JAZZBAAT 24 BANGLA
০৪ সেপ্টে ২০২৬, ০২:৩৯ পিএম
Breaking
নিউ ফারাক্কায় দ্বিতীয় দফার ধস, বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন! বিগ বস বাংলায় নতুন চমক, অভিনেতার এন্ট্রি নিয়ে জল্পনা বে-তে ঢোকার সময় বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন ইন্ডিগোর বিমানে থাকা যাত্রীরা মহানায়কের জন্মশতবর্ষে বড় উপহার, গড়ে উঠছে 'উত্তম কুমার ফিল্ম সিটি'! রাজনীতি থেকে কূটনীতি, যুগ বদলের যুগনায়ক শ্রীকৃষ্ণ বন্যা কবলিত নেপালে আশার আলো, সুড়ঙ্গ থেকে বেঁচে ফিরলেন দুই শ্রমিক ফের দামে হেরফের, পুজোর শপিংয়ে সোনার দর জানুন কাজের দিনেই ডার্বি, বারাসাতে টিকিট নিয়ে বড় ঘোষণা আয়োজকদের ২০২৭ বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকায় বড় পরীক্ষায় বসবেন গম্ভীর-গিলরা ৩৬ হাজার কিলোমিটার দূরে ভারতের নতুন ‘চোখ’ ইনফান্তিনোকে নিশানা করে অপপ্রচার! গর্জে উঠল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা মহানগরে বাড়তে চলেছে আর্দ্রতা, দুই বঙ্গে অব্যাহত বৃষ্টিপাত নিউ ফারাক্কায় দ্বিতীয় দফার ধস, বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন! বিগ বস বাংলায় নতুন চমক, অভিনেতার এন্ট্রি নিয়ে জল্পনা বে-তে ঢোকার সময় বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন ইন্ডিগোর বিমানে থাকা যাত্রীরা মহানায়কের জন্মশতবর্ষে বড় উপহার, গড়ে উঠছে 'উত্তম কুমার ফিল্ম সিটি'! রাজনীতি থেকে কূটনীতি, যুগ বদলের যুগনায়ক শ্রীকৃষ্ণ বন্যা কবলিত নেপালে আশার আলো, সুড়ঙ্গ থেকে বেঁচে ফিরলেন দুই শ্রমিক ফের দামে হেরফের, পুজোর শপিংয়ে সোনার দর জানুন কাজের দিনেই ডার্বি, বারাসাতে টিকিট নিয়ে বড় ঘোষণা আয়োজকদের ২০২৭ বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকায় বড় পরীক্ষায় বসবেন গম্ভীর-গিলরা ৩৬ হাজার কিলোমিটার দূরে ভারতের নতুন ‘চোখ’ ইনফান্তিনোকে নিশানা করে অপপ্রচার! গর্জে উঠল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা মহানগরে বাড়তে চলেছে আর্দ্রতা, দুই বঙ্গে অব্যাহত বৃষ্টিপাত

বে-তে ঢোকার সময় বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন ইন্ডিগোর বিমানে থাকা যাত্রীরা

বে-তে ঢোকার সময় বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন ইন্ডিগোর বিমানে থাকা যাত্রীরা

নিউজ ডেস্ক: শ্রীনগর বিমানবন্দরে অবতরণের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের (VDGS) খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর একটি বিমানের। শুক্রবার সকালে এই ঘটনায় অবশ্য বড়সড় বিপদ ঘটেনি। বিমানে থাকা সমস্ত যাত্রী এবং ক্রু সদস্য নিরাপদে নেমে আসেন। কারও চোট লাগেনি বলেই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের স্বাভাবিক পরিষেবাতেও এই ঘটনার কোনও প্রভাব পড়েনি। নির্ধারিত সময়েই অন্যান্য বিমান ওঠানামা করেছে।

জানা গিয়েছে, নবি মুম্বই থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর ৬ই ২২৫ বিমানটি শুক্রবার সকাল ৯টা ২ মিনিট নাগাদ শ্রীনগর বিমানবন্দরে পৌঁছয়। এর পর সেটিকে ৬ নম্বর বে-তে অবতরণ করানোর সময় বিমানটি গিয়ে ধাক্কা খায় ডকিং পোলের খুঁটিতে। ওই খুঁটির উপরেই থাকে বিমানকে পার্কিং বে-তে সঠিক ভাবে অবস্থান করাতে সাহায্যকারী ডিসপ্লে ইউনিট এবং লেজার বা ক্যামেরা সেন্সর। দুর্ঘটনাগ্রস্ত বিমানটির রেজিস্ট্রেশন VT-NOG। উড়ান-সংক্রান্ত প্রকাশ্য তথ্য অনুযায়ী, এটি ইন্ডিগোর একটি Airbus A321-251NX বিমান।

ঘটনার পর কোনও ঝুঁকি না নিয়ে যাত্রী এবং ক্রু সদস্যদের ম্যানুয়াল সিঁড়ির সাহায্যে বিমান থেকে নামিয়ে আনা হয়। প্রত্যেকেই নিরাপদে বিমানবন্দরে পৌঁছেছেন। তবে কী কারণে বিমানটি ডকিং গাইডেন্স সিস্টেমের খুঁটির সঙ্গে ধাক্কা খেল, তা এখনও স্পষ্ট নয়। কোনও নির্দিষ্ট কারণের দিকে এখনও ইঙ্গিত করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। নির্ধারিত নিয়ম মেনেই গোটা ঘটনার তদন্ত হবে। সেই তদন্ত শেষ হওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন আধিকারিকেরা।

উল্লেখযোগ্যভাবে, গত দু’দিনে এটি ইন্ডিগোকে ঘিরে দ্বিতীয় চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবারই জনৈক ক্রু সদস্যের জরুরি চিকিৎসার প্রয়োজন হওয়ায় দোহা থেকে বেঙ্গালুরুগামী ৬ই ১৩০২ বিমানটি  মাসকটে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। বিমানটি নিরাপদেই মাসকটে অবতরণ করে। পরে অসুস্থ পাইলটকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ইন্ডিগোর তরফে জানানো হয় যে, ওই ক্রু সদস্য এখন সুস্থ রয়েছেন। যাত্রীদের বেঙ্গালুরু পৌঁছে দিতে মাসকট থেকেই বিকল্প বিমান এবং নতুন ক্রু-র ব্যবস্থা করা হয়। অপেক্ষারত যাত্রীদের জন্য খাবার ও প্রয়োজনীয় আপডেটের ব্যবস্থাও করেছিল বিমান সংস্থা।

 

 

38 Views 0 Likes 0 Comments

Related News

৩৬ হাজার কিলোমিটার দূরে ভারতের নতুন ‘চোখ’
দেশ

৩৬ হাজার কিলোমিটার দূরে ভারতের নতুন ‘চোখ’

 শ্রীহরিকোটা: এক সময় নাম হয়েছিল ‘নটি বয়’। কখনও ঠিকঠাক কাজ করেছে, কখনও আবার শেষ মুহূর্তে মুখ ফিরিয়েছে। ব্যর্থতার ধাক্কায় প্রশ্ন উঠেছিল ভারতের ভারী রকেট প্রযুক্তি নিয়েও। কিন্তু সেই ‘দুষ্টু ছেলে’ই এ বার যেন বদলে গেল। ন...

০৪ সেপ্টে ২০২৬, ১০:৩৪ এএম · 3 মিনিট
অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো
দেশ

অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো

অন্ধ্রপ্রদেশ, নিউজ ডেস্ক: মধ্যরাতে ভারত স্বাধীন হয়েছিল। আর সেই মধ্যরাতেই আবার ভারত রাখতে চলেছে নতুন পদক্ষেপ। আর, এবারকার বিষয় হলো মহাকাশ বিজ্ঞান। ৪ঠা সেপ্টেম্বর রাত ২টা ৫৫, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা। উৎক্ষেপণ করা হবে ...

০৩ সেপ্টে ২০২৬, ১১:৫৮ পিএম · 2 মিনিট
পুরীর মন্দিরের কোষাগারে বিপুল সম্পদ, ১,৮১১ কোটি টাকার ফিক্সড ডিপোজিট
দেশ

পুরীর মন্দিরের কোষাগারে বিপুল সম্পদ, ১,৮১১ কোটি টাকার ফিক্সড ডিপোজিট

পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের বিপুল সম্পদের তথ্য প্রকাশ করেছে মন্দির প্রশাসন। জানা গিয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত মন্দিরের ফিক্সড ডিপজিটে জমা রয়েছে ১,৮১১.১০ কোটি টাকা।

০৩ সেপ্টে ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সাহায্য করতে প্রস্তুত ভারত: জয়শঙ্কর
দেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সাহায্য করতে প্রস্তুত ভারত: জয়শঙ্কর

বিদেশসচিব বিক্রম মিশ্রিও জানিয়েছিলেন, মোদি পুতিনকে স্পষ্ট করে বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য যা কিছু সম্ভব এবং প্রয়োজনীয়, ভারত তা করতে প্রস্তুত। শুরু থেকেই রাশিয়া-ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে ভারতের অবস্থান, আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।

০৩ সেপ্টে ২০২৬, ০৩:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.