JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ১০:৪৫ পিএম
Breaking
Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য

বেপরোয়া গতির জের, ভাঙল ফোর্ট উইলিয়ামের পাঁচিলের একাংশ

বেপরোয়া গতির জের, ভাঙল ফোর্ট উইলিয়ামের পাঁচিলের একাংশ

কলকাতা, কেয়া মণ্ডল: ব্যস্ত রোডে ফের বেপরোয়া গাড়ির তাণ্ডব। কলকাতার রেড রোডে ফোর্ট উইলিয়ামের ইস্ট গেটের সামনে ভেঙে গেল রাস্তার ধারের পাঁচিল। আচমকা কীভাবে ওই পাঁচিলের একাংশ ভাঙল, তা নিয়েই এখন উঠছে প্রশ্ন। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ময়দান থানার পুলিশ। একইসঙ্গে ঘটনার আসল কারণ জানতে রেড রোড ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি। ফোর্ট উইলিয়ামের বিজয় দ্বারের কাছে নিয়ন্ত্রণ হারান চালক। আচমকাই রাস্তার পাশের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারেন। আর তাতেই গার্ডওয়ালের একাংশ সম্পূর্ণ ভেঙে যায়। দুমড়ে মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। 

ঘটনার পর ভাঙা অংশটি গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। ময়দান থানার আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে পাঁচিলের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন। কীভাবে পাঁচিলটি ভাঙল, তার কোনও প্রত্যক্ষদর্শী রয়েছেন কি না, সেই বিষয়টিও দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক তদন্তে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিসিটিভি ফুটেজ। রেড রোডে কখন কোন গাড়ি চলাচল করেছে, ঘটনার আগে বা পরে কোনও সন্দেহজনক গাড়ি ওই এলাকায় ছিল কি না, ফুটেজ দেখে সেই তথ্য বার করার চেষ্টা চলছে। প্রয়োজনে আশপাশের একাধিক ক্যামেরার ফুটেজ মিলিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর।

ময়দান থেকে রেড রোডে ওঠার সময় বাঁ দিকে চোখে পড়ে সাদা রঙের ওই প্রাচীর। তার উল্টো দিকেই রয়েছে ফোর্ট উইলিয়ামের ইস্ট গেট। ইস্টার্ন কমান্ডের সদর দফতরের এই প্রবেশপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে পাঁচিল ভেঙে যাওয়ার ঘটনায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত জুনেও ফোর্ট উইলিয়ামের সামনে একটি পুলকার উল্টে গুরুতর জখম হয় তিন স্কুল পড়ুয়া। রেড রোডের দিক থেকে একটি গাড়ি এসে জেএন আইল্যান্ডের কাছে পার্ক স্ট্রিটগামী পুলকারে সজোরে ধাক্কা মারে। মাঝরাস্তায় উল্টে যায় পুলকার। গাড়িতে বেশ কয়েক জন পড়ুয়া ছিল। এর মধ্যে তিন জন জখম হয়।

43 Views 1 Likes 0 Comments

Related News

Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা?
মহানগর

Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা?

কলকাতা, নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে ঘিরে এখন রাজনৈতিক মহলেও চলছে জোর চর্চা। অভিনয় জীবনে দীর্ঘ সময় ...

০৫ অক্টো ২০২৬, ০৯:৫৩ পিএম · 2 মিনিট
Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক মমতার
মহানগর

Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফে...

ছাব্বিশের বিধানসভার নির্বাচনের পর ভাঙন ধরেছে তৃণমূলের অন্দরে। ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গ ছেড়েছেন একের পর এক বিধায়কেরা। শুধু তাই নয়, তৃণমূলের প্রতীক চিহ্ন হারিয়েছেন মমতা।

০৫ অক্টো ২০২৬, ০৬:১৯ পিএম · 2 মিনিট
RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন
মহানগর

RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন

আদালতের পর্যবেক্ষণ,যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে এই স্পর্শকাতর মামলার ওপর কলকাতা হাইকোর্ট সরাসরি নজরদারি চালাচ্ছে এবং তদন্তের গুরুদায়িত্ব কেন্দ্রীয় সংস্থার কাঁধে সঁপে দেওয়া হয়েছে, সেখানে পুলিশের এই অতিসক্রিয়তার উদ্দেশ্য কী? তারা কি জানে না যে সিবিআই ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে? ব্যারাকপুর আদালতে থাকা এই সংক্রান্ত যাবতীয় নথি অবিলম্বে শিয়ালদহ বিশেষ আদালতে স্থানান্তরের কড়া নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

০৫ অক্টো ২০২৬, ০১:২৬ পিএম · 2 মিনিট
Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল মল্লিক
মহানগর

Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল ম...

অভিনয় থেকে রাজনীতিতে পা রাখার কয়েক মাসের মধ্যেই দল বদল করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তিনি।

০৫ অক্টো ২০২৬, ০১:০৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.