JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০৩:০৬ এএম
Breaking
বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল

‘তামিল আমার নিজস্ব স্টাইল’, বাজেট বক্তৃতা ঘিরে বিতর্কে বিজয়ের অর্থমন্ত্রী

‘তামিল আমার নিজস্ব স্টাইল’, বাজেট বক্তৃতা ঘিরে বিতর্কে বিজয়ের অর্থমন্ত্রী

তামিলনাড়ু বিধানসভায় বাজেট বক্তৃতাকে কেন্দ্র করে ভাষাগত বিতর্কে জড়িয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়ের সরকারের অর্থমন্ত্রী এন মারি উইলসন। বাজেট পড়ার সময় তাঁর তামিল ভাষায় একাধিক ব্যাকরণগত ভুল এবং বেশ কিছু জায়গায় তিনি ইংরেজিতে চলে গিয়েছেন—এই অভিযোগ তুলে তাঁকে ভবিষ্যতে ‘শুদ্ধ তামিল’ বলার পরামর্শ দেন ডিএমকে বিধায়ক টি এম রাজেন্দ্রন। এরপরই বিধানসভায় শুরু হয় বিতর্ক।

গত ৫ অগাস্ট তামিলনাড়ুর ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী মারি উইলসন। তাঁর বক্তৃতা নিয়ে আপত্তি জানিয়ে রাজেন্দ্রন বলেন, বাজেটের মতো গুরুত্বপূর্ণ সরকারি নথি উপস্থাপনের সময় মন্ত্রীর আরও নির্ভুল তামিল ব্যবহার করা উচিত।

এর জবাবে ক্ষুব্ধ উইলসন বলেন, তাঁকে তামিল নিয়ে কোনও পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। তাঁর কথায়, এটা তাঁর ‘নিজস্ব স্টাইল’। তিনি এভাবেই কথা বলতে পারেন এবং তা মেনে নেওয়া বা না নেওয়া অন্যদের বিষয়। ভাষাগত শুদ্ধতার চেয়ে সরকারের কাজ ও রাজ্যের উন্নয়নই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ বলেও ইঙ্গিত দেন তিনি।

বিতর্কের মধ্যে বিধানসভার স্পিকার জে সি ডি প্রভাকর হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, মন্ত্রী এমনভাবে বক্তব্য রেখেছেন যা সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। তাই বিষয়টি এখানেই শেষ করার পরামর্শ দেন ।

46 Views 0 Likes 0 Comments

Related News

বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু
দেশ

বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ লোহারকা রোডের একটি এলাকায় গাড়ি ধোওয়ার জন্য দিয়েছিলেন ম্যাড সান্ধু। সেই সময় বাইকে করে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

০৪ অক্টো ২০২৬, ০১:৪৪ এএম · 2 মিনিট
CJP: আন্দোলনের ভিড়ে আচমকা অসুস্থ, হাসপাতালে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধের
দেশ

CJP: আন্দোলনের ভিড়ে আচমকা অসুস্থ, হাসপাতালে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধের

মৃতের নাম গোপালকৃষ্ণ সুবাইয়া পিল্লাই। তাঁর বয়স ৭৫ বছর। মহারাষ্ট্রের ঠাণের দোস্তি কাউন্টির বাসিন্দা তিনি। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে প্রায় ৪:৩০ মিনিট নাগাদ শিবাজী পার্কে ককরোচ জনতা পার্টির আয়োজিত আন্দোলনে যোগদান করতে পৌঁছন তিনি। সূত্রে খবর, প্রায় ৩০ কিলোমিটার পথ পেরিয়ে আন্দোলনস্থলে পৌঁছেছিলেন গোপালকৃষ্ণ। অভিযোগ ও দাবিকে ঘিরে চলা সেই আন্দোলনে কিছুক্ষণ থাকার পরেই হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে থাকা এক বন্ধুকে বিষয়টি জানান। এরপর তাঁকে দ্রুত শিবাজী পার্ক সংলগ্ন সুশ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

০৩ অক্টো ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য
দেশ

GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য

উত্তরাখণ্ডের পর এবার ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের চূড়ান্ত ধাপে পৌঁছাল গুজরাট। রাজ্য বিধানসভায় বিলটি পাশ হওয়ার পর সম্প্রতি তাতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

০৩ অক্টো ২০২৬, ০৫:৩০ পিএম · 2 মিনিট
TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ুর বিজয় সরকার
দেশ

TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ু...

ঘটনার সূত্রপাত দক্ষিণ তামিলনাড়ুর থুথুকুডি জেলায়। সাথনকুলম-নাজারেথ রাজ্য সড়কের পাশে তামিল ও ইংরেজির পাশাপাশি হিন্দি হরফে লেখা একটি পথনির্দেশিকা সংবলিত বোর্ড প্রকাশ্যে আসে। স্থানীয় বাসিন্দাদের ক্যামেরাবন্দি করা সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দাবানলের মতো বিতর্ক ছড়ায়। সামাজিক মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন তামিল ভাষাপ্রেমীরা।

০৩ অক্টো ২০২৬, ০৪:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.