JAZZBAAT 24 BANGLA
২২ অক্টো ২০২৬, ১০:৩৬ পিএম
Breaking
মহারাষ্ট্রে মহাযুতির ঘরে বিদ্রোহ, জোটের ঐক্যে ফাটল অবতরণের কয়েক মিনিট আগে বিমানে বজ্রপাত! কেন্দ্রীয় সরকারি পদে ইস্তফা দিয়ে আতঙ্কে তরুণী ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর উপত্যকায় সংগঠন বিস্তারের চেষ্টায় নতুন পদক্ষেপ গাড়ি থেকে মহাকাশ, এক ছাতার তলায় মাস্কের সাম্রাজ্য! তবু বাড়ছে আইনি বিপদের আশঙ্কা বলিভিয়ার ‘হাচিকো’ মোরগ মার্টিনের আট বছরের অমলিন টান আমেরিকার চাপ, কিন্তু বাধা বিপুল! কেন চাইলেই বাড়বে না আমদানি Varanasi Cricket Stadium: অর্ধচন্দ্রাকৃতি ছাদ, ত্রিশূলাকৃতি ফ্লাডলাইট! প্রথম ম্যাচের অপেক্... মহারাষ্ট্রে মহাযুতির ঘরে বিদ্রোহ, জোটের ঐক্যে ফাটল অবতরণের কয়েক মিনিট আগে বিমানে বজ্রপাত! কেন্দ্রীয় সরকারি পদে ইস্তফা দিয়ে আতঙ্কে তরুণী ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর উপত্যকায় সংগঠন বিস্তারের চেষ্টায় নতুন পদক্ষেপ গাড়ি থেকে মহাকাশ, এক ছাতার তলায় মাস্কের সাম্রাজ্য! তবু বাড়ছে আইনি বিপদের আশঙ্কা বলিভিয়ার ‘হাচিকো’ মোরগ মার্টিনের আট বছরের অমলিন টান আমেরিকার চাপ, কিন্তু বাধা বিপুল! কেন চাইলেই বাড়বে না আমদানি Varanasi Cricket Stadium: অর্ধচন্দ্রাকৃতি ছাদ, ত্রিশূলাকৃতি ফ্লাডলাইট! প্রথম ম্যাচের অপেক্...

Real Madrid: এমবাপের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল, ইংল্যান্ডে ৫০ মিটারের অবিশ্বাস্য গোল

Real Madrid: এমবাপের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল, ইংল্যান্ডে ৫০ মিটারের অবিশ্বাস্য গোল
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ভিনিসিয়াস জুনিয়র নেই। কিন্তু তাতে রিয়াল মাদ্রিদের আক্রমণের ধার কমেনি। কিলিয়ান এমবাপের জোড়া গোলের সৌজন্যে স্প্যানিশ লিগে সেভিয়াকে ৪-১ গোলে হারাল জোসে মোরিনিয়োর দল। ১৮ অক্টোবর সান্তিয়াগো বের্নাবাউয়ে এই জয়ের ফলে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল। অন্য দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের হয়ে মাঝমাঠের কাছ থেকে প্রায় ৫০ মিটার দূরত্বের অবিশ্বাস্য শটে গোল করে নজর কাড়লেন দিয়েগো গোমেজ। জার্মানিতে মরসুমে প্রথম বার হারল ফ্রাইবুর্গও।

সেভিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল। ৩০ মিনিটে আরদা গুলেরের গোলে এগিয়ে যায় তারা। জুড বেলিংহ্যামের শুরু করা দ্রুত প্রতি-আক্রমণ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করেন গুলের। সাত মিনিট পর ব্যবধান বাড়ান এমবাপে। বল নিয়ন্ত্রণে রেখে সেভিয়ার রক্ষণ ভেঙে গোলরক্ষককে কাটিয়ে জালে বল জড়ান ফরাসি তারকা।

খেলার দ্বিতীয়ার্ধেও রিয়ালের আক্রমণ অব্যাহত ছিল। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে। এর আগে তাঁকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল রিয়াল। ৮০ মিনিটে মানু বুয়েনোর গোলে ব্যবধান কমায় সেভিয়া। কিন্তু দু’মিনিট পরেই ইয়ান দিয়োমান্দে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানেই ম্যাচ জেতে মাদ্রিদের দল।

এই জয়ের ফলে লিগে তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট দাঁড়ায় ২১। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের থেকে এক পয়েন্ট পিছিয়ে তারা। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ছয় পয়েন্ট। ভিনিসিয়াস চার ম্যাচের নির্বাসনের প্রথমটি কাটাচ্ছিলেন। তা সত্ত্বেও এমবাপে ও গুলেরের পারফরম্যান্সে স্বস্তি পেয়েছে রিয়াল। চোটের অস্ত্রোপচারের পর এ দিন মাঠে ফিরেছেন এদের মিলিতাও।

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৫-০ গোলে হারিয়েছে ব্রাইটন। ম্যাচের সপ্তম মিনিটে মাঝমাঠের কাছ থেকে বল পেয়ে প্রায় ৫০ মিটার দূর থেকে শট নেন দিয়েগো গোমেজ। প্যালেসের গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজ গোল থেকে অনেকটা এগিয়ে ছিলেন। তাঁর মাথার উপর দিয়ে বল জালে ঢুকে যায়। অবিশ্বাস্য সেই গোল ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

অন্য দিকে নটিংহ্যাম ফরেস্টকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। পরিবর্ত হিসেবে নামা ননি মাদুয়েকে শেষ দিকে গোল করে দলকে জয় এনে দেন। লিডস ইউনাইটেডের সঙ্গে ১-১ ড্র করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

জার্মানির বুন্দেশলিগায় বেয়ার লেভারকুসেনের কাছে ১-২ গোলে হেরেছে ফ্রাইবুর্গ। ১৪ মিনিটে ডেরি শেরহান্টের গোলে এগিয়ে গিয়েছিল ফ্রাইবুর্গ। কিন্তু ১৯ মিনিটে ইব্রাহিম মাজা সমতা ফেরান। ম্যাচের ৭৬ মিনিটে প্যাট্রিক শিকের গোলে জয় নিশ্চিত করে লেভারকুসেন। চলতি মরসুমে লিগে এই প্রথম হারল ফ্রাইবুর্গ। অন্য দিকে ইতালির সিরি আ-তে আতালান্তাকে ৩-২ গোলে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে এসি মিলান। ফ্রান্সের লিগে লরিয়ঁর কাছে ০-১ গোলে হেরে মরসুমে প্রথম পরাজয়ের মুখ দেখেছে মোনাকোও।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
2 Views 0 Likes 0 Comments

Related News

Varanasi Cricket Stadium: অর্ধচন্দ্রাকৃতি ছাদ, ত্রিশূলাকৃতি ফ্লাডলাইট! প্রথম ম্যাচের অপেক্ষায় বারাণসীর নবনির্মিত স্টেডিয়াম
ময়দান

Varanasi Cricket Stadium: অর্ধচন্দ্রাকৃতি ছাদ, ত্রিশূলাকৃতি ফ্লাডলাইট! প্রথম ম্যাচ...

স্পোর্টস ডেস্ক: ৩১ একর জমির উপর ৪৫০ কোটি টাকায় বারাণসীর গঞ্জারীতে তৈরি হয়েছে নতুন ক্রিকেট স্টেডিয়াম। ২০২৩ সালের সেপ্টেম্বরে এই স্টেডিয়ামের শিল্যান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ বছর পর এই স্টেডিয়াম এখন পুরোপ...

২২ অক্টো ২০২৬, ১০:১২ পিএম · 2 মিনিট
Anahat Singh: ছোটবেলার আদর্শকে হারিয়ে ইতিহাস অনাহতর! আট বারের বিশ্বচ্যাম্পিয়নকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ভারতীয় তারকা
ময়দান

Anahat Singh: ছোটবেলার আদর্শকে হারিয়ে ইতিহাস অনাহতর! আট বারের বিশ্বচ্যাম্পিয়নকে উড...

স্পোর্টস ডেস্ক: নিজের আদর্শকে হারানোর স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারেন ক’জন? মাত্র ১৮ বছর বয়সে সেই অসাধ্যসাধন করলেন ভারতের অনাহত সিং। যাঁর খেলা দেখে বড় হয়েছেন, যাঁর সাফল্য দেখে নিজেকে তৈ...

২২ অক্টো ২০২৬, ০৯:৪৩ পিএম · 3 মিনিট
Ballon d'Or 2026: ব্যালন ডি’অরের মনোনয়নে নজর কাড়লেন প্রিমিয়ার লিগের তারকারা, রেকর্ডের তালিকায় ব্রুনো-হালান্ড
ময়দান

Ballon d'Or 2026: ব্যালন ডি’অরের মনোনয়নে নজর কাড়লেন প্রিমিয়ার লিগের তারকারা, রেকর্...

নিউজ ডেস্ক: ২০২৫-২৬ মরসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসাবে ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন প্রিমিয়ার লিগের একাধিক তারকা। গোল করা থেকে শুরু করে গোলের সুযোগ তৈরি, মাঝমাঠে নিয়ন্ত্রণ কিংবা রক্ষণ সামল...

২২ অক্টো ২০২৬, ০৯:৪০ পিএম · 2 মিনিট
কিউয়িদের বিরুদ্ধে ব্যাটিং ধামাকায় প্রথম টি-টোয়েন্টিতে জয় ভারতের, গম্ভীরকে চিন্তায় রাখল বোলিং
ময়দান

কিউয়িদের বিরুদ্ধে ব্যাটিং ধামাকায় প্রথম টি-টোয়েন্টিতে জয় ভারতের, গম্ভীরকে চিন্তায়...

স্পোর্টস ডেস্ক: কিউয়িদের মাটিতে প্রথম টি-টোয়েন্টিতে জয় দিয়ে শুরু করল ভারত। গ্লেন ফিলিপ্স ও ফিন অ্যালেনের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রানের নজির গড়েছিল নিউজিল্যান্ড। জবাবে টি-ট...

২২ অক্টো ২০২৬, ০৮:০৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.