JAZZBAAT 24 BANGLA
২১ অক্টো ২০২৬, ১১:২৬ এএম
Breaking
RavanDahan: রামের সঙ্গে উপস্থিত মুখ্যমন্ত্রী, রণবীর-যশকে ঘিরে সল্টলেকের রাবণ দহনে তারকাখচি... বিসর্জনের সুরে বাজুক ভালোবাসার জয়, শুভ বিজয়ার আলোয় মুছে যাক সকল ক্ষয় পার্সেল দিতে এসে রান্নাঘরের আগুন নেভালেন ডেলিভারি কর্মী, সঙ্কটে মহিলার ‘ত্রাতা’ হয়ে ভাইরাল... চোরবাগান-কাণ্ডে শোকস্তব্ধ পরিবারগুলির পাশে শুভেন্দু, ২৫ লক্ষের চেক, সঙ্গে চাকরির আশ্বাস মল্লিকবাড়ির দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী, ঐতিহ্য বজায় রাখার বার্তা শুভেন্দুর রাত পোহালেই দশমীর পুজো, জেনে নিন দেবীবরণ-সিঁদুরখেলার শুভ সময় নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে বিক্ষোভ, আশুতোষ-সৌরভের জেল হেফাজতের মেয়াদ বাড়ল NarendraModi: দশেরায় মোদির ছবি লাগানো রাবণের কুশপুত্তলিকা দাহ, মুখ্য নির্বাচন কমিশনারের প... RavanDahan: রামের সঙ্গে উপস্থিত মুখ্যমন্ত্রী, রণবীর-যশকে ঘিরে সল্টলেকের রাবণ দহনে তারকাখচি... বিসর্জনের সুরে বাজুক ভালোবাসার জয়, শুভ বিজয়ার আলোয় মুছে যাক সকল ক্ষয় পার্সেল দিতে এসে রান্নাঘরের আগুন নেভালেন ডেলিভারি কর্মী, সঙ্কটে মহিলার ‘ত্রাতা’ হয়ে ভাইরাল... চোরবাগান-কাণ্ডে শোকস্তব্ধ পরিবারগুলির পাশে শুভেন্দু, ২৫ লক্ষের চেক, সঙ্গে চাকরির আশ্বাস মল্লিকবাড়ির দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী, ঐতিহ্য বজায় রাখার বার্তা শুভেন্দুর রাত পোহালেই দশমীর পুজো, জেনে নিন দেবীবরণ-সিঁদুরখেলার শুভ সময় নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে বিক্ষোভ, আশুতোষ-সৌরভের জেল হেফাজতের মেয়াদ বাড়ল NarendraModi: দশেরায় মোদির ছবি লাগানো রাবণের কুশপুত্তলিকা দাহ, মুখ্য নির্বাচন কমিশনারের প...

RavanDahan: রামের সঙ্গে উপস্থিত মুখ্যমন্ত্রী, রণবীর-যশকে ঘিরে সল্টলেকের রাবণ দহনে তারকাখচিত সন্ধ্যা

RavanDahan: রামের সঙ্গে উপস্থিত মুখ্যমন্ত্রী, রণবীর-যশকে ঘিরে সল্টলেকের রাবণ দহনে তারকাখচিত সন্ধ্যা
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: একদিকে শ্রীরামের নামে জয়ধ্বনি, অন্যদিকে অশুভ শক্তির বিনাশের প্রতীকী উদযাপন। বিজয়া দশমী ও দশেরা উপলক্ষে সল্টলেকের সেন্ট্রাল পার্কে রাবণ দহন অনুষ্ঠান ঘিরে তৈরি হল উৎসবের আবহ। তবে এ দিনের অনুষ্ঠানে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি বাড়তি আকর্ষণ হয়ে উঠল বলিউডের বহুপ্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর তারকাদের উপস্থিতি। শ্রীরামের ভূমিকায় অভিনয় করা রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে অভিনয় করা দক্ষিণী তারকা যশকে এক মঞ্চে দেখতে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।

সল্টলেক সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের এ বছরের ভাবনা ছিল ‘রামের অযোধ্যা’। সেন্ট্রাল পার্কের সুবিশাল মাঠে শ্রীরামের বিশাল প্রতিমার সামনে আয়োজন করা হয় রাবণ দহনের। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয় রাবণের বিশাল কুশপুতুল। অশুভের বিরুদ্ধে শুভের জয় এবং অন্যায়ের পরাজয়ের প্রতীকী বার্তা তুলে ধরে এই আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক নীতেশ তিওয়ারি এবং ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রাও। ছবিতে রণবীর কাপুরকে শ্রীরামের ভূমিকায় এবং যশকে রাবণের চরিত্রে দেখা যাবে। লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন রবি দুবে। ভারতীয় মহাকাব্যকে কেন্দ্র করে নির্মীয়মাণ এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহের আবহে তারকাদের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়োজকদের প্রশংসা করে তিনি বলেন, “জয় শ্রীরাম! সল্টলেক সাংস্কৃতিক সংসদ প্রতি বছর অত্যন্ত চমৎকার ও নিষ্ঠার সঙ্গে এই আয়োজন করে। এ বছরও ধর্মীয় আস্থা ও ঐতিহ্যের বার্তা বহন করছে এই অনুষ্ঠান।”

রণবীর কাপুর-সহ উপস্থিত তারকাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বাংলার সাংস্কৃতিক পরিবেশ উপভোগ করার আহ্বান জানান এবং ভবিষ্যতেও তাঁদের বাংলায় ফিরে আসার আমন্ত্রণ জানান।

3 Views 0 Likes 0 Comments

Related News

চোরবাগান-কাণ্ডে শোকস্তব্ধ পরিবারগুলির পাশে শুভেন্দু, ২৫ লক্ষের চেক, সঙ্গে চাকরির আশ্বাস
মহানগর

চোরবাগান-কাণ্ডে শোকস্তব্ধ পরিবারগুলির পাশে শুভেন্দু, ২৫ লক্ষের চেক, সঙ্গে চাকরির আ...

কলকাতা: চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবারগুলির সঙ্গে দেখা করতে মঙ্গলবার জেলায় জেলায় ঘুরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং নদিয়ায় গিয়ে নিহতদে...

২০ অক্টো ২০২৬, ১০:০৭ পিএম · 3 মিনিট
পুজোর ভিড় নিয়ন্ত্রণে এবার ‘সোলার লাঠি’, মণ্ডপে মণ্ডপে নজরদারিতে ৯ আইপিএস
মহানগর

পুজোর ভিড় নিয়ন্ত্রণে এবার ‘সোলার লাঠি’, মণ্ডপে মণ্ডপে নজরদারিতে ৯ আইপিএস

নিউজ ডেস্ক: চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার পর দুর্গাপুজোর ভিড় নিয়ন্ত্রণে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসন। পুজোর দিনগুলিতে যান চলাচল স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের ভিড় সামলানো এবং অপ্রীতিকর ঘটনা ...

২০ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: 'বিগত মুখ্যমন্ত্রীর মতো ছোট ঘটনা বলব না', চোরবাগানকাণ্ডে মৃতদের পরিবারের পাশে শুভেন্দু
মহানগর

Suvendu Adhikari: 'বিগত মুখ্যমন্ত্রীর মতো ছোট ঘটনা বলব না', চোরবাগানকাণ্ডে মৃতদের...

নিউজ ডেস্ক: আনন্দ-উৎসবের মাঝেই বিরাট বিপর্যয়। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। উৎসব শুরু হতে না হতেই নিভে গিয়েছে আলো। মৃতদের মধ্যে সাত বছরের এক শিশু-সহ একাধিক কিশোর-কিশোরীও রয়েছে। কাছ...

২০ অক্টো ২০২৬, ০৩:০১ পিএম · 2 মিনিট
Chorbagan: চোরবাগানকাণ্ডে গুজব ছড়ানোর অভিযোগ, কোচবিহার থেকে গ্রেফতার অভিযুক্ত
মহানগর

Chorbagan: চোরবাগানকাণ্ডে গুজব ছড়ানোর অভিযোগ, কোচবিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

নিউজ ডেস্ক: চোরবাগানকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। পদপিষ্টের ঘটনায় নিহতদের চোখ চুরি করে নেওয়া হয়েছে, সমাজমাধ্যমে এমনই একটি দাবি করে ভিডিও ছড়ানোর অভিযোগে কোচবিহার থেকে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তি...

২০ অক্টো ২০২৬, ০২:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.