JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০২:৫৫ পিএম
Breaking
Smit Machchhar: ককপিটে হামলার অস্ত্র কি বিমানেরই ‘ক্র্যাশ অ্যাক্স’? কেন এমন কুঠার রাখা হয়... Smit Machchhar: আকাশে ছুরি, ১৪ হাজার ফুটের পতন! তবু হার মানেননি ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার... Madan Mitra: 'চেষ্টা করছি রাজনীতি থেকে সরে যাওয়ার', বিস্ফোরক মদন মিত্র PatratuValley: পাহাড়ের বুক চিরে ছুটছে আলোর নদী, পতরাতূ উপত্যকার রাতের দৃশ্যে মুগ্ধ নেটদুন... Mamata Banerjee: মমতার বড় বার্তা! রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী দেখতে রাজি? INDIA বৈঠকে ব... S.D Burman: ‘কাকের মতো চেঁচাও!’ বাড়িওয়ালার তিরস্কার থেকে কীভাবে কিংবদন্তি হলেন শচীন কর্ত... Mahua Moitra: নির্বাচন কমিশনের আইটি প্রধানের বিরুদ্ধে থানায় মহুয়া, ৬ অক্টোবর ফের যাবেন কেন... Anubrata Mondal: কেষ্টের সামনেই তাণ্ডব, রাতেই ছাড়া ৩ যুবক! থানায় অভিযোগ না করায় উঠছে নতুন... Smit Machchhar: ককপিটে হামলার অস্ত্র কি বিমানেরই ‘ক্র্যাশ অ্যাক্স’? কেন এমন কুঠার রাখা হয়... Smit Machchhar: আকাশে ছুরি, ১৪ হাজার ফুটের পতন! তবু হার মানেননি ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার... Madan Mitra: 'চেষ্টা করছি রাজনীতি থেকে সরে যাওয়ার', বিস্ফোরক মদন মিত্র PatratuValley: পাহাড়ের বুক চিরে ছুটছে আলোর নদী, পতরাতূ উপত্যকার রাতের দৃশ্যে মুগ্ধ নেটদুন... Mamata Banerjee: মমতার বড় বার্তা! রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী দেখতে রাজি? INDIA বৈঠকে ব... S.D Burman: ‘কাকের মতো চেঁচাও!’ বাড়িওয়ালার তিরস্কার থেকে কীভাবে কিংবদন্তি হলেন শচীন কর্ত... Mahua Moitra: নির্বাচন কমিশনের আইটি প্রধানের বিরুদ্ধে থানায় মহুয়া, ৬ অক্টোবর ফের যাবেন কেন... Anubrata Mondal: কেষ্টের সামনেই তাণ্ডব, রাতেই ছাড়া ৩ যুবক! থানায় অভিযোগ না করায় উঠছে নতুন...

সামনে ছাঁটাইয়ের কোপ, অনিশ্চয়তার মুখে ওরাকল কর্মীরা

সামনে ছাঁটাইয়ের কোপ, অনিশ্চয়তার মুখে ওরাকল কর্মীরা

কী বলা যায় একে? কৃত্রিম বুদ্ধিমত্তার রাক্ষুসে গ্রাস না মানবিকতার হাহাকার? আর, হঠাৎ এই প্রশ্ন উঠল কেন? উঠল, কারণ আইটি সেক্টরে বিরাট প্রশ্নের মুখে বহুসংখ্যক কর্মী। ঘাড়ের ওপর আসতে চলেছে ছাঁটাইয়ের কোপ! বিশ্বের নামী আইটি কোম্পানিগুলির অন্যতম 'ওরাকল' করতে চলেছে 'বিশাল ছাঁটাই'। এরই মধ্যে ম্যানেজারদের কাছে  চাওয়া হয়েছে কর্ম এবং কর্মী সংক্রান্ত রিপোর্ট। জানা গিয়েছে, ওরাকল কোম্পানি ঠারেঠোরে জানিয়েছে, এখন থেকেই চাকরি-বাকরি না খুঁজলে হঠাৎ সমস্যা বাড়তে পারে।

এর আগেও এইবছর মার্চ মাসে একধাক্কায় ১০০০০ জন কর্মী ছাঁটাই করে এই কোম্পানি। সেবার সকাল ৬ টার আগেই এসেছিল ওরাকলের 'ছাঁটাই মেইল'।  কর্মীরা এই নোটিশ দেখে হতভম্ব হয়ে যান - 'কোম্পানি আপনার পদটি রাখছে না।' তখনই  সিস্টেম একসেস বন্ধ করে দেওয়া হয়। এবারও হয়তো একই পথে যেতে চলেছে কোম্পানি। সূত্র থেকে এমনটাই জানা গেছে।

সূত্র আরও জানিয়েছে,১লা সেপ্টেম্বরের আগেই এই মেল ঢুকতে পারে কর্মীদের ইনবক্সে। ঠিক আগের বারের মতোই সকাল ৬টার আগেই ঢুকে যেতে পারে 'ছাঁটাই মেইল'। ইতিমধ্যেই ২১০০০ জনের চাকরি চলে গেছে কোম্পানির তরফে।  ৩১শে মে'র আগে এই ধরনের চাকরি ছাঁটাই করেছিল ওরাকল। কোম্পানিটি বিশ্বের বাজারে এই মুহূর্তে ১৬২০০০ কর্মী থেকে বর্তমানে ১৪১০০০ কর্মী নিয়ে কাজ করছে। এটা বোঝা যাচ্ছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কাজের বাজারে থাবা বসিয়েছে। এই কারণেই কর্মী ছাঁটাইয়ের পথে বার বার হাঁটছে ওরাকল।

কোম্পানির আর্থিক পরিসংখ্যান বা ইকোনমিকাল রিপোর্ট থেকে জানা গেছে, ২০২৬ অর্থবর্ষে ওরাকল তার পরিকাঠামো নির্মাণে এখনও অবধি ৫৫.৭ বিলিয়ন ডলার খরচ করেছে। আই ও ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে সবথেকে বেশি খরচ হয়েছে।  এ ছাড়াও ঋণ ও নানান কারণে কোম্পানির ১.৮৪ বিলিয়ন ডলার খরচ হয়েছে। আর তাই কষ্ট ম্যানেজমেন্টের নিয়ম মেনে, কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে কোম্পানির কস্ট বাঁচাচ্ছে ব্যবস্থাপকরা।  

তবে সূত্র জানাচ্ছে, এখনও কত শতাংশের বেশি কর্মী ছাঁটাই হবে, সে বিষয়ে ম্যানেজমেন্ট কোনও স্থির সিদ্ধান্ত নেয়নি।  এছাড়াও  এই ছাঁটাই জল্পনা নিয়ে এখনও ওরাকলের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে এই টেক কোম্পানিগুলির মধ্যে ওরাকল ছাড়াও রয়েছে  মেটা, অ্যামাজন, মাইক্রোসফট, গুগল ক্লাউডের মতো কোম্পানিও। তারাও শুরু করেছে বহু কর্মী ছাঁটাই। কারণ হিসেবে উঠে আসছে এআই প্রযুক্তি, যার কথা শুরুতেই বলা হয়েছে! সিটি

234 Views 0 Likes 0 Comments

Related News

DVC-তে ১.৭৫ লক্ষ টাকার পদ, কারা করতে পারবেন আবেদন?
চাকরি

DVC-তে ১.৭৫ লক্ষ টাকার পদ, কারা করতে পারবেন আবেদন?

কলকাতা: পুজোর আগে চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) এক্সপার্ট ফাইন্যান্স পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে নির্বাচিত প্রার্থীকে মাসে ১ লক্ষ ৭৫ হাজার টাকা পারিশ্রমিক...

২৪ সেপ্টে ২০২৬, ১২:২৭ পিএম · 2 মিনিট
গবেষণায় কেরিয়ার গড়ার সুযোগ, আইআইটি খড়্গপুরে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ
চাকরি

গবেষণায় কেরিয়ার গড়ার সুযোগ, আইআইটি খড়্গপুরে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ

খড়্গপুর, পিউ নন্দী: গবেষণাক্ষেত্রে কেরিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো আইআইটি খড়গপুর। প্রতিষ্ঠানের তরফ থেকে গবেষণা সংক্রান্ত কাজের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, একটিমাত্র শূ...

২১ আগস্ট ২০২৬, ০৬:৩৫ পিএম · 1 মিনিট
২০২৫-এর নিয়মেই হবে নতুন এসএলএসটি নিয়োগ, হাই কোর্টে অবস্থান স্পষ্ট করল এসএসসি
চাকরি

২০২৫-এর নিয়মেই হবে নতুন এসএলএসটি নিয়োগ, হাই কোর্টে অবস্থান স্পষ্ট করল এসএসসি

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ অবস্থান স্পষ্ট করল রাজ্য। ২০২৫ সালের নতুন নিয়োগ বিধি মেনেই দ্বিতীয় এসএলএসটি-র নিয়োগ করা হবে বলে কলকাতা হাই কোর্টে জানাল এসএসসি। শুক্রবার বিচারপতি অমৃতা সিন...

০৭ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.