JAZZBAAT 24 BANGLA
০৮ সেপ্টে ২০২৬, ০১:২০ পিএম
Breaking
টেনিস কোর্ট নয়, পেজের লড়াই এ বার নির্বাচনের ময়দানে এলাকা দখল ঘিরে অশান্তি, ধারালো অস্ত্রের কোপে জখম ২ সিপিআইএম কর্মী সিনেমার পর প্রসাদ বিতরণ, বড় সাফল্য 'হনুমান অংশ' সিনেমার বাবা-মা মারা গেলেও মিলবে পেনশন! ডিভোর্সি মেয়েদের নিয়ে হাইকোর্টের বড় বার্তা ৩ মিনিটে ৩ গোল! কোরিয়াকে ৭-৩ উড়িয়ে দিলেন আনমোলরা সত্য নিকেতনে একের পর এক ‘মরণফাঁদ’! ধসের দু’দিনেই পাশের বাড়ি ভাঙার নির্দেশ পাহাড়ে প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস ২৭, জল্পনা ফিচার নিয়ে বয়স ভাঁড়ানোর মাশুল দিতে হল রোহিতকে, দু’বছরের নির্বাসন ঘোষণা বিসিসিআইয়ের মহিলা কর্মীদের সরে দাঁড়ানোর নির্দেশ! বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার বাবাজির নিরামিষ ফতোয়া বনাম বাঙালির নবমীর পাঁঠা শব্দ কমাতে বলে প্রাণ গেল সঙ্গীতশিল্পীর! দিল্লিতে গ্রেফতার ৭ টেনিস কোর্ট নয়, পেজের লড়াই এ বার নির্বাচনের ময়দানে এলাকা দখল ঘিরে অশান্তি, ধারালো অস্ত্রের কোপে জখম ২ সিপিআইএম কর্মী সিনেমার পর প্রসাদ বিতরণ, বড় সাফল্য 'হনুমান অংশ' সিনেমার বাবা-মা মারা গেলেও মিলবে পেনশন! ডিভোর্সি মেয়েদের নিয়ে হাইকোর্টের বড় বার্তা ৩ মিনিটে ৩ গোল! কোরিয়াকে ৭-৩ উড়িয়ে দিলেন আনমোলরা সত্য নিকেতনে একের পর এক ‘মরণফাঁদ’! ধসের দু’দিনেই পাশের বাড়ি ভাঙার নির্দেশ পাহাড়ে প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস ২৭, জল্পনা ফিচার নিয়ে বয়স ভাঁড়ানোর মাশুল দিতে হল রোহিতকে, দু’বছরের নির্বাসন ঘোষণা বিসিসিআইয়ের মহিলা কর্মীদের সরে দাঁড়ানোর নির্দেশ! বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার বাবাজির নিরামিষ ফতোয়া বনাম বাঙালির নবমীর পাঁঠা শব্দ কমাতে বলে প্রাণ গেল সঙ্গীতশিল্পীর! দিল্লিতে গ্রেফতার ৭

পাহাড়ে প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

পাহাড়ে প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক: আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাহাড়ের প্রশাসন, বিপর্যয় মোকাবিলা এবং তিস্তার পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা করবেন তিনি। দুপুর ১২টা নাগাদ কালিম্পং টাউন হলে জেলা প্রশাসন এবং GTA-র সঙ্গে প্রশাসনিক বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সরাসরি কালিম্পঙের উদ্দেশে রওনা দেবেন তিনি। বাগডোগরা থেকে হেলিকপ্টারে কালিম্পং যাওয়ার কথা থাকলেও আবহাওয়া প্রতিকূল হলে সড়কপথে যাওয়ার বিকল্প ব্যবস্থাও রয়েছে।

শুধু প্রশাসনিক বৈঠক নয়, সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতেও থাকছেন শুভেন্দু। ২০২৩ সালের তিস্তা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ৭৩টি পরিবারকে বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা তুলে দেওয়ার কথা রয়েছে তাঁর। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধাও সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

কালিম্পং সফর শেষ করে আজই শিলিগুড়ির উত্তরকন্যায় ফিরবেন মুখ্যমন্ত্রী। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি, হঠাৎ হড়পা বানে বিপর্যস্ত পরিস্থিতি হয় নেপালের। এখনও পর্যন্ত মোট ১৩৪২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় পাঁচ হাজার মানুষ। উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই বাড়াছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

38 Views 0 Likes 0 Comments

Related News

কোন কোন ক্লাব পাবে ১ লক্ষ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মহানগর

কোন কোন ক্লাব পাবে ১ লক্ষ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, নিউজ ডেস্ক: পালাবদলের পর নতুন সরকারের প্রথম দুর্গাপুজো। তাই এ বছর দুর্গাপুজোকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এবার আর দুর্গাপুজোর কার্নিভাল হবে না। প...

০৭ সেপ্টে ২০২৬, ১০:৪২ পিএম · 2 মিনিট
বাল্যবিবাহে কড়া রাজ্য, বাড়তি নজরদারির নির্দেশ
মহানগর

বাল্যবিবাহে কড়া রাজ্য, বাড়তি নজরদারির নির্দেশ

কলকাতা, নিউজ ডেস্ক- এতদিন অনেক কিছুই থেকে যেত লোকচক্ষুর আড়ালে। কোন বাড়িতে কি ঘটনা ঘটছে, তার কথা প্রশাসনের কাছে অনেক সময় দেরিতে পৌঁছত। কিন্তু এবার সেই ছবি বদলাতে চলেছে। কোনও বাড়িতে আচমকা হাজির হতে পারে প্রশাসনের বিশেষ...

০৭ সেপ্টে ২০২৬, ০৯:৪৪ পিএম · 2 মিনিট
"বহিরাগত সাধুরা ঠিক করবে আপনি কী খাবেন?" আমিষ বিতর্কে বিস্ফোরক শমীক
মহানগর

"বহিরাগত সাধুরা ঠিক করবে আপনি কী খাবেন?" আমিষ বিতর্কে বিস্ফোরক শমীক

বাড়ি বা পাড়ায় দুর্গাপ্রতিমা প্রতিষ্ঠা করা সম্ভব না হলেও, নিয়ম মেনে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে দেবীর আরাধনা করার বার্তা দিয়েছেন ধীরেন্দ্র শাস্ত্রী। তিনি সাফ বলেন, ‘দুর্গাপুজোর সময়ে যাঁরা আমিষ খান, তাঁরা পাষণ্ড।’ তাঁর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছিল চর্চা।

০৭ সেপ্টে ২০২৬, ০৮:২২ পিএম · 2 মিনিট
সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা
মহানগর

সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা

সুন্দরবনের মৌসুনি, ঘোড়ামারা থেকে গঙ্গাভাঙনপ্রবণ মালদহ—পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে নদী, সমুদ্র এবং ঘূর্ণিঝড়ের অভিঘাতে বছরের পর বছর ধরে বদলে যাচ্ছে মানুষের ঠিকানা।

০৭ সেপ্টে ২০২৬, ০৭:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.