JAZZBAAT 24 BANGLA
২৫ অক্টো ২০২৬, ০৮:৩৩ পিএম
Breaking
সকালে ঘুম থেকে উঠেই চা নয়, পান করুন জল! শরীর সুস্থ রাখতে জানুন খালি পেটে জল খাওয়ার উপকার... SouravGanguly: পাড়ার বিসর্জনে সৌরভের বড় ঘোষণা, ২০২৭-এই মুক্তি পাবে মহারাজের বায়োপিক? প্রাচীন দানব পাজুজুর অভিশাপে কাঁপল লন্ডন! পাথরের মূর্তি ভেঙেও কি থামানো গেল অশুভ শক্তিকে? GSAT-7C: আকাশযুদ্ধে আরও শক্তিশালী ভারত! বায়ুসেনার জন্য আসছে নিজস্ব স্যাটেলাইট GSAT-7C Bangladesh: ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস হাইকমিশ... Bangladesh : বাংলাদেশে সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী’র সাথে ইউপিডিএফের গোলাগুলি Bangladesh: বাংলাদেশে টাঙ্গাইলের নাগরপুরে একই বাড়ির আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির এক অনন... Mallikarjun Kharge: ‘মোদীর বাপও চলে যাবে’ মন্তব্য খাড়গের! সভায় হইচই, মারধরের পর বের করে দ... সকালে ঘুম থেকে উঠেই চা নয়, পান করুন জল! শরীর সুস্থ রাখতে জানুন খালি পেটে জল খাওয়ার উপকার... SouravGanguly: পাড়ার বিসর্জনে সৌরভের বড় ঘোষণা, ২০২৭-এই মুক্তি পাবে মহারাজের বায়োপিক? প্রাচীন দানব পাজুজুর অভিশাপে কাঁপল লন্ডন! পাথরের মূর্তি ভেঙেও কি থামানো গেল অশুভ শক্তিকে? GSAT-7C: আকাশযুদ্ধে আরও শক্তিশালী ভারত! বায়ুসেনার জন্য আসছে নিজস্ব স্যাটেলাইট GSAT-7C Bangladesh: ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস হাইকমিশ... Bangladesh : বাংলাদেশে সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী’র সাথে ইউপিডিএফের গোলাগুলি Bangladesh: বাংলাদেশে টাঙ্গাইলের নাগরপুরে একই বাড়ির আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির এক অনন... Mallikarjun Kharge: ‘মোদীর বাপও চলে যাবে’ মন্তব্য খাড়গের! সভায় হইচই, মারধরের পর বের করে দ...

SouravGanguly: পাড়ার বিসর্জনে সৌরভের বড় ঘোষণা, ২০২৭-এই মুক্তি পাবে মহারাজের বায়োপিক?

SouravGanguly: পাড়ার বিসর্জনে সৌরভের বড় ঘোষণা, ২০২৭-এই মুক্তি পাবে মহারাজের বায়োপিক?
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: পুজোর মরসুমে শহরজুড়ে যখন উৎসবের চেনা আমেজ, তখন বেহালায় নিজের পাড়ার দুর্গাপুজোর বিসর্জনে হাজির হয়ে এক বিরাট কৌতূহলের অবসান ঘটালেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। রুপোলি পর্দায় কবে দেখা মিলবে ‘দাদা’র ক্রিকেট ও জীবনের লড়াইয়ের? ঢাকের আওয়াজ আর সিঁদুরখেলার ভিড়ে দাঁড়িয়ে নিজেই সেই বহু প্রতীক্ষিত খবরটি প্রকাশ্যে আনলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। জানালেন, তাঁর বহুচর্চিত বায়োপিক বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ২০২৭ সালে।

বলিউডে খেলাধুলা বা বাস্তব জীবনের চরিত্র নিয়ে ছবি তৈরি নতুন নয়। তবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম বর্ণময় চরিত্র সৌরভের জীবনের গল্প সিনেমার আকারে আসার খবর পাওয়ার পর থেকেই অনুরাগীদের উন্মাদনার পারদ চড়ছিল। বিশেষ করে ছবিতে মহারাজের ভূমিকায় বলিউডের জাত অভিনেতা রাজকুমার রাওয়ের নাম চূড়ান্ত হওয়ার পর থেকেই শুরু হয়েছিল চুলচেরা বিশ্লেষণ। সদ্য শেষ হওয়া পুজোতেই কলকাতায় পা রেখেছিলেন রাজকুমার। সৌরভের সঙ্গে একান্ত সাক্ষাতের পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ছবির শ্যুটিংয়ের কাজও সেরেছেন তিনি। মাঠের ভিতরে ও বাইরে সৌরভের মতো বাঁ-হাতি স্টাইল এবং অনন্য শারীরিক ভাষা রপ্ত করতে রাজকুমার যে কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে গিয়েছেন, তার প্রমাণ মিলেছিল শ্যুটিংয়ের একাধিক দৃশ্যে।

মুক্তির দিনক্ষণ নিয়ে সৌরভের কথায়, “ছবির শ্যুটিং পর্ব ইতিমধ্যেই শেষ। বর্তমানে পুরোদমে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।” ফলে দর্শকদের কাছে বড় পর্দায় পৌঁছনোর আগে প্রযুক্তিগত নানা ঘষামাজা আর সম্পাদনার টেবিলে আরও কিছুটা সময় নেবে ছবিটি।

যদিও এই বায়োপিক ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাসের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছিল তুমুল বিতর্কও। দিনকয়েক আগেই সেট থেকে রাজকুমারের লাল জার্সি পরা একটি ছবি ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। আর তা প্রকাশ্যে আসতেই শুরু হয় জোর চর্চা ও হাসাহাসি। নেটিজেনদের একাংশের মন্তব্য, সৌরভের সঙ্গে রাজকুমারের চেহারার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ সৌরভের বদলে তাঁকে অশোক দিন্দা, মুনাফ পটেল কিংবা মহম্মদ কাইফের সঙ্গে তুলনা করতে শুরু করেন। এমনকি এমন কটাক্ষও ধেয়ে এসেছিল যে, আগে থেকে সৌরভের বায়োপিক বলে ঘোষণা না থাকলে অনেকেই একে দিন্দার জীবনকাহিনি ভেবে ভুল করতেন।

অবশ্য সেই সমালোচনাকে বিশেষ আমল দিতে নারাজ নির্মাতারা। জনপ্রিয় সিরিজ ‘সেক্রেড গেমস’-খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের হাত ধরে তৈরি হচ্ছে এই ছবি, আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন লভ রঞ্জন। রাজকুমার রাও নামভূমিকায় থাকলেও ভারতীয় ক্রিকেটের অন্য মহারথীদের এবং সৌরভের পরিবারের সদস্যদের চরিত্রে কারা অভিনয় করছেন, তা এখনও সযত্নে আড়ালে রেখেছেন নির্মাতারা। সব জল্পনা, সমালোচনা আর অপেক্ষাকে সঙ্গী করে এখন ২০২৭-এর দিকেই তাকিয়ে ক্রিকেট ও সিনেপ্রেমীরা।

2 Views 0 Likes 0 Comments

Related News

ক্যামেরুনকে হারিয়ে আশা জাগিয়েও গ্রেনাডার বিরুদ্ধে হোঁচট, তিন গোলের লিড খোয়াল ভারত
ময়দান

ক্যামেরুনকে হারিয়ে আশা জাগিয়েও গ্রেনাডার বিরুদ্ধে হোঁচট, তিন গোলের লিড খোয়াল ভা...

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৫ আন্তর্জাতিক ফুটবলে একদিকে জয়ের আত্মবিশ্বাস, অন্যদিকে অবিশ্বাস্যভাবে পয়েন্ট হারানোর হতাশা। আজারবাইজানে চলা প্রতিযোগিতায় ভারতের তরুণ ফুটবলারদের পারফরম্যান্সে দেখা গেল দুই বিপরীত ছবি। লাওসের ব...

২৫ অক্টো ২০২৬, ০৬:৩৯ পিএম · 2 মিনিট
East Bengal FC: আইএসএলে গোলের বন্যার পর এবার এএফসি চ্যালেঞ্জে ঝাঁপাতে তৈরি ইস্টবেঙ্গল
ময়দান

East Bengal FC: আইএসএলে গোলের বন্যার পর এবার এএফসি চ্যালেঞ্জে ঝাঁপাতে তৈরি ইস্টবেঙ...

স্পোর্টস ডেস্ক: ঘরোয়া লিগে পরপর দুই ম্যাচে দুরন্ত জয়। এ বার নজর মহাদেশীয় মঞ্চে। আইএসএলে দুর্দান্ত শুরু করার পর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল। আগামী মঙ্গলবার, ২৭ অক্টো...

২৫ অক্টো ২০২৬, ০৪:১৯ পিএম · 1 মিনিট
Asian Para Games 2026: ছোট দল, বড় ইতিহাস! প্যারা এশিয়ান গেমসের পদকজয়ীদের কুর্নিশ মোদীর
ময়দান

Asian Para Games 2026: ছোট দল, বড় ইতিহাস! প্যারা এশিয়ান গেমসের পদকজয়ীদের কুর্নিশ...

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আরও একবার দেশের মুখ উজ্জ্বল করেছেন ভারতীয় প্যারা-অ্যাথলিটরা। ২০২৬ সালের আইচি-নাগোয়া প্যারা এশিয়ান গেমসে ১১৪টি পদক জিতে নতুন ইতিহাস তৈরি করেছে ভারত। এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত...

২৫ অক্টো ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট
PCB: ২০২৮ মহিলা টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চায় পাকিস্তান, ভারতের ম্যাচ নিয়ে রাখল বিশেষ শর্ত
ময়দান

PCB: ২০২৮ মহিলা টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চায় পাকিস্তান, ভারতের ম্যাচ নিয়ে রাখল বি...

স্পোর্টস বাইক: ২০২৮ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব নিতে আগ্রহী পাকিস্তান। তবে ভারতের ম্যাচগুলি নিজেদের দেশে আয়োজনের বদলে সংযুক্ত আরব আমিরশাহিতে করার পক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আন্ত...

২৫ অক্টো ২০২৬, ০৩:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.