JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ০৭:০৪ পিএম
Breaking
Abhijeet Dipke:'শান্তিভঙ্গ করবেন না', শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দ... PrakashRaj: “গুণ্ডাবাহিনী পাঠাচ্ছেন তো?” কালিকটের সৈকতে প্রতিবাদের ডাক, কেন্দ্রকে নিশানা প... Weather: সপ্তমীতেও বৃষ্টির ভ্রুকুটি, তবে কি ছাতা হাতে বেরোতে হবে ঠাকুর দেখতে? Dilip Mondal : গাঁজা কারবারে সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, তদন্তের মুখে দিলীপ মণ্ডল Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনার জার্সি... Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল মাদ্রিদ... NASA: মঙ্গলের মাটিতে ইতিহাস গড়ল নাসার রোভার! খুঁজছে প্রাণের প্রাচীন চিহ্ন Abhijeet Dipke:'শান্তিভঙ্গ করবেন না', শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দ... PrakashRaj: “গুণ্ডাবাহিনী পাঠাচ্ছেন তো?” কালিকটের সৈকতে প্রতিবাদের ডাক, কেন্দ্রকে নিশানা প... Weather: সপ্তমীতেও বৃষ্টির ভ্রুকুটি, তবে কি ছাতা হাতে বেরোতে হবে ঠাকুর দেখতে? Dilip Mondal : গাঁজা কারবারে সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, তদন্তের মুখে দিলীপ মণ্ডল Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনার জার্সি... Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল মাদ্রিদ... NASA: মঙ্গলের মাটিতে ইতিহাস গড়ল নাসার রোভার! খুঁজছে প্রাণের প্রাচীন চিহ্ন

PrakashRaj: “গুণ্ডাবাহিনী পাঠাচ্ছেন তো?” কালিকটের সৈকতে প্রতিবাদের ডাক, কেন্দ্রকে নিশানা প্রকাশ রাজের

PrakashRaj:  “গুণ্ডাবাহিনী পাঠাচ্ছেন তো?” কালিকটের সৈকতে প্রতিবাদের ডাক, কেন্দ্রকে নিশানা প্রকাশ রাজের
প্রকাশ রাজ ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: দেশজুড়ে যখন গণতন্ত্র ও ভিন্নমতের অধিকার নিয়ে নানা বিতর্ক মাথাচাড়া দিচ্ছে, ঠিক তখনই ফের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণাত্মক হয়ে উঠলেন জনপ্রিয় অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। এবার কেরলের কালিকট সৈকত থেকেই সরাসরি কেন্দ্র ও শাসক শিবিরকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি।

সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক বার্তায় শাসকপক্ষকে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে তিনি লিখেছেন, “বন্ধু, পারলে এবার এখানে তোমাদের গুণ্ডা পাঠাও…”। একই সঙ্গে তাঁর বার্তা,আজ দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদী রূপ ধারণ করেছে কালিকটের ঐতিহাসিক সৈকত, আর গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে তিনি স্বশরীরে শামিল হচ্ছেন।

প্রকাশ রাজ তাঁর পোস্টে একটি ছবি যুক্ত করে কেরলবাসীকে এই গণবিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান। ওই পোস্টারে স্পষ্টভাবেই দিল্লিতে বিরোধীদের দীর্ঘদিনের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর মন্তরের আদলে এক প্রতীকী জমায়েতের কথা বলা হয়েছে। ছবির আবহ এবং শ্লোগানে রাহুল গান্ধীর পদযাত্রার দৃশ্যপট ও মুসলিম ইয়ুথ লিগের উদ্যোগের ছাপও লক্ষ্য করা গিয়েছে। দক্ষিণী এই তারকার বক্তব্য, দেশের সাংবিধানিক পরিকাঠামো ও গণতান্ত্রিক পরিসর ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। আর সেই কারণেই দিল্লির গণ্ডি ছাড়িয়ে এই প্রতিরোধ এখন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দেওয়া জরুরি হয়ে পড়েছে।

https://x.com/prakashraaj/status/2111347195333251457?s=20

অভিনেতার এই পোস্ট মুহূর্তের মধ্যে রাজনৈতিক ও সামাজিক মহলে বিপুল প্রতিক্রিয়া তৈরি করেছে। একদল নেটিজেন প্রকাশ রাজের এই নির্ভীক মনোভাবকে কুর্নিশ জানিয়ে তাঁর সমর্থনে গলা চড়িয়েছেন। তাঁদের মতে, যখন রূপোলি পর্দার তাবড় ব্যক্তিত্বরা রাজনৈতিক বিতর্ক এড়িয়ে নিরাপদে থাকতে পছন্দ করেন, তখন প্রকাশ রাজের মতো শিল্পীরা সামনে থেকে প্রতিবাদের ভাষা তৈরি করছেন।

অন্যদিকে, স্বাভাবিকভাবেই বিরোধীদের তরফেও আক্রমণের ধার কম নয়। অনেক দক্ষিণপন্থী অনুগামী অভিনেতাকে সরাসরি পক্ষপাতদুষ্ট এবং জাতীয় রাজনীতিতে অশান্তি ছড়ানোর দায়ে অভিযুক্ত করেছেন।

বিতর্ক যাই হোক না কেন, কালিকট সৈকতে আয়োজিত এই প্রতিবাদে প্রকাশ রাজের সরাসরি উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উদ্দীপনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যা নামতেই সমুদ্রতীরে মানুষের ঢল নামার ইঙ্গিত মিলছে। গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টার বিরুদ্ধেই এই সমাবেশ বলে আয়োজক ও আন্দোলনকারীদের দাবি।

3 Views 0 Likes 0 Comments

Related News

Abhijeet Dipke:'শান্তিভঙ্গ করবেন না', শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
দেশ

Abhijeet Dipke:'শান্তিভঙ্গ করবেন না', শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা...

নিউজ ডেস্ক: অবশেষে জামিন পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল দিল্লির আদালত। জামিনে মুক্তি দেওয়ার আগে একটি বন্ড পেপারে সই করতেও বলা হয়েছে তাঁকে। সূত্রের খবর, মুচলেকা দিতে হবে সি...

১৭ অক্টো ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা
দেশ

Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা

নিউজ ডেস্ক ‌: দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে পৌঁছতে চলেছে ভারতের এক রাজনৈতিক বিতর্ক। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী স্বচ্ছতা এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেই আবহে এব...

১৭ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট
Voter List: ভোটার তালিকার ডিজিটাল সংস্করণ! বিরোধীদের দাবিতে কেন সায় দিতে হল কমিশনকে?
দেশ

Voter List: ভোটার তালিকার ডিজিটাল সংস্করণ! বিরোধীদের দাবিতে কেন সায় দিতে হল কমিশনক...

বিশেষ প্রতিবেদন: ভোটার তালিকায় কার নাম রয়েছে, কার নাম বাদ গিয়েছে, কোথাও একই ভোটারের নাম একাধিক বার উঠেছে কি না—এ বার আরও সহজে তা খতিয়ে দেখতে পারবেন রাজনৈতিক দলগুলি। দীর্ঘদিনের বিতর্কের পর ভোটার তালিকার ডিজিটাল সংস্করণ নি...

১৭ অক্টো ২০২৬, ০৩:৫৮ পিএম · 6 মিনিট
UndercoverPolice: চানিয়া চোলির আড়ালে পুলিশের নজরদারি, পরিচয় ফাঁসেও নিশ্চিন্ত ‘আন্ডারকভার’ অফিসার
দেশ

UndercoverPolice: চানিয়া চোলির আড়ালে পুলিশের নজরদারি, পরিচয় ফাঁসেও নিশ্চিন্ত ‘আ...

চলতি বছর শুধু আহমেদাবাদেই ৮৪টি বাণিজ্যিক এবং ১,৩০০টির বেশি পাড়া বা শেরী গরবার আসর বসেছে। বিশাল ভিড় সামাল দিতে মাঠে নেমেছেন প্রায় ১৪ হাজার পুলিশ কর্মী। এর মধ্যে বিশেষ ভূমিকা পালন করছে নারী, শিশু ও প্রবীণদের নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ ‘শি’ টিম। শুধু আহমেদাবাদেই এই টিমের ৪৯টি দল দিন-রাত অলিগলিতে নজর রাখছে। ভাদোদরা, রাজকোটের মতো শহরগুলোতেও একই কায়দায় চলছে আন্ডারকভার নজরদারি।

১৭ অক্টো ২০২৬, ০৩:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.