JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০৭:১১ পিএম
Breaking
Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার

Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের

Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: ‘ভোট চুরি’ ইস্যুতে ফের সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গোয়ার একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে রাহুল গান্ধী অভিযোগ করেন,'মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোট চুরির কাজ করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই প্রক্রিয়া পরিচালনা করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপথ্যে থেকে গোটা পরিকল্পনা করেন। ভোট কারচুপির মাধ্যমে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত হানা হচ্ছে। এই অভিযোগের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই চলবে।' রাহুলের এই মন্তব্যেই তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা।

একইসঙ্গে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মানহানির মামলার প্রসঙ্গও তুলে ধরেন রাহুল গান্ধী। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ৪৫টিরও বেশি মানহানির মামলা রয়েছে। অথচ ভোট চুরির অভিযোগ তোলার জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়নি কেন, সেই প্রশ্নও তোলেন তিনি। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এই ইস্যুতে রাজনৈতিক লড়াই জারি রাখার বার্তা দেন কংগ্রেস নেতা।

অন্যদিকে, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী। তাঁর মতে,'বর্তমানে শিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার পরিবর্তে এমন একটি ব্যবস্থা তৈরি হয়েছে, যা বহু তরুণকে শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখছে। পড়াশোনার সুযোগ পাওয়ার ক্ষেত্রে আর্থিক সামর্থ্য, ক্ষমতা এবং ইংরেজি ভাষায় দক্ষতাকে বড় বাধা হিসেবে তুলে ধরেন তিনি। রাহুলের বক্তব্য, যাঁদের হাতে টাকা বা প্রভাব নেই কিংবা যাঁরা ইংরেজিতে কথা বলতে পারেন না, তাঁদের এই ব্যবস্থা সহজেই পিছনের সারিতে ঠেলে দেয়। তাই দেশের বর্তমান শিক্ষাব্যবস্থাকে প্রকৃত অর্থে অন্তর্ভুক্তিমূলক বলা যায় না বলেই তাঁর মত।

সম্প্রতি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। গত ১০ অক্টোবর বিরাট প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। সেখানে সামিল হন বিরোধীদের INDIA জোট। বিরোধীদের দাবি, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হোক এবং নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা হোক। ব্যারিকেড,পুলিশি নজরদারি এবং জনসমাবেশ নিয়ন্ত্রণের কারণে বিক্ষোভকারীদের একাংশ নির্ধারিত স্থানে পৌঁছতে পারেননি বলে অভিযোগ। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বহু মানুষকে আটক করার দাবিও করেছে সিজেপি। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক হয়েছিলেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের কাছ থেকে তাঁদের তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের হস্তক্ষেপে মুক্তি পান তাঁরা।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
4 Views 0 Likes 0 Comments

Related News

Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের
দেশ

Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের

জম্মু: গবেষণার কাজ, প্রবন্ধ লেখা, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা—শুরুতে সবই ছিল চর্চার মতো। কিন্তু তদন্তকারীদের সন্দেহ, সেই পরিচয়ের আড়ালেই চলছিল অন্য খেলা। চিনের সঙ্গে যুক্ত বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্যেরা নিজেদের শিক্ষাবিদ বা...

১৮ অক্টো ২০২৬, ০৬:০১ পিএম · 3 মিনিট
পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে
দেশ

পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে

নয়াদিল্লি: ভাড়া দিতে এক দিন দেরি হলেই জরিমানা! অথচ বাড়ির মেরামতির আবেদন দিনের পর দিন উপেক্ষিত হলেও কোনও জবাবদিহি নেই বাড়িওয়ালার। এই বৈষম্যের অভিযোগ তুলেই অভিনব পাল্টা চাল দিলেন এক Gen Z ভাড়াটে। সরাসরি ঝগড়া বা তর্কে...

১৮ অক্টো ২০২৬, ০২:১১ পিএম · 3 মিনিট
Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক তরজা
দেশ

Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে র...

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সংক্ষিপ্ত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, সভার মঞ্চের সামনে লাল রঙের চেয়ারের দীর্ঘ সারি পাতা রয়েছে, কিন্তু তার সিংহভাগই ফাঁকা। মঞ্চে নেতারা বক্তব্য রাখলেও দর্শকদের জন্য নির্দিষ্ট অংশে উপস্থিতির হার ছিল একেবারেই হাতে গোনা। বিরোধী শিবির এবং নেটিজেনদের একাংশ দৃশ্যটিকে ‘অনুষ্ঠান শেষের পর বিয়ের বাড়ির ফাঁকা মণ্ডপ’-এর সঙ্গে তুলনা করে খোঁচা দিতে ছাড়েননি।

১৭ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম · 2 মিনিট
Abhijeet Dipke:'শান্তিভঙ্গ করবেন না', শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
দেশ

Abhijeet Dipke:'শান্তিভঙ্গ করবেন না', শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা...

নিউজ ডেস্ক: অবশেষে জামিন পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল দিল্লির আদালত। জামিনে মুক্তি দেওয়ার আগে একটি বন্ড পেপারে সই করতেও বলা হয়েছে তাঁকে। সূত্রের খবর, মুচলেকা দিতে হবে সি...

১৭ অক্টো ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.