JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ০৪:৩১ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

স্বাধীনতা দিবসে শিয়ালদহ স্টেশনকে বিশেষ সম্মান কেন্দ্রের, তৈরি হচ্ছে দেশভাগের স্মারক

স্বাধীনতা দিবসে শিয়ালদহ স্টেশনকে বিশেষ সম্মান কেন্দ্রের, তৈরি হচ্ছে দেশভাগের স্মারক

কলকাতার ঐতিহাসিক শিয়ালদহ স্টেশন চত্বরে দেশভাগের স্মৃতিতে তৈরি হবে একটি ‘মেমোরিয়াল স্ট্যাচু’। দেশভাগের জেরে যাঁরা ঘরবাড়ি হারিয়েছিলেন, প্রাণ হারিয়েছিলেন, তাঁদের স্মরণেই এই স্মারক নির্মাণের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই স্মারক তৈরির জন্য স্টেশন চত্বরে জায়গা বরাদ্দ করেছে ভারতীয় রেল।

স্বাধীনতার ৮০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আগে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি জানান, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহাসিক শিয়ালদহ স্টেশনে দেশভাগের স্মৃতি ধরে রাখতেই এই উদ্যোগ।

১৯৪৭-এর দেশভাগের সঙ্গে শিয়ালদহের সম্পর্ক গভীর। পূর্ববঙ্গ থেকে বিপুল সংখ্যক উদ্বাস্তু ট্রেনে করে কলকাতায় এসে পৌঁছেছিলেন। তাঁদের অনেকের কাছেই শিয়ালদহ ছিল নতুন জীবনের প্রথম ঠিকানা। ফলে দেশভাগের সেই বিপুল মানবিক বিপর্যয়ের স্মারক হিসেবে শিয়ালদহকে বেছে নেওয়ার তাৎপর্যও যথেষ্ট বলেই মনে করা হচ্ছে।

চলতি বছর ৯ থেকে ১৭ অগাস্ট দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করবে কেন্দ্র। স্বাধীনতার ৮০ বছর পূর্তিকে সামনে রেখে দেশজুড়ে একাধিক দেশাত্মবোধক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই আবহেই শিয়ালদহে প্রস্তাবিত এই স্মারক দেশভাগের ইতিহাস, উদ্বাস্তুদের দুর্ভোগ এবং তাঁদের আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে বলে মনে করা হচ্ছে।

 

 

39 Views 0 Likes 0 Comments

Related News

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা
মহানগর

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা

নয়া দিল্লি: ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার তেরঙা কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ। এবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পো...

১৬ অক্টো ২০২৬, ০৯:০৯ পিএম · 1 মিনিট
দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের
মহানগর

দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।হাসপাতালের আর্থিক অনিয়ম এবং মেধাতালিকায় কারচুপির অভিযোগে দায়ের হওয়া সিবিআই মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি এম এম সুন্দরেশ...

১৬ অক্টো ২০২৬, ০৯:০২ পিএম · 1 মিনিট
অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের
মহানগর

অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক: দুর্গাপুজোর সময় সিপিএমের বইয়ের স্টল বসানো নিয়ে আইনি টানাপোড়েন অব্যাহত। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের আবেদনের ভিত্তিতে এবার সিপিএমের স্টল বসানোর অনুমতি খারিজ করল প্রধান বিচা...

১৬ অক্টো ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নির্দেশ
মহানগর

২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নি...

কলকাতা, নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে আলিপুর আদালতের (...

১৫ অক্টো ২০২৬, ০৯:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.