JAZZBAAT 24 BANGLA
০৬ সেপ্টে ২০২৬, ০৮:৩৮ পিএম
Breaking
৬০০ বছরের মন্দিরে ১৪ প্রজন্ম ধরে মুসলিম পরিবারের সেবা হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান ৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর লুচি-তরকারিতে রবিবাসরীয় সকাল, সজল ঘোষের বাড়িতে শমীকের প্রাতরাশ বৈঠক ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ! পূর্ব মেদিনীপুরে বিচ্ছিন্ন বিরোধ ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশ... সরকারি বিজ্ঞপ্তি থেকে জনপরিষেবায় বাংলা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের রান্নাঘরেই রক্তাক্ত পরিণতি! বৌদির গলায় কুড়ুলের কোপ, দেওরের গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ওল্ড মঙ্কে ‘রাম’ শব্দেই আপত্তি, FSSAI-এর আপত্তিতে বম্বে হাইকোর্টে চাপে সংস্থা জালিয়াতি করে বাড়ি দখলের অভিযোগ ৬০০ বছরের মন্দিরে ১৪ প্রজন্ম ধরে মুসলিম পরিবারের সেবা হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান ৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর লুচি-তরকারিতে রবিবাসরীয় সকাল, সজল ঘোষের বাড়িতে শমীকের প্রাতরাশ বৈঠক ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ! পূর্ব মেদিনীপুরে বিচ্ছিন্ন বিরোধ ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশ... সরকারি বিজ্ঞপ্তি থেকে জনপরিষেবায় বাংলা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের রান্নাঘরেই রক্তাক্ত পরিণতি! বৌদির গলায় কুড়ুলের কোপ, দেওরের গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ওল্ড মঙ্কে ‘রাম’ শব্দেই আপত্তি, FSSAI-এর আপত্তিতে বম্বে হাইকোর্টে চাপে সংস্থা জালিয়াতি করে বাড়ি দখলের অভিযোগ

হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি

হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি

স্পোর্টস ডেস্ক: চিনের মাটিতে শুরুটা হয়েছিল ধাক্কা দিয়ে। তবে শেষটাতে লেখা হল রাজকীয় প্রত্যাবর্তনের এক গল্প। চায়না মাস্টার্সের পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। ফাইনালে চিনের হে জি টিং ও রেন শিয়াং ইউ-কে ১১-২১, ২১-১৩, ২১-১৭ ব্যবধানে হারিয়ে খেতাব জিতে নিল এই ভারতীয় জুটি। প্রথম গেমে একতরফাভাবে হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় গেম থেকেই ম্যাচের রং বদলে দেন সাত্ত্বিক-চিরাগ। শেষ পর্যন্ত এক ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে দুরন্ত প্রত্যাবর্তনে ট্রফি নিজেদের করে নেন তাঁরা।

ফাইনালের প্রথম গেমে অবশ্য ভারতীয় জুটির পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। একের পর এক আনফোর্সড এরর এবং চিনা জুটির ধারালো আক্রমণের সামনে ছন্দই খুঁজে পাচ্ছিলেন না সাত্ত্বিক-চিরাগ। একটা সময় ৫-১১ পিছিয়ে পড়ে ভারত। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও হে ও রেনের দাপট কমেনি। শেষ পর্যন্ত ১১-২১ ব্যবধানে হাতছাড়া হয় প্রথম গেম। ফলে ম্যাচই হাত থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল সে সময়। কিন্তু দ্বিতীয় গেমে ছবিটা সম্পূর্ণ পাল্টে গেল পুরোপুরি।

দ্বিতীয় গেমের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় সাত্ত্বিক-চিরাগকে। ৩-৩ থেকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে ১০-৭ করেন তাঁরা। এর পর ১৫-৮-এ পৌঁছে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন ভারতীয়রা। মাঝপথে চিনা জুটি টানা পাঁচ পয়েন্ট তুলে চাপ তৈরি করলেও ১৮-১৩ এগিয়ে থাকা সাত্ত্বিক-চিরাগ আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শেষ পর্যন্ত ২১-১৩ জিতে ম্যাচ নিয়ে যান নির্ণায়ক তৃতীয় গেমে। তৃতীয় গেমেও লড়াই ছিল হাড্ডাহাড্ডি। শুরুতে ২-৪ পিছিয়ে যাওয়ার পর ৬-৭, ৯-১১ হয়ে এক সময় ১৪-১১ পিছিয়ে পড়ে ভারত। কিন্তু হাল ছাড়েননি সাত্ত্বিক-চিরাগ। ১৬-১৬-তে সমতা ফেরানোর পর শেষ মুহূর্তে চাপ সামলে ২১-১৭-তে গেম এবং ম্যাচ জিতে নেন তাঁরা।

এই জয়ের সঙ্গে চায়না মাস্টার্সে সাত্ত্বিক-চিরাগের বহু দিনের অপেক্ষারও অবসান হল। ২০২৩ এবং ২০২৫ সালে এই প্রতিযোগিতায় রানার্স-আপ হয়ে ফিরতে হয়েছিল ভারতীয় জুটিকে। এ বার অবশ্য আর কোনও ভুল করেননি তাঁরা। চলতি মরশুমে এটি তাঁদের দ্বিতীয় শিরোপা। এর আগে সিঙ্গাপুর ওপেন সুপার ৭৫০ জিতেছিলেন সাত্ত্বিক-চিরাগ। থাইল্যান্ড ওপেন সুপার ৫০০-তেও ফাইনালে উঠেছিলেন তাঁরা। চায়না মাস্টার্সে সেমিফাইনালে মালয়েশিয়ার নূর মহম্মদ আজরিন ও তান উই কিয়ংকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিলেন ভারতীয় জুটি। সেখানেও প্রথম গেমে ০-৫ পিছিয়ে গিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করেছিলেন তাঁরা। চায়না মাস্টার্সের মঞ্চে সেই প্রত্যাবর্তনের গল্পই ফাইনালেও পুনরাবৃত্তি করে ট্রফি নিয়ে দেশে ফিরছেন সাত্ত্বিক-চিরাগ।

12 Views 0 Likes 0 Comments

Related News

ফতিমার কাণ্ডে সমালোচনার ঝড় ক্রিকেট দুনিয়ায়
ময়দান

ফতিমার কাণ্ডে সমালোচনার ঝড় ক্রিকেট দুনিয়ায়

শেফালি প্যাভিলিয়নের পথে হাঁটা শুরু করতেই তাঁর উদ্দেশ্যে বিদায়-ইশারা করতে দেখা যায় পাক ক্যাপ্টেনকে। ক্রিকেট মহলে সেই ঘটনাই এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ম্যাচে ফতিমা ভারতের ৩টি উইকেটই তুলে নিলেও শেষ পর্যন্ত তাঁর দলকে বড় ব্যবধানে হারতে হয়েছে ভারতের কাছে।

০৬ সেপ্টে ২০২৬, ১২:১৪ পিএম · 2 মিনিট
শামির প্রতি অবিচার হয়েছে! আগরকার-গম্ভীরকে একহাত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ
ময়দান

শামির প্রতি অবিচার হয়েছে! আগরকার-গম্ভীরকে একহাত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ

স্পোর্টস ডেস্ক: দিন কয়েক আগেই একটি রিপোর্টে সামনে এসেছিল খবরটা। আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য মহম্মদ শামিকে ভাবছে না অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। তবে টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ মনে করছেন, জ...

০৬ সেপ্টে ২০২৬, ০৯:৪৪ এএম · 2 মিনিট
এশিয়া কাপে হরমনপ্রীতরা জিততেই পাকিস্তানকে পুরনো খোঁচা দিলেন ইরফান
ময়দান

এশিয়া কাপে হরমনপ্রীতরা জিততেই পাকিস্তানকে পুরনো খোঁচা দিলেন ইরফান

স্পোর্টস ডেস্ক: শনি-সন্ধ্যার দুবাইয়ে পাকিস্তানকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে হরমনপ্রীত কৌরের দল। আর সেই জয়ের পরেই আরও একবার পাকিস্তানকে রবিবার নিয়ে খোঁচা দিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান ...

০৬ সেপ্টে ২০২৬, ০৯:৪২ এএম · 2 মিনিট
কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত
ময়দান

কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত

কলকাতা, নিউজ ডেস্ক: খেলার আগেই ক্যাপ্টেন হরমনপ্রীত জানিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে দ্বৈরথকে তেমন একটা গুরুত্বের চোখে দেখছে না তাঁর দল। শনিবার এশিয়া কাপের ম্যাচেও প্রতিফলন ঘটল সেই দাবির। দুবাইয়ের মাঠে শুরুতে ব্যাট করে...

০৫ সেপ্টে ২০২৬, ১১:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.