JAZZBAAT 24 BANGLA
২৪ অক্টো ২০২৬, ০৪:১১ পিএম
Breaking
Hospital Death : বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যু, উত্তেজনা কোচবিহারে ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে আক্রমণ! হুগলিতে গ্রেফতার অভিযুক্ত SwasthyaBhavan: অধ্যক্ষদের ‘শিরদাঁড়া সোজা’ রাখার বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, পালটা চ্যালেঞ্... Ballon d'Or 2026: ব্যালন ডি’অরের লড়াইয়ে এমবাপে বনাম ইয়ামাল, 'এল ক্লাসিকো'য় রবিবার মহারণের... Viral News: বন্য ভালুকের সঙ্গে সাধুর অদ্ভুত বন্ধুত্ব! সোনু-মোনুকে বিস্কুট খাওয়াচ্ছেন, ভাইর... বাংলার পদার্থবিজ্ঞানীর বিশ্বজয়! প্রথম ভারতীয় হিসেবে ২০২৬ সালের অস্কার ক্লেইন পদক পেলেন অ... পুরুলিয়ার ছোট্ট ঘরে লক্ষ্মীপুজোয় গ্রামবাংলার নারীশিক্ষার ছবি ফুটিয়ে তুলেছেন শিক্ষক শঙ্কর “তন্ত্র গ্রামের গল্প কথা”, তন্ত্র গ্রাম বেলপুকুরের দেবী "এক জটা তাঁরা" ও "যন্ত্রের" কথা। Hospital Death : বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যু, উত্তেজনা কোচবিহারে ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে আক্রমণ! হুগলিতে গ্রেফতার অভিযুক্ত SwasthyaBhavan: অধ্যক্ষদের ‘শিরদাঁড়া সোজা’ রাখার বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, পালটা চ্যালেঞ্... Ballon d'Or 2026: ব্যালন ডি’অরের লড়াইয়ে এমবাপে বনাম ইয়ামাল, 'এল ক্লাসিকো'য় রবিবার মহারণের... Viral News: বন্য ভালুকের সঙ্গে সাধুর অদ্ভুত বন্ধুত্ব! সোনু-মোনুকে বিস্কুট খাওয়াচ্ছেন, ভাইর... বাংলার পদার্থবিজ্ঞানীর বিশ্বজয়! প্রথম ভারতীয় হিসেবে ২০২৬ সালের অস্কার ক্লেইন পদক পেলেন অ... পুরুলিয়ার ছোট্ট ঘরে লক্ষ্মীপুজোয় গ্রামবাংলার নারীশিক্ষার ছবি ফুটিয়ে তুলেছেন শিক্ষক শঙ্কর “তন্ত্র গ্রামের গল্প কথা”, তন্ত্র গ্রাম বেলপুকুরের দেবী "এক জটা তাঁরা" ও "যন্ত্রের" কথা।

Viral News: বন্য ভালুকের সঙ্গে সাধুর অদ্ভুত বন্ধুত্ব! সোনু-মোনুকে বিস্কুট খাওয়াচ্ছেন, ভাইরাল ভিডিয়ো

Viral News: বন্য ভালুকের সঙ্গে সাধুর অদ্ভুত বন্ধুত্ব! সোনু-মোনুকে বিস্কুট খাওয়াচ্ছেন, ভাইরাল ভিডিয়ো
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: দেখলে মনে হবে যেন বাড়ির পোষ‍্য। হিংস্র বন‍্য প্রাণীর সঙ্গে এক সাধুর বন্ধুত্ব দেখে তাজ্জব সকলে। দুই বন্য ভালুকের সঙ্গে সাধুর এমনই এক অবাক করা মুহূর্ত ধরা পড়েছে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয়। সেখানে দেখা যাচ্ছে, ভয়ডরহীন ভাবে দুই ভালুকের মাঝখানে বসে তাদের নিজের হাতে বিস্কুট খাওয়াচ্ছেন ওই সাধু। শুধু তাই নয়, ভালুক দু’টিও তাঁর কাঁধে ও কোলে মাথা রেখে দিব্যি শান্ত ভাবে খাবার খাচ্ছে। বন‍্য প্রাণীর সঙ্গে মানুষের এমন ঘনিষ্ঠতা দেখে বিস্মিত নেটিজেনরা। তবে এই দৃশ্য ঘিরে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে দুই ভালুকের সঙ্গে  সময় কাটাচ্ছেন সাধু। তাঁদের নিজে হাতে খাওয়াচ্ছেন বিস্কুট। ভালুক দু’টিও তাঁর আশপাশে ঘোরাফেরা করছে এবং গা ঘেঁষে বসে রয়েছে। দেখে মনে হচ্ছে, সাধুর সঙ্গে তাদের বেশ পরিচিতি রয়েছে। ভালুক দুটির নাম সোনু ও মোনু। এর পরই ওই সাধুকে প্রশ্ন করা হয় যে দুই ভালুকের মধ‍্যে তফাৎ কি করে করেন তিনি, কোনটি সোনু  আর কোনটি মোনু কি করে বোঝেন?

https://x.com/LostTemple7/status/2112008295703863413?s=20

উত্তরে ওই সাধু বলেন, এ সোনু আর ও মোনু। তাঁর এই সহজ উত্তর এবং ভালুক দু’টির সঙ্গে ঘনিষ্ঠতা উপস্থিত লোকজনকে অবাক করে দেয়। অনেকেই সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন।

একটি এক্স হ্যান্ডল 'লস্ট টেম্পল্‌স’ থেকে ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া হয়েছে। পোস্টটি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে। ভিডিয়ো দেখে কেউ সাধু ও ভালুক দু’টির সম্পর্ক নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন, অনেকে আবার নিরাপত্তা নিয়ে প্রশ্নও তুলেছেন।

নেটিজেনদের মতে বন‍্য প্রাণীর আচরণ যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে। তাই তাদের যতই শান্ত দেখাক না কেন, খুব কাছাকাছি যাওয়া বিপজ্জনক হতে পারে। এক ব্যবহারকারী সতর্ক করে লিখেছেন, ‘সাধুবাবা, কোনও এক দিন হয়তো সোনু বা মোনু আপনাকেই আক্রমণ করতে পারে। সাবধান!’ ।

ভালুক দুটির সঙ্গে সাধুর বন্ধুত্ব কৌতুহল বাড়িয়েছে নেটাগরিকদের মধ‍্যে। অন্য দিকে বন্য প্রাণীর সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তাও মনে করিয়ে দিয়েছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Indian Cricket :নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় সুযোগ বৈভবের, এবার ব্যাট হাতে চমকের অপেক্ষা!
দেশ

Indian Cricket :নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় সুযোগ বৈভবের, এবার ব্যাট হাতে চমকের অপ...

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর ফের ভারতীয় দলের নীল জার্সিতে মাঠে নামার সুযোগ পেলেন তরুণ ক্রিকেট প্রতিভা বৈভব সূর্যবংশী। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁকে প্রথম একাদশে জায়গ...

২৪ অক্টো ২০২৬, ০১:৪৬ পিএম · 2 মিনিট
সীমান্তে চিনের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই! কতটা তৈরি ভারত?
দেশ

সীমান্তে চিনের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই! কতটা তৈরি ভারত?

নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চিনা বাহিনীর সঙ্গে ভারতীয় সেনার মুখোমুখি সংঘাত অব্যাহত। এমনই বিস্ফোরক মন্তব্য করেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের (আইটিবিপি) ডিরেক্টর জেনারেল শত্রুজিৎ কাপুর। তাঁর দাবি, চিনা সেনা...

২৪ অক্টো ২০২৬, ০১:৪২ পিএম · 2 মিনিট
Guinness World Records: আকাশজুড়ে ময়ূরের নাচ! ৩,৪৭৩ ড্রোনের আলোয় বিশ্বরেকর্ড
দেশ

Guinness World Records: আকাশজুড়ে ময়ূরের নাচ! ৩,৪৭৩ ড্রোনের আলোয় বিশ্বরেকর্ড

মহীশূর: রাতের আকাশে একের পর এক জ্বলে উঠল হাজার হাজার আলো। মুহূর্তের মধ্যে সেই আলোগুলি মিলে তৈরি হল বিশাল এক ময়ূর। কখনও পেখম মেলে দাঁড়িয়ে থাকা, কখনও আবার নাচের ভঙ্গিতে ছন্দে ছন্দে বদলে যাচ্ছে তার অবয়ব! কোনও শিল্পীর তুল...

২৪ অক্টো ২০২৬, ১২:৫৮ পিএম · 3 মিনিট
Diwali Business : দিল্লিতে ২৫ হাজার কোটির ব্যবসা, কংগ্রেসের সমাবেশ পিছনোর আবেদন ব্যবসায়ীদের
দেশ

Diwali Business : দিল্লিতে ২৫ হাজার কোটির ব্যবসা, কংগ্রেসের সমাবেশ পিছনোর আবেদন ব্...

নিউজ ডেস্ক : উৎসবের মরশুমে রাজধানীর বাজার গুলিতে যখন ক্রেতাদের ভিড় বাড়ার কথা, তখনই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ী মহলে। একদিকে উৎসবকে ঘিরে কয়েক হাজার কোটি টাকার বাণিজ্যের প্রস্তুতি অন্যদিকে, রাজনৈতিক কর্মসূচিকে...

২৪ অক্টো ২০২৬, ১২:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.