JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ১০:৪৪ পিএম
Breaking
Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য

রাখির দিনেই চন্দ্রগ্রহণ! ভাইয়ের হাতে রাখি বাঁধতে কি মানতে হবে কোনও নিষেধ?

রাখির দিনেই চন্দ্রগ্রহণ! ভাইয়ের হাতে রাখি বাঁধতে কি মানতে হবে কোনও নিষেধ?

কলকাতা, পিউ নন্দী: হাতে একটি সুতো, আর হৃদয়ে আজীবন আগলে রাখার নিঃশব্দ প্রার্থনা, ভাই বোনের অটুট বন্ধন এই রাখি বন্ধন। কিন্তু এবছর রাখির দিন চন্দ্রগ্রহণ। কিভাবে পূর্ণ হবে ভাই বোনের এই একে অপরকে আগলে রাখার প্রতিজ্ঞা নেওয়ার উৎসব।

২০২৬ সালের ২৮ আগস্ট রাখি উৎসবের দিনেই আকাশে ঘটতে চলেছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ, যা রূপ নেবে রক্তিম মায়াবী এক 'ব্লাড মুন'-এ। শুভ উৎসবের দিনে ছায়াপথের এই খেলা স্বাভাবিকভাবেই বহু ভাই-বোনের মনে কিছুটা দ্বিধা ও আশঙ্কার জন্ম দিয়েছিল। তবে জ্যোতিষ ও ধর্মশাস্ত্রের আশ্বাস, এই মহাজাগতিক ঘটনা ভালোবাসার উৎসবে কোনো কালো ছায়া ফেলতে পারবে না।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২৮ আগস্ট সকাল ৬টা ৫৩ মিনিট থেকে দুপুর ১২টা ৩১ মিনিট পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে এই গ্রহণ। পৃথিবীর গাঢ় ছায়ায় চাঁদের সিংহভাগ ঢেকে গিয়ে তৈরি হবে তাম্র-লাল আলোর মোহময় দৃশ্য। বিশ্বের বহু প্রান্ত থেকে এটি দেখা গেলেও, ভারতের বুকে তখন দিনের আলো থাকায় এই গ্রহণ সম্পূর্ণ অদৃশ্য থাকবে। 

আর শাস্ত্রমতে, যে গ্রহণ দেশের মাটিতে দৃশ্যমান হয় না, সেখানে কোনো সূতক কালের বিধিনিষেধ বা অশুভ প্রভাবও কার্যকর হয় না। ফলে মন্দিরের দ্বার যথারীতি উন্মুক্ত থাকবে, স্বাভাবিক ধর্মীয় আচার চলবে এবং বোনেরা পরম নির্ভরতায় তাঁদের ভাইদের হাতে পরাতে পারবেন সুরক্ষার রাখি।

উৎসবের আনন্দ নিখুঁত রাখতে তিথির দিকে নজর রাখা দরকার। উদয়তিথি অনুসারে শুক্রবার সকাল ৬টা ২৩ মিনিট থেকে সকাল ৯টা ৪৮ মিনিটের মধ্যে রাখি বাঁধার সর্বোত্তম সময়। যাঁরা সকালে সময় পাবেন না, তাঁরা দুপুর ১২টা ১৪ মিনিট থেকে ১টা ৫ মিনিটের অভিজিৎ মুহূর্ত কিংবা সন্ধ্যার গোধূলি লগ্নেও শুভ আচার সম্পন্ন করতে পারেন। 

তবে শাস্ত্র মেনে সকাল ১১টা ৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত রাহুকালের সময়টুকু এড়িয়ে চলাই শ্রেয়। সব সংশয় দূরে সরিয়ে, আকাশ ও পৃথিবীর এই বিরল সন্ধিক্ষণেও ভালোবাসার রাখির সুতোয় জয় হোক রক্তের অবিচ্ছেদ্য টানের।

71 Views 0 Likes 0 Comments

Related News

নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক
ধর্মকর্ম

নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক

অঙ্কন দাস: গণেশ- এমন একজন ভগবান যাকে প্রথমে পুজো না করলে, কোন পুজোতেই সিদ্ধিলাভ হয় না। দেখুন যদি খুব চিন্তা করে দেখা যায় ,তবে একটা জিনিস অবশ্যই লক্ষ্যণীয়- দেবভূমিতেও রাজনীতির বিভিন্ন দফতরের  ভাগ আছে। এখানে স্বরাষ...

১৪ সেপ্টে ২০২৬, ১২:০২ পিএম · 5 মিনিট
সম্পর্কের গণ্ডি নয়, সুরক্ষাই আসল! স্বামীর হাতেও রাখি বাঁধতে পারেন স্ত্রী
ধর্মকর্ম

সম্পর্কের গণ্ডি নয়, সুরক্ষাই আসল! স্বামীর হাতেও রাখি বাঁধতে পারেন স্ত্রী

রাজারা যখন রণক্ষেত্রে যেতেন, তখন তাঁদের অকালমৃত্যু ঠেকাতে এবং সার্বিক জয় নিশ্চিত করতে রানিরা স্বামীর হাতে সুরক্ষার প্রতীক হিসেবে রাখি বেঁধে দিতেন।

২২ আগস্ট ২০২৬, ১০:২০ পিএম · 2 মিনিট
অরণ্যের লোকস্মৃতিতে রামের অনুরণন
ধর্মকর্ম

অরণ্যের লোকস্মৃতিতে রামের অনুরণন

রামকথার এই স্রোত কেবল শাস্ত্রীয় সাহিত্যের পৃষ্ঠায় আবদ্ধ থাকেনি। তার শিকড় বহু গভীরে, বনবাসী কৌমসমাজের লোকস্মৃতির মাটিতেও। বিরহড় সমাজে প্রচলিত ‘রাম-সীতা-হনুমান’ লোককথা তার এক আশ্চর্য দৃষ্টান্ত।

০৯ আগস্ট ২০২৬, ১২:১৮ পিএম · 3 মিনিট
তেরো ফল, তেরো ফুল... কেন এত বিশেষ বিপত্তারিণী ব্রতে?
ধর্মকর্ম

তেরো ফল, তেরো ফুল... কেন এত বিশেষ বিপত্তারিণী ব্রতে?

অনেকের কাছে ‘তেরো’ সংখ্যাটি অশুভ বলে পরিচিত হলেও বাঙালি সংস্কৃতিতে এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। ‘বারো মাসে তেরো পার্বণ’ প্রবাদই জানিয়ে দেয়, বাঙালির কাছে তেরো মানে উৎসব, প্রাচুর্য ও শুভতার প্রতীক।

১৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.