JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০৩:৩৭ পিএম
Breaking
FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ Suvendu Adhikari: চোরবাগান বিপর্যয়ে নিহত পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী Bangladesh News: ঢাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন Strait of Hormuz: ‘লুঠের ধন’ কুড়োতে হরমুজে ছুটলেন শত শত ইরানি মৎস্যজীবী FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ Suvendu Adhikari: চোরবাগান বিপর্যয়ে নিহত পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী Bangladesh News: ঢাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন Strait of Hormuz: ‘লুঠের ধন’ কুড়োতে হরমুজে ছুটলেন শত শত ইরানি মৎস্যজীবী

Suvendu Adhikari: চোরবাগান বিপর্যয়ে নিহত পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari: চোরবাগান বিপর্যয়ে নিহত পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী
ছবি: নিজস্ব ছবি

কলকাতা, নিউজ ডেস্ক: পুজোর আনন্দের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। মৃতদের মধ্যে সাত বছরের এক শিশু-সহ একাধিক কিশোর-কিশোরীও রয়েছে। নিহতদের বাড়ি বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবমী ও দশমীর দিন তাঁদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি। চোরবাগান বিপর্যয় নিয়ে ভবানী ভবনে জরুরি বৈঠক শেষে একথা জানান শুভেন্দু।

চোরবাগান বিপর্যয় নিয়ে ভবানী ভবনে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যসচিব, এসপি, সিপি-সহ রাজ্যের উচ্চপর্যায়ের পুলিশকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান,  আগামী ২০ ও ২১ অক্টোবর অর্থাৎ পুজোর নবমী ও দশমীর দিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাবেন মুখ্যমন্ত্রী। উৎসবের মাঝে দর্শনার্থীদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, সেই দিকটি মাথায় রেখেই তিনি এই সফর করবেন।

শনিবার সন্ধ্যায় চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভিড়ের চাপে বিপত্তি ঘটে। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ মণ্ডপের বেরোনোর গেটের কাছে এই ঘটনাটি ঘটে। বৃষ্টির মধ্যে পুজো দেখতে আসা দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের জেরে পরিস্থিতি সামাল দিতে সমস্যা তৈরি হয়। ঘটনায় অসুস্থ ও আহতদের উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয়। উদ্ধারকাজে যোগ দেয় দমকল, বিপর্যয় মোকাবিলা দল এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী-সহ অ্যাম্বুল্যান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপাতত চোরবাগান পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

মৃত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘২৫ জন অসুস্থ মানুষকে উন্নততর চিকিৎসা পরিষেবা দেওয়া এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের এখন প্রধান কাজ। ১৭ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৬ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের পরিবারগুলোকে আনার ব্যবস্থা করা হয়েছে। কারও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আমি পুজো কমিটিগুলোকে, যে সব মণ্ডপে থিম পুজো হয়েছে, সেখানে যদি কোনও ত্রুটি থাকে, অথবা যে সব জায়গায় অনেক বেশি ভিড় হয়েছে, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলব। পাশাপাশি এই ঘটনার ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রত্যেক নিহত পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য নির্দিষ্ট আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। নিহতদের দেহ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।’

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
11 Views 0 Likes 0 Comments

Related News

CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার
মহানগর

CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার

নিউজ ডেস্ক : উৎসবের শহরে সপ্তমীর সন্ধ্যায় এমন এক ছবি সামনে এল, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। উৎসবের আবহে বইকে ঘিরে তৈরি হল নতুন সংঘাত। একদিকে প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন অন্যদিকে, নিজেদের অবস্থানে অনড় বাম কর্ম...

১৮ অক্টো ২০২৬, ০২:২৫ পিএম · 2 মিনিট
KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ
মহানগর

KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘো...

গতকালের এই ঘটনার পর থেকেই হাসপাতাল চত্বরে উপস্থিত রয়েছেন তৃণমূলের এই নেতা। সেখানে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ধরনের একটি বড় পুজোর আয়োজনে ভিড় নিয়ন্ত্রণের যে পরিকাঠামো থাকা প্রয়োজন ছিল, তার চরম অভাব পরিলক্ষিত হয়েছে।

১৮ অক্টো ২০২৬, ০২:২৪ পিএম · 2 মিনিট
Chorbagan Stampede: সরু রাস্তা, প্রবল বৃষ্টি আর উপচে পড়া ভিড়! চোরবাগানে ঠিক কী ঘটেছিল? প্রত্যক্ষদর্শীর বয়ানে শিউরে উঠছে বাংলা
মহানগর

Chorbagan Stampede: সরু রাস্তা, প্রবল বৃষ্টি আর উপচে পড়া ভিড়! চোরবাগানে ঠিক কী ঘ...

কলকাতা: সপ্তমীর সন্ধ্যায় দুর্গাপুজোর আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হয়েছিল ভয়াবহ বিপর্যয়ে। উত্তর কলকাতার গিরিশ পার্কের চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা রাজ্য। আহত হয...

১৮ অক্টো ২০২৬, ০১:৪৯ পিএম · 2 মিনিট
Chorbagan Stampede: চোরবাগানকাণ্ডে নতুন বিতর্ক, পুলিশের তদন্তে একাধিক বড় প্রশ্ন!
মহানগর

Chorbagan Stampede: চোরবাগানকাণ্ডে নতুন বিতর্ক, পুলিশের তদন্তে একাধিক বড় প্রশ্ন!

কলকাতা: চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর এবার সামনে এল VIP পাস ঘিরে নতুন বিতর্ক। মণ্ডপে প্রবেশের জন্য দুই ধরনের VIP পাসের হদিশ মিলেছে। একটি নামী ই-কমার্স সংস্থার পাস, যার দাম ৩৯৯ টাকা। অন...

১৮ অক্টো ২০২৬, ০১:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.