বিহারের কুখ্যাত মাফিয়া পুলিশের জালে। শনিবার মাঝরাতে পুলিশের অভিযানে, বিহারে গ্রেপ্তার হলেন কুখ্যাত মাফিয়া সুবোধ সিংয়ের শাগরেদ জয়বিন্দ চৌধুরী। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় আফসার আলী নামে এক দুষ্কৃতিকেও । বিহারের মোহনপুর থানার পুলিশ গোপন অভিযান চালিয়ে পাকড়াও করে এই দুই দুষ্কৃতিকে। পুলিশ সূত্রে খবর, ধৃত দুষ্কৃতিদের কাছ থেকে উদ্ধার হয় একটি সেখান এম এম পিস্তল, একটি ওয়ান শটার বন্দুক এছাড়াও নগদ ১ লক্ষ ২৪ হাজার ২৭০ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই জয়বিন্দ চৌধুরী বিহারের কুখ্যাত মাফিয়া সুবোধ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী। এবং তার সঙ্গে ছিল আফসার আলী নামে আরেক দুষ্কৃতি। গ্রেপ্তারের পর তদন্তকারীরা এই দুই দুষ্কৃতিকে মুখোমুখি বসিয়ে বিভিন্ন জিজ্ঞাসাবাদ শুরু করে।
তাদের কাছে কিভাবে এত বড় অংকের টাকা এলো এবং আগ্নেয়াস্ত্র, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে কোনো অপরাধমূলক পরিকল্পনা ছিল কিনা সে দিকও খতিয়ে দেখছে পুলিশ। এর পাশাপাশি ধৃতদের সাথে আরও কোন ব্যক্তি জড়িয়ে আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে সম্প্রতি এলাকায় কোনো বড় ধরনের হামলা, ছিনতাই বা অন্য অপরাধের পরিকল্পনা হয়েছিল কিনা সেই বিষয়েও তদন্ত চলছে।
সেই সঙ্গে সুবোধ সিংয়ের সঙ্গে জয়দেবের যোগাযোগের ধরন এবং তাদের সাম্প্রতিক গতিবিধি তদন্তের আওতায় আনা হয়েছে। প্রশাসনের দিক থেকে, এই ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত চিহ্নিত করার চেষ্টা চালানো চলছে। এই অভিযান প্রশাসনের কাছে বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।