JAZZBAAT 24 BANGLA
২৫ অক্টো ২০২৬, ০৮:২৫ পিএম
Breaking
সকালে ঘুম থেকে উঠেই চা নয়, পান করুন জল! শরীর সুস্থ রাখতে জানুন খালি পেটে জল খাওয়ার উপকার... SouravGanguly: পাড়ার বিসর্জনে সৌরভের বড় ঘোষণা, ২০২৭-এই মুক্তি পাবে মহারাজের বায়োপিক? প্রাচীন দানব পাজুজুর অভিশাপে কাঁপল লন্ডন! পাথরের মূর্তি ভেঙেও কি থামানো গেল অশুভ শক্তিকে? GSAT-7C: আকাশযুদ্ধে আরও শক্তিশালী ভারত! বায়ুসেনার জন্য আসছে নিজস্ব স্যাটেলাইট GSAT-7C Bangladesh: ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস হাইকমিশ... Bangladesh : বাংলাদেশে সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী’র সাথে ইউপিডিএফের গোলাগুলি Bangladesh: বাংলাদেশে টাঙ্গাইলের নাগরপুরে একই বাড়ির আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির এক অনন... Mallikarjun Kharge: ‘মোদীর বাপও চলে যাবে’ মন্তব্য খাড়গের! সভায় হইচই, মারধরের পর বের করে দ... সকালে ঘুম থেকে উঠেই চা নয়, পান করুন জল! শরীর সুস্থ রাখতে জানুন খালি পেটে জল খাওয়ার উপকার... SouravGanguly: পাড়ার বিসর্জনে সৌরভের বড় ঘোষণা, ২০২৭-এই মুক্তি পাবে মহারাজের বায়োপিক? প্রাচীন দানব পাজুজুর অভিশাপে কাঁপল লন্ডন! পাথরের মূর্তি ভেঙেও কি থামানো গেল অশুভ শক্তিকে? GSAT-7C: আকাশযুদ্ধে আরও শক্তিশালী ভারত! বায়ুসেনার জন্য আসছে নিজস্ব স্যাটেলাইট GSAT-7C Bangladesh: ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস হাইকমিশ... Bangladesh : বাংলাদেশে সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী’র সাথে ইউপিডিএফের গোলাগুলি Bangladesh: বাংলাদেশে টাঙ্গাইলের নাগরপুরে একই বাড়ির আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির এক অনন... Mallikarjun Kharge: ‘মোদীর বাপও চলে যাবে’ মন্তব্য খাড়গের! সভায় হইচই, মারধরের পর বের করে দ...

Bangladesh : বাংলাদেশে সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী’র সাথে ইউপিডিএফের গোলাগুলি

Bangladesh : বাংলাদেশে সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী’র সাথে ইউপিডিএফের গোলাগুলি
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গঙ্গারাম বাজার এলাকায় সড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় রাঙামাটির সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের পাল্টা-পাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আটকেপড়া প্রায় তিন হাজার পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের জেরে সাজেক ভ্যালিতে প্রায় ৩ হাজার পর্যটক আটকা পড়েন, যাদের পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় নিরাপদে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অবরোধকারীরা বাঘাইছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করে। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর পাহারায় আটকা পড়া পর্যটকদের সাজেক পর্যটন কেন্দ্র থেকে খাগড়াছড়ি উদ্দেশে নিয়ে যাওয়ার পথে বাঘাইহাটের উজোবাজারে তাদের আটকে দেন অবরোধকারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। 

এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেন এবং অবরোধের কারণে সাজেকে আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে সকাল সাড়ে ৮টার দিকে যৌথবাহিনীর (সেনাবাহিনী ও পুলিশ) পাহারায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়। অন্যদিকে সাজেকের বিভিন্ন দুর্গম এলাকায় দুই সশস্ত্র গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানায়। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং চিহ্নিত সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ ৩ দফা দাবিতে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। এর আগে গত ১১ ও ১৫ অক্টোবর একই দাবিতে অবরোধ করা হলেও প্রশাসনের আশ্বাসে এবং দুর্গাপূজা উপলক্ষে তা সাময়িক স্থগিত রাখা হয়েছিল। কিন্তু দাবি পূরণ না হওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার থেকে তারা পুনরায় অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি শুরু করে।

উদ্ভূত পরিস্থিতির কারণে রাঙামাটি জেলা প্রশাসন এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে, যা বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে বলবৎ হয়েছে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকালের মধ্যে সাজেক ছাড়ার নির্দেশনাসহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকতে পর্যটকদের পরামর্শ দেওয়া হয়েছে।  এদিকে পর্যটকরা জানান, সাজেকে চলমান আন্দোলন ও সড়ক অবরোধের কারণে তারা আতঙ্কের মধ্যে ছিলেন। ফেরার পথে কয়েকটি স্থানে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। তবে এ ঘটনায় পর্যটকদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ঢাকা থেকে সাজেকে বেড়াতে যাওয়া পর্যটক আবুল কাশেম বলেন, আমরা দুই রাত তিন দিনের ট্যুরে বুধবার সাজেকে গিয়েছিলাম। সেখানে পৌঁছে সন্ধ্যায় জানতে পারি, আন্দোলন চলছে। বৃহস্পতিবার আমাদের সাজেক থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তিন দিনের জন্য গাড়ি ভাড়া করে অগ্রিম টাকা দিয়েছি। এখন গাড়ি ভাড়ার বিষয়টি কীভাবে সমাধান হবে, তা দেখতে হবে। 

এ ছাড়া ঢাকায় ফেরার বাসের টিকিটও দুই দিন পরের। বাস কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করতে হবে। অয়ন নামে আরেক পর্যটক বলেন, সাজেক থেকে সেনাবাহিনীর এসকর্টের (বিশিষ্ট ব্যক্তি বা মূল্যবান সম্পদ নিরাপদে আনা-নেওয়ার বিশেষ প্রহরা বা প্রটেকশন সেবা) মাধ্যমে পর্যটকবাহী গাড়িগুলো খাগড়াছড়িতে নিয়ে আসা হয়। পথে দুটি স্থানে প্রায় আধাঘণ্টা করে অপেক্ষা করতে হয়েছে। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন, সেনাবাহিনী আমাদের নিরাপত্তা দিয়ে নিয়ে এসেছে। কয়েকটি স্থানে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সড়কের ওপর অসংখ্য ভাঙা ইট ছড়িয়ে-ছিটিয়ে ছিল। তবে পর্যটকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হবিগঞ্জ থেকে বেড়াতে যাওয়া পর্যটক অপু বলেন, ঘুরতে এসেছি আনন্দ করতে। কিন্তু এখানে এসে দুশ্চিন্তায় পড়ে গেছি। আমরা গত বুধবার সাজেকে গিয়েছিলাম। আন্দোলনের কারণে ভালোভাবে ঘুরে দেখতে পারিনি। সন্ধ্যা থেকে বিভিন্ন ধরনের আন্দোলনের খবর শুনছিলাম। নিরাপদে ফিরতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতায় নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছেছি। তিনি জানান, ফেরার পথে দুটি স্থানে আটকে পড়েছিলেন তারা। তাদের গাড়িবহরের আগে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি ছিল। আন্দোলনকারীরা সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে নিরাপত্তা বাহিনী অবরোধকারীদের সড়কের দুই পাশে ছত্রভঙ্গ করে পর্যটকবাহী গাড়িগুলো দ্রুত ওই এলাকা পার করে দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাতে সাজেকে ২ হাজার ৬০০ জনের বেশি পর্যটক অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী সহযোগিতা করে। সাজেকে সড়ক অবরোধের কর্মসূচি পালন করছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন। সংগঠন দুটি পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত গ্রুপ) সমর্থিত বলে প্রচার রয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে, সাজেক থেকে আরেক সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস-সন্তু গ্রুপ) সশস্ত্র সদস্যদের সরিয়ে দেওয়া। গত কিছুদিন ধরে সাজেকে পিসিজেএসএস এর সশস্ত্র গ্রুপ সাজেকের কয়েকটি এলাকায় অবস্থান করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন বলে অবরোধকারী সংগঠনগুলো অভিযোগ তুলেছে। তাদের ওই এলাকাগুলো থেকে সরিয়ে দিতে এবং স্থানীয় বাসিন্দাদের সার্বিক নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠন দুটি। তবে এ বিষয়ে আঞ্চলিক ওই সংগঠন দুটির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি। 

তবে সড়ক অবরোধ ও আন্দোলনের কারণে সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকদের ভ্রমণ ব্যাহত হয়েছে। অনেকে নির্ধারিত সময়ের আগেই ফিরে আসতে বাধ্য হয়েছেন। এতে পরিবহন ভাড়া ও ফেরার বাসের টিকিট নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন পর্যটকেরা। সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, সাজেক থেকে ছেড়ে আসা পর্যটকদের গাড়িবহর বাঘাইহাট উজোবাজারে অবরোধকারীরা আটকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ানোর চেষ্টা করেন অবরোধকারীরা। এতে বাধা দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছোঁড়া হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনী পালটা গুলি চালাতে বাধ্য হয়। বেশ কয়েক রাউন্ড উভয়ের মধ্যে গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাঙামাটি জেলার আওতাধীন সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সশস্ত্র সদস্যরা স্থানীয় জনগণকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ এবং পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুলিবর্ষণ করে। এ ঘটনায় সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে ভ্রমণরত প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। 

উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলাকালে সকাল আনুমানিক ১০টায় গঙ্গারাম বাজার এলাকায় অবরোধকারীরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পর্যটকবাহী যানবাহনের চলাচল বন্ধ করে দেয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশের টহল দল পর্যটকদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে অবরোধকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ গ্রহণ করে। আলোচনা চলাকালে, সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ইউপিডিএফের প্ররোচনায় অবরোধকারীরা আকস্মিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জের মাধ্যমে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে এবং পুনরায় পর্যটকবাহী যানবাহনের চলাচলের ব্যবস্থা গ্রহণ করে।

পরবর্তীতে সকাল আনুমানিক ১১টায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে আনুমানিক ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে বলে প্রাথমিকভাবে জানা যায়। এ সময় সেনাবাহিনীর টহল দল আত্মরক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পাল্টা গুলিবর্ষণ করলে সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অবরুদ্ধ পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউপিডিএফ কর্তৃক উক্ত অবরোধ ও সহিংসতার ঘটনা পূর্বপরিকল্পিত বলে জানা যায়। স্থানীয় জনগণকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অবরোধে অংশগ্রহণে বাধ্য করা এবং তাঁদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। 

মূলত, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের পরিপ্রেক্ষিতে অনেকটা কোণঠাসা হয়ে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের একটি অংশ পর্যটন এলাকায় অবস্থান নিয়েছে বলে জানা যায়। এ ধরনের সহিংস কর্মকাণ্ড পার্বত্য চট্টগ্রামের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি পর্যটনশিল্প এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকার ওপর বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে নিরীহ পর্যটকদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলা এবং সাধারণ জনগণকে জোরপূর্বক অবরোধ কর্মসূচিতে সম্পৃক্ত করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং স্থানীয় জনগণ ও পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Bangladesh: ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস হাইকমিশনারের
বিদেশ

Bangladesh: ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস...

হাবিবুর রহমান, ঢাকা: ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২২ ...

২৫ অক্টো ২০২৬, ০৭:২১ পিএম · 2 মিনিট
Bangladesh: বাংলাদেশে টাঙ্গাইলের নাগরপুরে একই বাড়ির আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত
বিদেশ

Bangladesh: বাংলাদেশে টাঙ্গাইলের নাগরপুরে একই বাড়ির আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতি...

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে একই সীমানাপ্রাচীরের অভ্যন্তরে পাশাপাশি দাঁড়িয়ে আছে মসজিদ ও মন্দির। একদিকে ধূপের সুবাস, শঙ্খধ্বনি আর দুর্গাপূজার ঢাকের বোল; অন্যদিকে ভেসে আসে পবিত্র আজানের সুমধুর ধ্বনি। দুই ধর্মের উপাসনা পদ...

২৫ অক্টো ২০২৬, ০৭:১৬ পিএম · 6 মিনিট
Marathon Fusion: ‘আলকেমির’ স্বপ্নপূরণের দাবি মার্কিন সংস্থার
বিদেশ

Marathon Fusion: ‘আলকেমির’ স্বপ্নপূরণের দাবি মার্কিন সংস্থার

ওয়াশিংটন: পারদকে সোনায় পরিণত করা যায়? এক সময় যা ছিল আলকেমির সাধকদের স্বপ্ন, এ বার সেই অসম্ভবকেই সম্ভব করার দাবি করল আমেরিকার এক প্রযুক্তি সংস্থা। তাদের দাবি, নিউক্লিয়ার ফিউশন থেকে উৎপন্ন নিউট্রন ব্যবহার করে পারদ থেকে তৈর...

২৫ অক্টো ২০২৬, ০৪:২৯ পিএম · 4 মিনিট
France Protest: বাড়িভাড়া, মূল্যবৃদ্ধি, দুর্নীতি- ক্ষোভে উত্তাল ইউরোপ!
বিদেশ

France Protest: বাড়িভাড়া, মূল্যবৃদ্ধি, দুর্নীতি- ক্ষোভে উত্তাল ইউরোপ!

ফ্রান্স: ইউরোপের রাজপথে বাড়ছে বিক্ষোভের আঁচ। কোথাও আকাশছোঁয়া বাড়িভাড়া, কোথাও জীবনযাত্রার বিপুল খরচ, আবার কোথাও দুর্নীতি ও সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ—বিভিন্ন দাবিতে উত্তাল ফ্রান্স, আলবেনিয়া, ইতালি, স্পেন ও পর্তুগাল। ...

২৫ অক্টো ২০২৬, ০৪:২৩ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.