাইনালে ওঠার দৌড়ে ভারতকে প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ পয়েন্টের জন্য লড়তে হবে। ফলে নিউজিল্যান্ডের সিমিং কন্ডিশনে সেরা পেস আক্রমণ বেছে নেওয়াই এখন নির্বাচকদের অন্যতম বড় চ্যালেঞ্জ।

এই নিয়েই বৃহস্পতিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে বসতে চলেছে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। সেখানে বিসিসিআই সভাপতি মিথুন মানহাস, সচিব দেবজিৎ সাইকিয়া, প্রধান নির্বাচক অজিত আগরকার এবং ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের উপস্থিত থাকার কথা। বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণ এবং দুই অধিনায়ক শুভমান গিল ও শ্রেয়স আইয়ারও বৈঠকে যোগ দিতে পারেন। নিউজিল্যান্ড সফরের দল গঠন থেকে শুরু করে টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ, সবই উঠতে আসতে পারে আলোচনায়। সেই বৈঠকের পরই স্পষ্ট হবে, শামি-আকিবের জন্য সত্যিই দরজা বন্ধ, নাকি শেষ মুহূর্তে বদলাতে পারে নির্বাচকদের হিসাব।

 

 

54 Views 0 Likes 0 Comments

Related News

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনার জার্সির রং
ময়দান

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনা...

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায় নিলেও তাকে নিয়ে উন্মাদনা কমেনি বিশ্বজুড়ে। ফুটবল কিংবদন্তী লিওনেল মেসি এবার পেয়েছেন অন্যরকম এক সম্মাননা। লাতিন আমেরিকার দেশ পেরুর বিজ্ঞানীরা মেসির নামে নামকরণ করেছেন নতুন এ...

১৭ অক্টো ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট
Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল মাদ্রিদের
ময়দান

Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল...

নিউজ ডেস্ক: স্প্যানিশ ফুটবলে নতুন করে বিতর্কের ঝড়। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করল রিয়াল মাদ্রিদ। ক্লাবের সংবাদমাধ্যমের কাজের ধরনকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচারপদ্ধতির সঙ্গে...

১৭ অক্টো ২০২৬, ০৪:১২ পিএম · 2 মিনিট
Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ নেট বোলার
ময়দান

Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে কঠিন লাল বলের ক্রিকেটের চ্যালেঞ্জ। তার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। সফরের আগে চার থেকে পাঁচ জন নেট বোলারকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ...

১৭ অক্টো ২০২৬, ০২:৩৪ পিএম · 2 মিনিট
Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে
ময়দান

Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে

স্পোর্টস ডেস্ক: আইপিএলের আগামী মরসুমের আগে মুম্বই ইন্ডিয়ান্সে বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। শনিবার সমাজমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফ্র্যাঞ্...

১৭ অক্টো ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.