JAZZBAAT 24 BANGLA
২৩ অক্টো ২০২৬, ০৩:২১ পিএম
Breaking
রাতে রিল দেখতে দেখতে হারাচ্ছেন ঘুম? শরীরে বাসা বাঁধছে না তো বড়সড় বিপদ! Mumbai Bomb Threat : অমিতাভের ‘জলসা’য় বোমাতঙ্ক, নিশানায় দিলজিতের কনসার্টও Election Commission : নির্বাচন কমিশনের আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, RTI-তে উঠে এল নত... সাংসদের ক্ষোভে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর, আটজনকে শোকজ স্বাস্থ্যমন্ত্রীর বিজয়ার মিষ্টি থেকে ফিউশন স্ন্যাক্স, চেনা স্বাদেই নতুন চমক খাবারের পাতে আমেরিকা-মেক্সিকো সীমান্তে ‘ডেমোগর্গন’! ক্যামেরায় ধরা পড়ল লম্বা লেজওয়ালা রহস্যময় প্রাণী, আ... ১৩৪ টনের ২৪টি এসি, তবুও মণ্ডপে দমবন্ধ পরিস্থিতি! ভোটের আগে দলবদল নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের! রাতে রিল দেখতে দেখতে হারাচ্ছেন ঘুম? শরীরে বাসা বাঁধছে না তো বড়সড় বিপদ! Mumbai Bomb Threat : অমিতাভের ‘জলসা’য় বোমাতঙ্ক, নিশানায় দিলজিতের কনসার্টও Election Commission : নির্বাচন কমিশনের আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, RTI-তে উঠে এল নত... সাংসদের ক্ষোভে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর, আটজনকে শোকজ স্বাস্থ্যমন্ত্রীর বিজয়ার মিষ্টি থেকে ফিউশন স্ন্যাক্স, চেনা স্বাদেই নতুন চমক খাবারের পাতে আমেরিকা-মেক্সিকো সীমান্তে ‘ডেমোগর্গন’! ক্যামেরায় ধরা পড়ল লম্বা লেজওয়ালা রহস্যময় প্রাণী, আ... ১৩৪ টনের ২৪টি এসি, তবুও মণ্ডপে দমবন্ধ পরিস্থিতি! ভোটের আগে দলবদল নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের!

সাংসদের ক্ষোভে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর, আটজনকে শোকজ স্বাস্থ্যমন্ত্রীর

সাংসদের ক্ষোভে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর, আটজনকে শোকজ স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অপরিচ্ছন্নতা ও অব্যবস্থার অভিযোগ। এমন ছবি দেখে দশমীর রাতে ক্ষোভে ফেটে পড়লেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। গত বুধবার রাতে হাসপাতালে যান তিনি। হাসপাতাল থেকেই সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সরাসরি ফোন করেন স্বাস্থ্যমন্ত্রীকে। সেই অভিযোগের পরই নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। একাদশীতেই হাসপাতালের MSVP-সহ ৮ জনকে শো-কজ করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

আগামী ছ’ঘণ্টার মধ্যে হাসপাতাল পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ছুটি বাতিল করে আধিকারিক ও কর্মীদের দ্রুত কাজে ফেরার নির্দেশও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে শুরু হয়েছে সাফাই অভিযান। পাশাপাশি বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডারও ছড়ানো হয়। তবে সামান্য পরিষ্কারে সন্তুষ্ট নন হাসপাতালে আসা রোগীর পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, হাসপাতালের সর্বত্র সম্পূর্ণ পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

দশমীর রাতে এক সাংবাদিকের বাবার মৃত্যুর খবর পেয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সেই সময় হাসপাতালের সদর ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নোংরা ও আবর্জনা পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। হাসপাতালের এই বেহাল পরিচ্ছন্নতা ব্যবস্থা নিয়ে সরাসরি স্বাস্থ্য দফতরের দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ। ওই সময় হাসপাতাল থেকেই সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করেন সাংসদ। তারপর তড়িঘড়ি স্বাস্থ্য ভবনে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতালের এমন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংসদ জানান, কর্তৃপক্ষ ও সাফাইকর্মীরা যদি আবর্জনা পরিষ্কার না করেন, তা হলে তাঁকেই বর্জ্য পরিষ্কারের কাজে নামতে হবে। তাঁর বক্তব্য, বহু আশা নিয়ে সাধারণ মানুষ চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে আসেন। তাঁদের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা পরিষেবা পাওয়া জরুরি। হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্টকে কালিম্পংয়ে বদলি করার সুপারিশও করেন তিনি।

6 Views 0 Likes 0 Comments

Related News

ভোটের আগে দলবদল নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের!
রাজ্য

ভোটের আগে দলবদল নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের!

পুরভোটের আগে দলবদল নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। তাঁর বক্তব্য, অন্য দল থেকে নেতাকর্মীদের গ্রহণ করার মাধ্যমেই বিজেপি বড় হয়েছে। তবে দলবদল করে আসা নেতাদের প্রার্থী করা নিয়ে বিজেপির অন্দরে ভিন্ন মত সামনে আসায় রাজনৈতিক জল্পনা আরও বেড়েছে।

২৩ অক্টো ২০২৬, ০১:৫২ পিএম · 2 মিনিট
Tourist Missing : মন্দারমনিতে সমুদ্রস্নানে বিপত্তি, নিখোঁজ দুই বন্ধু
রাজ্য

Tourist Missing : মন্দারমনিতে সমুদ্রস্নানে বিপত্তি, নিখোঁজ দুই বন্ধু

নিখোঁজ দুজন পর্যটকের সন্ধানে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি অভিযান শুরু করেছেন। সমুদ্রের পরিস্থিতি এবং জলের স্রোত উদ্ধার কার্যে বাধা সৃষ্টি করেছে কিন্তু তার মধ্যেই নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

২৩ অক্টো ২০২৬, ০১:২৬ পিএম · 2 মিনিট
ঝাড়গ্রামে মাওবাদী কার্যকলাপের যোগ, আত্মসমর্পণ মঙ্গল ও মালতীর
রাজ্য

ঝাড়গ্রামে মাওবাদী কার্যকলাপের যোগ, আত্মসমর্পণ মঙ্গল ও মালতীর

এবার আত্মসমর্পণ করলেন মাওবাদীদের নেতা ও নেত্রী। অভিযুক্তদের নাম মালতী এবং মঙ্গল। সম্পর্কে স্বামী-স্ত্রী। জানা গিয়েছে, মাওবাদী গোষ্ঠীর সক্রিয় সদস্য মঙ্গল ও মালতী ঝাড়খণ্ড থেকে এসে ঝাড়গ্রাম এলাকায় কাজ করত। মাওবাদী সদস্য মঙ্...

২৩ অক্টো ২০২৬, ১১:৪৭ এএম · 1 মিনিট
Religious Conversion : ধর্মত্যাগে চাপ, চন্দ্রকোনায় তিন খ্রিস্টান পরিবারের উপর হামলার অভিযোগ
রাজ্য

Religious Conversion : ধর্মত্যাগে চাপ, চন্দ্রকোনায় তিন খ্রিস্টান পরিবারের উপর হামল...

ধর্ম পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি। হুমকির মুখে পরিবার। অবশেষে পুলিশের দ্বারস্থ।

২৩ অক্টো ২০২৬, ১০:১৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.