JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০২:৫৪ এএম
Breaking
Festival: পুজোয় টানা পাঁচ দিনের ছুটি, বাড়ল ধর্মীয় উৎসবের অনুদান Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার Festival: পুজোয় টানা পাঁচ দিনের ছুটি, বাড়ল ধর্মীয় উৎসবের অনুদান Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার

Festival: পুজোয় টানা পাঁচ দিনের ছুটি, বাড়ল ধর্মীয় উৎসবের অনুদান

Festival: পুজোয় টানা পাঁচ দিনের ছুটি, বাড়ল ধর্মীয় উৎসবের অনুদান
দুর্গাপুজোয় টানা পাঁচ দিনের ছুটি ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: মাঝে ছিল কেবল একটা দিন বৃহস্পতিবার। সেই ব্যবধান ঘুচিয়ে দিতেই এবার শারদোৎসবে মিলে গেল দীর্ঘ অবকাশ। ২২ অক্টোবর কর্ম দিবসটিতে বিশেষ ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের ফুরসত পেলেন সরকারি কর্মচারীরা। ছুটির এই উপহারের সঙ্গেই যুক্ত হয়েছে উৎসব পালনে বাড়তি অর্থ বরাদ্দের ঘোষণা।

এবছর ২০ অক্টোবর নবমী ও ২১ অক্টোবর দশমীর ছুটির পর ২২ অক্টোবর অফিস খোলার কথা ছিল কিন্তু ওই দিনটিতেও বিশেষ ছাড়পত্র মেলায় পরবর্তী শুক্র ও শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটি মিলিয়ে অবকাশ গড়াল ২৪ অক্টোবর পর্যন্ত। তবে উৎসবের এই টানা বিরতিতে জনজীবন যাতে থমকে না যায়, সেজন্য স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎ, পানি ও নিরাপত্তা ব্যবস্থার মতো জরুরি দপ্তরগুলোকে বরাবরের মতোই স্বাভাবিক রাখা হচ্ছে। শাখাভিত্তিক লেনদেন বন্ধ থাকলেও ডিজিটাল ব্যাংকিং ও বুথ পরিষেবা চালু রাখার দিকনির্দেশনা রয়েছে।

শুধু দিনক্ষণেই নয়, ধর্মীয় সম্প্রদায়ের উৎসব আয়োজনেও হাত খুলেছে প্রশাসন। সংশ্লিষ্ট ট্রাস্টের চাহিদাকে ছাপিয়ে দুর্গাপুজোর জন্য মোট বরাদ্দ পৌঁছেছে পাঁচ কোটি টাকায়, যা আবেদনের চেয়ে এক কোটি বেশি। একইভাবে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান পালনেও চাহিদার তুলনায় বাড়তি এক কোটি যোগ করে তিন কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

অনেকেই মতে, মাঝের একটি দিন ছুটি ঘোষণা করায় মানুষ পরিবার-পরিজনের সঙ্গে উৎসবের আনন্দ পুরোপুরি ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। আর বরাদ্দের এই স্বতঃস্ফূর্ত বৃদ্ধি ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের আমেজকে আরও জোরালো করবে।

13 Views 0 Likes 0 Comments

Related News

Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার
দেশ

Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ইরাকের মাটি থেকে নিজেদের সমস্ত সেনাসদস্যকে সম্পূর্ণভাবে ফিরিয়ে নেওয়ার চূড়ান্ত পদক্ষেপ কার্যকর করেছে আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যকালেই এই ঐতিহাসিক প্রস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা অবশেষে বাস্তবায়নের রূপ নিল। তবে আন্তর্জাতিক মহলের নজর এখন সামরিক ঘাঁটির শূন্যতার চেয়েও বেশি আটকে রয়েছে বাগদাদের রাজনৈতিক ও কৌশলগত ভবিষ্যতের ওপর।

০১ অক্টো ২০২৬, ০১:০৬ এএম · 2 মিনিট
CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ
দেশ

CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্র...

বিমানটি যখন মাটি থেকে প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে উড়ছিল, ঠিক তখনই ককপিটের ভেতর সংঘাত শুরু হয়। প্রাথমিক ভাবে সূত্রের খবর, ওমানের নাগরিক তথা সংশ্লিষ্ট বিমান সংস্থার অভিজ্ঞ সহকারী পাইলট হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন প্রধান ক্যাপ্টেনকে। ছুরির আঘাতে ক্যাপ্টেন রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন এবং আক্রমণকারী বিমানটিকে নিচে ফেলে ধ্বংস করার চেষ্টা করেন বলে অভিযোগ। ককপিটের ভিতরে দু’জন পাইলটের মধ্যে শুরু হওয়া এই ধস্তাধস্তির জেরে বিমান চালনার স্বাভাবিক পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যায়। রক্তাক্ত অবস্থায় ক্যাপ্টেনকে সামলানোর পাশাপাশি বিমানের নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। মুহূর্তের মধ্যে বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে আসে, যার ফলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

৩০ সেপ্টে ২০২৬, ১১:৫৪ পিএম · 2 মিনিট
DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক নেটদুনিয়া
দেশ

DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখ...

বিপন্ন হরিণটির মরণপণ লড়াই নজর এড়ায়নি পাশের ঢালে বসে থাকা বানরদলটির। কোনো হিংসা বা দূরত্ব নয়, চোখের নিমেষে যেন এক অদ্ভুত সহযোগিতার মনোভাব জেগে ওঠে তাদের মধ্যে। বানরগুলি একে অপরের শরীর ও হাত শক্ত করে ধরে খাড়া নিকাশি নালার দেওয়াল ঘেঁষে একদম মানুষের কায়দায় নিচে ঝুঁকে পড়ে। প্রথম থাকা বানরটি প্রচণ্ড সাহসিকতার সঙ্গে নিজের হাত বাড়িয়ে দেয় নীচে থাকা হরিণটির দিকে। নর্দমার তোড়ে তলিয়ে যেতে থাকা হরিণটিও যেন আশার আলো দেখতে পায়,সে-ও প্রাণপণে নিজের সামনের দু’টি পা উঁচিয়ে বানরের দিকে বারিয়ে দেয়।

৩০ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 2 মিনিট
Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ
দেশ

Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ

মানাং জেলায় অবস্থিত হিমলুং হিমালের বেস ক্যাম্পে আছড়ে পড়ল বিশাল তুষারধস বা হিমানীসংপ্রপাত। মুহূর্তের মধ্যে প্রায় ১৪ থেকে ১৫ ফুট পুরু বরফের স্তরের নীচে চাপা পড়ে গোটা শিবির। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনের দেহ উদ্ধার হয়েছে। তবে বরফের তলায় অন্তত ১২ জন সহযোগী কর্মী আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৯:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.