JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম
Breaking
Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক নিয়ান্ডারথালরা প্রযুক্তিগতভাবে কতটা উন্নত ছিল? কাঠের কাজের দক্ষতা নিয়ে উঠে এলো নতুন তথ্য Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের প্রাচীন... DurgaPuja: অসুরহীন প্রতিমা, শিবের কোলে দ্বিভুজা উমা! বড়শুলের দে বাড়িতে আড়াইশো বছরের হরগৌরী... পাইনবনের ছায়ায় মৃৎশিল্প, তাঁবুতে রাত কাটানো, স্ট্রবেরির বাগান! আরাকুর নতুন ঠিকানা ‘পিনারি’ Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক নিয়ান্ডারথালরা প্রযুক্তিগতভাবে কতটা উন্নত ছিল? কাঠের কাজের দক্ষতা নিয়ে উঠে এলো নতুন তথ্য Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের প্রাচীন... DurgaPuja: অসুরহীন প্রতিমা, শিবের কোলে দ্বিভুজা উমা! বড়শুলের দে বাড়িতে আড়াইশো বছরের হরগৌরী... পাইনবনের ছায়ায় মৃৎশিল্প, তাঁবুতে রাত কাটানো, স্ট্রবেরির বাগান! আরাকুর নতুন ঠিকানা ‘পিনারি’

রোহিত-কোহলি নয়, অন্য দুই তারকার প্রতি অবিচারের অভিযোগে কাঠগড়ায় গম্ভীর

রোহিত-কোহলি নয়, অন্য দুই তারকার প্রতি অবিচারের অভিযোগে কাঠগড়ায় গম্ভীর

নিউজ ডেস্ক: ভারতীয় দলের কোচ হিসাবে গৌতম গম্ভীর সাফল্য যেমন পেয়েছেন, তেমনই তাঁকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্কও। চ্যাম্পিয়ন্স ট্রফি আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পাশাপাশি ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এখনও বড় দাগ হয়ে রয়েছে। এ বার গম্ভীরের কোচিং নিয়ে নতুন প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। তবে বিরাট কোহলি বা রোহিত শর্মাকে নিয়ে নয়। জাফরের দাবি মূলত সূর্যকুমার যাদব এবং মহম্মদ শামিকে নিয়ে। জাফরের মতে, সাদা বলের ক্রিকেটে এই দুই তারকার সঙ্গে গম্ভীরের আচরণে কিছুটা খামতি থেকে গিয়েছে।

এক সাক্ষাৎকারে জাফর বলেন, কিছু ক্রিকেটারের সঙ্গে দলের আচরণ আরও ভাল হতে পারত। তাঁর কথায়, বিশ্বকাপ জেতার পরেই সূর্যকুমারকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। শামির ক্ষেত্রেও একই রকম প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন তিনি। অর্থাৎ, গম্ভীরের কোচিংয়ে সাদা বলের ক্রিকেটে ক্রিকেটারদের ব্যবহারের ধরন নিয়েই মূল আপত্তি জাফরের। যদিও তিনি স্পষ্ট করে দিয়েছেন, সামগ্রিক ভাবে সাদা বলের ক্রিকেটে গম্ভীরকে খুব বেশি দোষ দেওয়া যায় না। বরং তাঁর মতে, ভারতীয় দলের সাম্প্রতিক সাফল্যও গম্ভীরের কোচিংয়ের ইতিবাচক দিক তুলে ধরে।

তবে টেস্ট ক্রিকেটে গুরু গম্ভীরের দায়িত্ব প্রসঙ্গে কঠোর সমালোচনা করেছেন জাফর। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ এবং দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ সিরিজ হারকে তাঁর কোচিং-জীবনের বড় দাগ বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। বিশেষ করে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার ভারতের ১২ বছর ধরে ঘরের মাঠে টেস্ট সিরিজ না হারার রেকর্ড ভেঙে দিয়েছিল। জাফরের মতে, এমন ফল শুধু কোচের সিভিতেই নয়, অধিনায়ক এবং দলের ক্রিকেটারদের কেরিয়ারেরও কালো দাগ হয়ে থেকে যাবে। তাঁর বক্তব্য, ভারতের মাটিতে এসে এমনভাবে সিরিজ জেতা বহু দলের কাছেই এখনও বড় চ্যালেঞ্জ।

দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ হারের প্রভাবও কম নয়। সেই পরাজয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পথ আরও কঠিন করে দিয়েছে। জাফরের মতে, টেস্ট ক্রিকেটে গম্ভীরের এখনও অনেক উন্নতির জায়গা রয়েছে, তবে দায়টা শুধু কোচের নয়। ক্রিকেটারদেরও নিজেদের আরও ভাল করে প্রস্তুত করতে হবে। ফলে এক দিকে সূর্য-শামির মতো ক্রিকেটারদের ব্যবহারের প্রশ্ন। অন্য দিকে ঘরের মাঠে টেস্ট ব্যর্থতা। দুই দিক থেকেই গম্ভীরকে ঘিরে বিতর্ক নতুন করে মাথাচাড়া দিল।

 

 

20 Views 0 Likes 0 Comments

Related News

১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের
ময়দান

১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের

স্পোর্টস ডেস্ক: আইএফএ শিল্ড অতীত। এবার আইএসএল। আজ থেকে শুরু হয়েছে ২০২৬-২৭ আইএসএল । আর আগামী ১২ অক্টোবর আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান । প্রথম ম্যাচে সবুজ-মেরুনের সামনে নর্থইস্ট ইউনাইটেড।প্রথম ম্যাচেই অ্যাওয়ে ম্যাচ। ...

১০ অক্টো ২০২৬, ০৮:৫৯ পিএম · 2 মিনিট
কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?
ময়দান

কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?

আন্তর্জাতিক ফুটবলের তারকাদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে শতদ্রু দত্তের নাম আগেও আলোচনায় এসেছে। লিওনেল মেসিকে কলকাতায় আনার উদ্যোগের পাশাপাশি এমিলিয়ানো মার্তিনেজ এবং রেনে হিগিতার মতো গোলকিপারদেরও ভারতে নিয়ে এসেছেন তিনি। এবার ভোজিনহার সঙ্গে সাক্ষাতের পর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

০৯ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!
ময়দান

সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!

স্পোর্টস ডেস্ক: আইএসএল শুরুর আগে কলকাতা ফুটবলে সবুজ-মেরুনের দাপট! চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে আইএফএ শিল্ড জিতে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনালে জয়ের নায়ক সমীর জেলকোভিচ। তাঁর করা একমাত্র গোলেই ট্রফি...

০৯ অক্টো ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট
Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন
ময়দান

Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন

নিউজ ডেস্ক: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ডার্বির রং সবুজ-মেরুন। এ যেন ছিল বদলার ম্যাচ। যেই আভাস আগেই পাওয়া গিয়েছিল মোহনবাগান কোচ প্যানোসের কথায়। যে এবারের ডার্বিটা প্রেস্টিজ ফাইট। মাঠে যেন সেই প্রতিছবিই দেখা গেল...

০৮ অক্টো ২০২৬, ০৯:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.