JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০৫:১৯ পিএম
Breaking
Panama Earthquake : কয়েক দিনের ব্যবধানে ফের ভূমিকম্প,৬.১ মাত্রার কম্পন Arjun Singh: দুর্গাপুজোয় নারী নিরাপত্তায় বিশেষ নজর, পুলিশকে নির্দেশ অর্জুন সিংয়ের Cristiano Ronaldo: রোনাল্ডোর দাবি ঘিরে তুমুল সমালোচনা, অবসর নিয়েও ইঙ্গিত? El Clasico: ফের চমক, এবার শহরে এল ক্লাসিকো, জানালেন ক্রীড়ামন্ত্রী AFC Champions League: আজ লাল-হলুদের সামনে আল শোর্তা, প্রতিপক্ষকে সমীহ হাবাসের, পাখির চোখ ৩... KunalGhosh: ছাত্র-যুবদের সমাবেশে বাধা, কেন্দ্রীয় বাহিনীর ধরপাকড়ের অভিযোগে সরব কুণাল ঘোষ RJ Mitte: প্রয়াত হলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিট! মাত্র ৩৪ বছর বয়সেই মৃত্যু Shubman Gill: ৫ বার সেরার মুকুট! গিলের নজিরে ধরাছোঁয়ার বাইরে ভারত অধিনায়ক Panama Earthquake : কয়েক দিনের ব্যবধানে ফের ভূমিকম্প,৬.১ মাত্রার কম্পন Arjun Singh: দুর্গাপুজোয় নারী নিরাপত্তায় বিশেষ নজর, পুলিশকে নির্দেশ অর্জুন সিংয়ের Cristiano Ronaldo: রোনাল্ডোর দাবি ঘিরে তুমুল সমালোচনা, অবসর নিয়েও ইঙ্গিত? El Clasico: ফের চমক, এবার শহরে এল ক্লাসিকো, জানালেন ক্রীড়ামন্ত্রী AFC Champions League: আজ লাল-হলুদের সামনে আল শোর্তা, প্রতিপক্ষকে সমীহ হাবাসের, পাখির চোখ ৩... KunalGhosh: ছাত্র-যুবদের সমাবেশে বাধা, কেন্দ্রীয় বাহিনীর ধরপাকড়ের অভিযোগে সরব কুণাল ঘোষ RJ Mitte: প্রয়াত হলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিট! মাত্র ৩৪ বছর বয়সেই মৃত্যু Shubman Gill: ৫ বার সেরার মুকুট! গিলের নজিরে ধরাছোঁয়ার বাইরে ভারত অধিনায়ক

ইমরান-পুত্রদের সাক্ষাৎকারে অস্বস্তি, প্রশ্নবাণে জেরবার পাক কোচ সরফরাজ

ইমরান-পুত্রদের সাক্ষাৎকারে অস্বস্তি, প্রশ্নবাণে জেরবার পাক কোচ সরফরাজ

স্পোর্টস ডেস্ক: লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক বৈঠকে পাকিস্তানের হেড কোচ সরফরাজ আহমেদকে ঘিরে তৈরি হল অন্য রকমের উত্তেজনা। মাঠের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মাঝেই উঠে এল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলেমান ও কাসিমের দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গ। সেই প্রশ্নেই কার্যত অস্বস্তিতে পড়ে গেলেন পাকিস্তানের কোচ। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের মধ্যে ওই সাক্ষাৎকার নিয়ে কী আলোচনা হয়েছিল, তা নিয়ে সরফরাজ স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি কিছুই জানেন না। তাঁর কথায়, ‘‘আমি কিছুই জানি না। আমি শুধু ম্যাচ নিয়েই ভাবছি।’’

বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন এক সাংবাদিক জানতে চান, সাক্ষাৎকারটি সম্প্রচারিত হলে দ্বিতীয় সেশনে মাঠে না নামার কোনও সিদ্ধান্ত সত্যিই পাকিস্তান দলের ছিল কি না। প্রশ্ন শেষ হওয়ার আগেই সরফরাজ বলে ওঠেন, ‘‘না, না, না, না।’’ তার পর তাঁর সংক্ষিপ্ত জবাব, ‘‘আপনি সাক্ষাৎকারের কথা বলছেন? আমরা সাক্ষাৎকার সম্পর্কে কিছুই জানি না। সব ঠিক ছিল। সেই সময় আমরা লাঞ্চ করছিলাম।’’ তাঁর এই প্রতিক্রিয়াতেই সাংবাদিক বৈঠকে প্রশ্নটি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়।

মাইকেল আথারটনের নেওয়া ওই সাক্ষাৎকারে ইমরানের দুই ছেলে তাঁদের বাবার জেলবন্দি থাকা এবং তাঁর সঙ্গে জেল-পরবর্তী আচরণ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইমরান ২০২৩ সাল থেকে জেলে রয়েছেন। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সাক্ষাৎকারটি সম্প্রচারের আগে উক্ত চ্যানেলকে অভিযোগ জানিয়েছিল পাক বোর্ড। এমনকি পাকিস্তানের বয়কটের হুমকির জেরে ইংল্যান্ড বোর্ড-ও ব্রিটেনের Foreign, Commonwealth and Development Office-এর পরামর্শ নিয়েছিল বলে খবর। তবে শেষ পর্যন্ত সাক্ষাৎকারটি দেখানো হয় এবং পাকিস্তানের ক্রিকেটাররাও মাঠে নামেন।

ঘটনার আর একটি তাৎপর্যপূর্ণ দিক হল, পাকিস্তানে এই টেস্ট সিরিজের সম্প্রচারের স্বত্ব পেয়েছে সে দেশের সরকারি চ্যানেল। তারা মূল সম্প্রচারকারী চ্যানেলের ফিড ব্যবহার করলেও ইমরানের ছেলেদের সাক্ষাৎকারের সময় সেটি সম্প্রচার না করে বিজ্ঞাপন দেখিয়েছে। অন্য দিকে, বাবর আজমের পাকিস্তান দলও মধ্যাহ্নভোজের বিরতির পর ফের মাঠে নামে। শুক্রবার সাক্ষাৎকারটি নিয়ে চ্যানেলের কাছে আর কোনও অভিযোগ পৌঁছয়নি বলেও খবর। ফলে ক্রিকেটের বাইরের এই রাজনৈতিক বিতর্ক আপাতত থামার লক্ষণ নেই। আর সেই বিতর্ক নিয়ে সরফরাজের ‘কিছুই জানি না’ অবস্থানই লর্ডসের সাংবাদিক বৈঠককে আরও সরগরম করে তুলেছে।

 

 

16 Views 0 Likes 0 Comments

Related News

Cristiano Ronaldo: রোনাল্ডোর দাবি ঘিরে তুমুল সমালোচনা, অবসর নিয়েও ইঙ্গিত?
ময়দান

Cristiano Ronaldo: রোনাল্ডোর দাবি ঘিরে তুমুল সমালোচনা, অবসর নিয়েও ইঙ্গিত?

স্পোর্টস ডেস্ক: মেজাজটাই তো আসল রাজা। সেটাই ফের মনে করালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিএনএন পর্তুগালে রোনাল্ডোর সাক্ষাৎকার ঘিরে তুমুল সমালোচনা বিশ্ব ফুটবলে। ওই সাক্ষাৎকারে রোনাল্ডো দাবি করেছেন, তিনিই সর্বকালের সেরা ফুটবলার।...

১৩ অক্টো ২০২৬, ০৪:৪৫ পিএম · 2 মিনিট
El Clasico: ফের চমক, এবার শহরে এল ক্লাসিকো, জানালেন ক্রীড়ামন্ত্রী
ময়দান

El Clasico: ফের চমক, এবার শহরে এল ক্লাসিকো, জানালেন ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক: ফের চমক শহর কলকাতায় । ফের ফুটবলের মহাযজ্ঞ ফুটবল মক্কায় । শহরে এল ক্লাসিকো । হ্যাঁ ঠিক শুনছেন । ফের একবার যুবভারতীতে তারকা ফুটবলারদের দেখা যাবে বল পায়ে দাপট । এখনও ব্রাজিল-উরুগুয়ের হ্যাংওভার কাটেনি । আ...

১৩ অক্টো ২০২৬, ০৪:৪৪ পিএম · 2 মিনিট
AFC Champions League: আজ লাল-হলুদের সামনে আল শোর্তা, প্রতিপক্ষকে সমীহ হাবাসের, পাখির চোখ ৩ পয়েন্ট
ময়দান

AFC Champions League: আজ লাল-হলুদের সামনে আল শোর্তা, প্রতিপক্ষকে সমীহ হাবাসের, পাখ...

স্পোর্টস ডেস্ক: আজ এসিএল-২ এর ম্যাচে নামছে ইস্টবেঙ্গল । প্রতিপক্ষ ইরাকের আল শোর্তা । সদ্য শেষ হয়েছে আইএফএ শিল্ড । ফাইনালে মোহনবাগানের কাছে ম্যাচ হেরে শিল্ড হাতছাড়া হয়েছে লাল-হলুদের। তবে এখন তা নিয়ে ভাবতে নারাজ । আইএফ...

১৩ অক্টো ২০২৬, ০৪:৪০ পিএম · 2 মিনিট
Shubman Gill: ৫ বার সেরার মুকুট! গিলের নজিরে ধরাছোঁয়ার বাইরে ভারত অধিনায়ক
ময়দান

Shubman Gill: ৫ বার সেরার মুকুট! গিলের নজিরে ধরাছোঁয়ার বাইরে ভারত অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: নতুন কীর্তি শুভমন গিলের। সবাইকে ছাপিয়ে সবচেয়ে বেশি ৫ বার আইসিসি-র মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’। এই নজির আর কারও নেই। সহ-খেলোয়াড়, বন্ধু অভিষেক শর্মা ও জিম্বাবুয়ের ব্যা...

১৩ অক্টো ২০২৬, ০৩:১৫ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.