JAZZBAAT 24 BANGLA
০৭ সেপ্টে ২০২৬, ০৮:০৬ পিএম
Breaking
সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা ক্যামাক স্ট্রিটে সাইনবোর্ড বিতর্ক, দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টকে রানাঘাটের মাটির নিচে প্রাকৃতিক গ্যাস, ফের ONGC-র দ্বারস্থ নদীয়ার বাসিন্দারা হিন্দিতেও শুরু বিগ বস, প্রতিযোগীদের নামের তালিকায় চমক আচমকাই পায়ে ব্যথা, আরএলএস নয়তো? এখনই সাবধান হন যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ রয়েছে হাজিরার নোটিশ, কিন্তু তা কিন্তু হাতে পাননি পরেশরাম বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন রাঁচিতে নাদিমুল হকের বয়ান নথিবদ্ধ, তিন রাজ্যে সাত ঠিকানায় তল্লাশি সাজা চলবে, তবে মিলবে কাজের সুযোগ, ঝাড়খণ্ডে নতুন পরিকল্পনা সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ‘বাড়তি শক্তি’ বলে কটাক্ষ শমীকের প্রতিবন্ধকতাকে হারিয়ে ফের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন শীতল সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা ক্যামাক স্ট্রিটে সাইনবোর্ড বিতর্ক, দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টকে রানাঘাটের মাটির নিচে প্রাকৃতিক গ্যাস, ফের ONGC-র দ্বারস্থ নদীয়ার বাসিন্দারা হিন্দিতেও শুরু বিগ বস, প্রতিযোগীদের নামের তালিকায় চমক আচমকাই পায়ে ব্যথা, আরএলএস নয়তো? এখনই সাবধান হন যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ রয়েছে হাজিরার নোটিশ, কিন্তু তা কিন্তু হাতে পাননি পরেশরাম বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন রাঁচিতে নাদিমুল হকের বয়ান নথিবদ্ধ, তিন রাজ্যে সাত ঠিকানায় তল্লাশি সাজা চলবে, তবে মিলবে কাজের সুযোগ, ঝাড়খণ্ডে নতুন পরিকল্পনা সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ‘বাড়তি শক্তি’ বলে কটাক্ষ শমীকের প্রতিবন্ধকতাকে হারিয়ে ফের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন শীতল

প্রতিবন্ধকতাকে হারিয়ে ফের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন শীতল

প্রতিবন্ধকতাকে হারিয়ে ফের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন শীতল

কলকাতা, নিউজ ডেস্ক: হাত নেই। তবু লক্ষ্যভেদে তাঁর জুড়ি মেলা ভার। ফের বিশ্বমঞ্চে নিজের দক্ষতার প্রমাণ দিলেন ভারতের প্যারা আর্চার শীতল দেবী। সোমবার বিশ্ব আর্চারি প্যারা সিরিজের তৃতীয় পর্যায়ের মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে ফাইনালে উঠলেন বিশ্বচ্যাম্পিয়ন শীতল। তৃতীয় দিনের প্রতিযোগিতায় অল-ইন্ডিয়ান সেমিফাইনালে সতীর্থ সরিতাকে ১৪৫-১৪৩ পয়েন্টে হারিয়ে সোনার লড়াইয়ে জায়গা করে নেন জম্মুর এই তিরন্দাজ। ফাইনালে তাঁর প্রতিপক্ষ কাজাখস্তানের আইজাদা সেইদান। ফলে আরও এক বার আন্তর্জাতিক মঞ্চে সোনার লক্ষ্যে নামবেন বিশ্বচ্যাম্পিয়ন শীতল।

শীতলের হাত ধরে একটি পদক নিশ্চিত হওয়ার পাশাপাশি ভারতের পদক সংখ্যা আরও বাড়াতে পারে সরিতা। সেমিফাইনালে শীতলের কাছে হারলেও ব্রোঞ্জের লড়াইয়ে নামার সুযোগ রয়েছে তাঁর। সেখানে চিনের ওয়াং হুইটিংয়ের মুখোমুখি হবেন সরিতা। অর্থাৎ মহিলাদের কম্পাউন্ড বিভাগে ভারতের দুই প্রতিনিধিই পদকের আশা জিইয়ে রেখেছেন। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা শীতলের সামনে অবশ্য লক্ষ্য একটাই। সবার উপরে শেষ করা। সেমিফাইনালে তাঁর ১৪৫ পয়েন্টের পারফরম্যান্সই বুঝিয়ে দিয়েছে, সোনার লড়াইয়ে তাঁকে হারানো সহজ হবে না।

তবে পুরুষদের কম্পাউন্ড বিভাগে হতাশ হতে হয়েছে ভারতকে। বিশ্বচ্যাম্পিয়ন এবং বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা টোমান কুমার সেমিফাইনালে ১৪৬-১৪৪ ব্যবধানে হেরে যান ইন্দোনেশিয়ার শীর্ষ বাছাই কেন সোয়াগুমিলাংয়ের কাছে। ফলে সোনার লড়াই থেকে ছিটকে গেলেও ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে টোমানের সামনে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তিনি ইরাকের আব্বাস কাধিমের বিরুদ্ধে নামবেন। কোয়ার্টার ফাইনালে আর এক ভারতীয় গুরবিন্দর সিংহকে ১৪৩-১৪১ ব্যবধানে হারিয়েছিলেন সোয়াগুমিলাং।

ডব্লিউ১ পুরুষ বিভাগেও ভারতের অভিযান শেষ হয়েছে। পঞ্চম বাছাই আদিল মহম্মদ নাজির আনসারি শুট-অফে চেকিয়ার একাধিক প্যারালিম্পিক্স পদকজয়ী ডেভিড দ্রাহোনিনস্কির কাছে ৫-৬ ব্যবধানে হেরে যান। নবম বাছাই নুরউদ্দিনও কোয়ার্টার ফাইনালে চিনের শীর্ষ বাছাই ইয়াং জুপেংয়ের কাছে ২-৬ ব্যবধানে পরাজিত হন। মহিলাদের ডব্লিউ১ বিভাগে অবশ্য ভারতের আশা বাঁচিয়ে রেখেছেন স্বাতী চৌধুরী। দ্বিতীয় বাছাই স্বাতী সেমিফাইনালে চিনের ষষ্ঠ বাছাই লিউ জিংয়ের কাছে ১-৭ ব্যবধানে হারলেও ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন। ডব্লিউ১ শ্রেণিতে সাধারণত শরীরের উপর ও নীচের অংশ, ধড় এবং অন্তত তিনটি অঙ্গে প্রতিবন্ধকতা থাকে। কিছু ক্ষেত্রে তিরন্দাজদের ধনুকের তারে তির লাগাতেও সহকারীর সাহায্য নিতে হয়।

9 Views 0 Likes 0 Comments

Related News

যাঁকে দেখে ক্রিকেট শেখা, তিনিই দিলেন ব্যাটন! বড় সত্য ফাঁস করলেন আরসিবি অধিনায়ক
ময়দান

যাঁকে দেখে ক্রিকেট শেখা, তিনিই দিলেন ব্যাটন! বড় সত্য ফাঁস করলেন আরসিবি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে রজত পাতিদারকে বেছে নেওয়ার সিদ্ধান্তে এক সময় চমকে গিয়েছিলেন অনেকেই। কিন্তু দলের অন্দরমহলে সেই সিদ্ধান্তের পিছনে বড় ভূমিকা কার ছিল সেটাই সামনে এল এ বার। সম্প...

০৭ সেপ্টে ২০২৬, ১০:২৯ এএম · 2 মিনিট
কাজের দিনেই ডার্বি-মহোৎসব! বদলার মঞ্চে পাল্লা ভারী কাদের?
ময়দান

কাজের দিনেই ডার্বি-মহোৎসব! বদলার মঞ্চে পাল্লা ভারী কাদের?

  স্পোর্টস ডেস্ক: এক ডার্বির রেশ কাটতে না কাটতেই ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ডুরান্ড কাপ ফাইনালে ৪-১ ব্যবধানে মোহনবাগানকে উড়িয়ে ট্রফি জয়ের পর সোমবার কলকাতা লিগে আবার মেরিনার্সের সামনে ইস্টবেঙ্গল। বারাস...

০৭ সেপ্টে ২০২৬, ১০:২৬ এএম · 2 মিনিট
পাক ক্রিকেটের বেহাল দশার নেপথ্যে ভারত-ই! সংঘাত এড়াতে বড় সিদ্ধান্তের পথে নকভিরা
ময়দান

পাক ক্রিকেটের বেহাল দশার নেপথ্যে ভারত-ই! সংঘাত এড়াতে বড় সিদ্ধান্তের পথে নকভিরা

সাফল্যের পর আরও পরিশ্রমের মানসিকতা এবং বিনয়ের পরিবর্তে কয়েকজনের মধ্যে আত্মতুষ্টি বাসা বেঁধেছিল বলে মনে করেন তিনি। পাশাপাশি অধিনায়ক হওয়ার দৌড়ও দলের মধ্যে বিভাজন বাড়িয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক।

০৬ সেপ্টে ২০২৬, ১০:২৪ পিএম · 2 মিনিট
ডার্বির উৎসব বদলে গেল শোকে, পথ দুর্ঘটনায় চলে গেলেন বাংলার জনপ্রিয় ফুটবলার
ময়দান

ডার্বির উৎসব বদলে গেল শোকে, পথ দুর্ঘটনায় চলে গেলেন বাংলার জনপ্রিয় ফুটবলার

আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে আমজাদের গাড়ি।

০৬ সেপ্টে ২০২৬, ০৭:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.