JAZZBAAT 24 BANGLA
১৪ অক্টো ২০২৬, ০৯:৩৯ পিএম
Breaking
Political Controversy : “অভিষেককেও সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে”, সুকান্ত মজুমদার Arijit Singh: অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা! Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা Air France: ৩১ দেশের নাগরিক বিমানকর্মীদের নিয়ে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক Meghalaya Tourism: মেঘালয়ের এই গ্রামে প্রত্যেকের নাম এক-একটি গান, রইল পৌঁছনোর ঠিকানাও Rann of Kutch: ভারতের এই সাদা নোনা প্রান্তরে শীতেই কেন পর্যটকদের ভিড় Bengali Recipe: লুচি-ছোলার ডাল থেকে কষা মাংস, বাঙালির ভোজে কোন পদগুলি থাকতেই হবে? CJP Protest: তেরঙ্গা হাতে ফের দিল্লিতে CJP-র ডাক! ১৬ অক্টোবর বিকেল ৫টায় কী হতে চলেছে কনট প... Political Controversy : “অভিষেককেও সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে”, সুকান্ত মজুমদার Arijit Singh: অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা! Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা Air France: ৩১ দেশের নাগরিক বিমানকর্মীদের নিয়ে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক Meghalaya Tourism: মেঘালয়ের এই গ্রামে প্রত্যেকের নাম এক-একটি গান, রইল পৌঁছনোর ঠিকানাও Rann of Kutch: ভারতের এই সাদা নোনা প্রান্তরে শীতেই কেন পর্যটকদের ভিড় Bengali Recipe: লুচি-ছোলার ডাল থেকে কষা মাংস, বাঙালির ভোজে কোন পদগুলি থাকতেই হবে? CJP Protest: তেরঙ্গা হাতে ফের দিল্লিতে CJP-র ডাক! ১৬ অক্টোবর বিকেল ৫টায় কী হতে চলেছে কনট প...

‘মন কি বাত’-এ মহানায়ককে স্মরণ করে যা বললেন প্রধানমন্ত্রী

‘মন কি বাত’-এ মহানায়ককে স্মরণ করে যা বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: বাংলার চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্বে উত্তম কুমারের অভিনয়জীবন, তাঁর সাফল্যের পিছনে থাকা কঠোর পরিশ্রম এবং কখনও হার না মানার মানসিকতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

উত্তম কুমারের জন্মশতবার্ষিকীর প্রসঙ্গ উল্লেখ করে মোদী বলেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তাঁর অভিনয় বহু প্রজন্মের দর্শকের মনে জায়গা করে নিয়েছে। প্রধানমন্ত্রী জানান, সিনেমাপ্রেমীদের মধ্যে একটি ধারণা রয়েছে যে সত্যজিৎ রায় ‘নায়ক’ ছবির চিত্রনাট্য উত্তম কুমারকে মাথায় রেখেই তৈরি করেছিলেন। সত্যজিৎ রায়ও উত্তম কুমারের অভিনয়ের গভীরতা এবং তাঁর চরিত্র ফুটিয়ে তোলার দক্ষতার প্রশংসা করেছিলেন বলে উল্লেখ করেন মোদী।

প্রধানমন্ত্রীর কথায়, উত্তম কুমারের জীবনের অন্যতম বড় শিক্ষা হল ব্যর্থতার পরেও এগিয়ে যাওয়ার মানসিকতা। অভিনয় জীবনের শুরুর দিকে তাঁর একাধিক ছবি প্রত্যাশিত সাফল্য পায়নি। কিন্তু তাতে তিনি থেমে যাননি। নিজের কাজের প্রতি মনোযোগ রেখে পরিশ্রম চালিয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত সেই অধ্যবসায়ই তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়।

কলকাতার সঙ্গে উত্তম কুমারের সম্পর্কের কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। মোদী জানান, কলকাতায় একবার রোড শো করার সময় তিনি উত্তম কুমারের বাড়ির সামনে দিয়ে গিয়েছিলেন। সেই সময় এক ব্যক্তি তাঁকে উত্তম কুমারের একটি ছবি উপহার দিয়েছিলেন। সেই স্মৃতির কথাও ‘মন কি বাত’-এ তুলে ধরেন তিনি।

বক্তব্যের শেষে বাংলায় উত্তম কুমারকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “উত্তম কুমার চিরদিন মানুষের মনে রাজ করবেন।” তাঁর এই মন্তব্যে ফের উঠে এল বাংলা চলচ্চিত্রের মহানায়কের জনপ্রিয়তা ও সাংস্কৃতিক প্রভাবের প্রসঙ্গ।

এদিনের ‘মন কি বাত’-এ শুধু উত্তম কুমার নয়, নেশামুক্ত ভারত গড়ার বিষয়েও বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ‘বিকশিত ভারতের লক্ষ্যে নেশামুক্ত যুব’ প্রচারাভিযান দেশজুড়ে চলছে। যুবসমাজকে মাদকমুক্ত করার পাশাপাশি নেশার কারণে পরিবার ও সমাজের উপর যে প্রভাব পড়ে, সে বিষয়েও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়াও স্বচ্ছতা, ‘ভোকাল ফর লোকাল’, তিরঙ্গা সেলফি এবং গঙ্গার ঘাট পরিষ্কারের মতো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে দেশের যুবসমাজকে ইতিবাচক কাজে যুক্ত করার পাশাপাশি স্বচ্ছতা ও সামাজিক দায়িত্ব পালনের উপরও গুরুত্ব দেওয়া হয়।

35 Views 0 Likes 0 Comments

Related News

Political Controversy : “অভিষেককেও সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে”, সুকান্ত মজুমদার
মহানগর

Political Controversy : “অভিষেককেও সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে”, সুকান্ত ম...

১৪ অক্টোবর কলকাতায় শেক্সপিয়ার সরণি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ নথিভুক্ত রয়েছে। সেই কারণে তাঁকে পুলিশের তলবে সাড়া দিয়ে হাজির হতে হবে বলেই মন্তব্য করেন তিনি

১৪ অক্টো ২০২৬, ০৯:১৯ পিএম · 2 মিনিট
Kolkata Durga Puja: কলকাতার এই ৫ পুজোয় পা রাখাই দায়! জনস্রোতে ভাসে রাস্তা, ভিড় সামলাতে নাজেহাল প্রশাসন
মহানগর

Kolkata Durga Puja: কলকাতার এই ৫ পুজোয় পা রাখাই দায়! জনস্রোতে ভাসে রাস্তা, ভিড়...

নিউজ ডেস্ক: দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, উৎসব আর রাতভর ঠাকুর দেখার আনন্দ। পুজোর কয়েকটা দিন কলকাতার রাস্তায় নামে মানুষের ঢল। উত্তর থেকে দক্ষিণ শহরের বিভিন্ন প্রান্তে চোখধাঁধানো মণ্ডপসজ্জা, অভিনব থিম, নজরকাড়া আলোকসজ্জ...

১৪ অক্টো ২০২৬, ০৬:৩০ পিএম · 2 মিনিট
Soham Chakraborty: ১৫ লক্ষ টাকার অভিযোগে বড় ধাক্কা সোহমের! আগাম জামিন খারিজ, এবার কী হবে অভিনেতার?
মহানগর

Soham Chakraborty: ১৫ লক্ষ টাকার অভিযোগে বড় ধাক্কা সোহমের! আগাম জামিন খারিজ, এবার...

কলকাতা: সিনেমা তৈরির প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। সেই মামলাতেই কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন টলিউড অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। গ্রেফতারি এড়াতে তাঁর করা আগাম জামিনের আবেদন খা...

১৪ অক্টো ২০২৬, ০৬:২৫ পিএম · 2 মিনিট
Karmabandhu: পুজোর আগে বড় ঘোষণা! রাজ্যে কর্মবন্ধুদের মাসিক পারিশ্রমিক বাড়ল এক ধাক্কায় ৩ হাজার টাকা
মহানগর

Karmabandhu: পুজোর আগে বড় ঘোষণা! রাজ্যে কর্মবন্ধুদের মাসিক পারিশ্রমিক বাড়ল এক ধা...

কলকাতা: দুর্গাপুজোর আগে পশ্চিমবঙ্গের আংশিক সময়ের কর্মবন্ধুদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। তাঁদের মাসিক পারিশ্রমিক ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, প্রতি মাসে ৩ হাজার টাকা ক...

১৪ অক্টো ২০২৬, ০৬:২৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.