JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ০৪:০৪ পিএম
Breaking
UndercoverPolice: চানিয়া চোলির আড়ালে পুলিশের নজরদারি, পরিচয় ফাঁসেও নিশ্চিন্ত ‘আন্ডারকভা... পুজো প্যান্ডেল অতিরিক্ত ভিড়, ঘাম আর ধুলোবালি থেকে ত্বক বাঁচাবেন কীভাবে? জেনে নিন সহজ উপায় Delhi Protest : দিল্লি পুলিশের সদর দফতরের দিকে বিক্ষোভ মিছিল, উত্তপ্ত রাজধানী Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ নেট বোলা... Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে Amit Shah: বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি, পুজোয় ঠাসা কর্মসূচি অমিত শাহের BCCI: রোহিতের বিশ্বকাপ ভবিষ্যৎ, শুভমনের বিকল্প, বৈভবের দলে সুযোগ! নির্বাচক বাছাইয়ে জানতে চ... Virat Kohli: ‘অহংকারী ও দাম্ভিক’ ছিলেন বিরাট, বয়স বাড়তেই বদলেছেন কোহলি, জানালেন এবিডি UndercoverPolice: চানিয়া চোলির আড়ালে পুলিশের নজরদারি, পরিচয় ফাঁসেও নিশ্চিন্ত ‘আন্ডারকভা... পুজো প্যান্ডেল অতিরিক্ত ভিড়, ঘাম আর ধুলোবালি থেকে ত্বক বাঁচাবেন কীভাবে? জেনে নিন সহজ উপায় Delhi Protest : দিল্লি পুলিশের সদর দফতরের দিকে বিক্ষোভ মিছিল, উত্তপ্ত রাজধানী Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ নেট বোলা... Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে Amit Shah: বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি, পুজোয় ঠাসা কর্মসূচি অমিত শাহের BCCI: রোহিতের বিশ্বকাপ ভবিষ্যৎ, শুভমনের বিকল্প, বৈভবের দলে সুযোগ! নির্বাচক বাছাইয়ে জানতে চ... Virat Kohli: ‘অহংকারী ও দাম্ভিক’ ছিলেন বিরাট, বয়স বাড়তেই বদলেছেন কোহলি, জানালেন এবিডি

Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে

Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আইপিএলের আগামী মরসুমের আগে মুম্বই ইন্ডিয়ান্সে বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। শনিবার সমাজমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজ়ি। জয়বর্ধনের বিদায়ের সঙ্গে সঙ্গেই নতুন কোচের খোঁজ শুরু করেছে মুম্বই। পাশাপাশি, আগামী মরসুমের আগে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে জয়বর্ধনের যাত্রা দু’দফায় বিস্তৃত। প্রথম বার ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত দলের দায়িত্ব সামলান তিনি। পরে ২০২৪ সালে আবার প্রধান কোচ হিসেবে ফিরে আসেন। ২০২৬ সাল পর্যন্ত ছিল তাঁর দ্বিতীয় দফার দায়িত্ব। তাঁর প্রশিক্ষণে মুম্বই পাঁচটি আইপিএল খেতাবের মধ্যে তিনটি জিতেছিল। ফলে দলের সাফল্যের ইতিহাসে জয়বর্ধনের অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ।

তবে দ্বিতীয় দফায় প্রত্যাশা পূরণ করতে পারেনি মুম্বই। ২০২৪ সালের প্রতিযোগিতায় পয়েন্ট তালিকার একেবারে নীচে শেষ করেছিল দল। পরের মরসুমে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় যোগ্যতা নির্ণায়ক পর্ব পর্যন্ত পৌঁছলেও ২০২৬ সালের প্রতিযোগিতায় ফের হতাশাজনক ফল করে তারা। এ বার পয়েন্ট তালিকায় নবম স্থানে শেষ করতে হয় পাঁচ বারের চ্যাম্পিয়নদের। সাম্প্রতিক এই ব্যর্থতাই দলের পরিচালন ব্যবস্থায় পরিবর্তনের অন্যতম কারণ কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
জয়বর্ধনের জায়গায় নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে মুম্বই ইন্ডিয়ান্স সূত্রে জানা গিয়েছে। 

রবিবার থেকে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার কথা। দলের ভাবনাচিন্তায় নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে পরবর্তী কোচ কে হবেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। কোচের পরিবর্তনের পাশাপাশি অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়েও বড় সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৭ সালের আইপিএলের আগে হার্দিককে অন্য দলে পাঠানোর বিষয়ে আলোচনা করছে মুম্বই। অন্য ফ্র্যাঞ্চাইজ়ির কাছ থেকে প্রস্তাব গ্রহণ করতেও তারা আগ্রহী বলে সূত্রের দাবি। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

বিদায়বেলায় জয়বর্ধনে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করেছেন। তাঁর বক্তব্য, এই দল তাঁর ক্রিকেটজীবনের বিশেষ অংশ। খেলোয়াড়, প্রশিক্ষক, সমর্থক এবং দলের কর্তাদের সঙ্গে কাটানো সময় তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। নীতা আম্বানি ও আকাশ আম্বানির প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। প্রধান কোচের দায়িত্বের পাশাপাশি জয়বর্ধনে মুম্বই ইন্ডিয়ান্সের বিশ্বব্যাপী পারফরম্যান্স বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন। তাঁর সময়ে মুম্বইয়ের মহিলা দল এবং বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলি খেতাব জিতেছে। তাই তাঁর বিদায় শুধু কোচ বদল নয়, মুম্বইয়ের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় পরিবর্তনের সূচনা বলেই মনে করা হচ্ছে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
5 Views 0 Likes 0 Comments

Related News

Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ নেট বোলার
ময়দান

Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে কঠিন লাল বলের ক্রিকেটের চ্যালেঞ্জ। তার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। সফরের আগে চার থেকে পাঁচ জন নেট বোলারকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ...

১৭ অক্টো ২০২৬, ০২:৩৪ পিএম · 2 মিনিট
BCCI: রোহিতের বিশ্বকাপ ভবিষ্যৎ, শুভমনের বিকল্প, বৈভবের দলে সুযোগ! নির্বাচক বাছাইয়ে জানতে চাইল বিসিসিআই
ময়দান

BCCI: রোহিতের বিশ্বকাপ ভবিষ্যৎ, শুভমনের বিকল্প, বৈভবের দলে সুযোগ! নির্বাচক বাছাইয়ে...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির শেষ সদস্য বেছে নেওয়ার প্রক্রিয়ায় উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোহিত শর্মার এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ, অধিনায়ক শুভমন গিলের দীর্ঘমেয়াদি চোটের ক্ষেত্রে ব...

১৭ অক্টো ২০২৬, ০২:১৮ পিএম · 2 মিনিট
Virat Kohli: ‘অহংকারী ও দাম্ভিক’ ছিলেন বিরাট, বয়স বাড়তেই বদলেছেন কোহলি, জানালেন এবিডি
ময়দান

Virat Kohli: ‘অহংকারী ও দাম্ভিক’ ছিলেন বিরাট, বয়স বাড়তেই বদলেছেন কোহলি, জানালেন এ...

নিউজ ডেস্ক: বিরাট কোহলির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব। একসঙ্গে খেলেছেন আইপিএলে, মাঠের বাইরেও গড়ে উঠেছে গভীর সম্পর্ক। কিন্তু ভারতীয় তারকা ব্যাটারের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা মোটেই খুব মধুর ছিল না দক্ষিণ আফ্রিকার প্রাক্...

১৭ অক্টো ২০২৬, ০২:০৮ পিএম · 2 মিনিট
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান
ময়দান

মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে আইএসএলে মরশুমের প্রথম জয় তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। মহাষষ্ঠীর সন্ধ্যায় স্পোর্টিং ক্লাব দিল্লিকে ২-১ গোলে হারিয়ে সমর্থকদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিল সবুজ-মেরুন।

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.