JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০১:৫৭ এএম
Breaking
বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল

বিধায়ক পিছু মাসে ১ লক্ষ টাকার সুবিধা! স্বাস্থ্যবিমা ৫ থেকে এক লাফে ২

বিধায়ক পিছু মাসে ১ লক্ষ টাকার সুবিধা! স্বাস্থ্যবিমা ৫ থেকে এক লাফে ২

চেন্নাই, নীলাঞ্জন দাশগুপ্ত: ক্ষমতায় আসার পর তামিলনাড়ুর বিধায়কদের জন্য একগুচ্ছ সুবিধার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। ২৩৪ জন বিধায়কই এ বার সরকারি গাড়ি পাবেন। শুধু গাড়ি নয়, চালক, জ্বালানি এবং রক্ষণাবেক্ষণের খরচ বাবদ মাসে ৭৫ হাজার টাকা করে দেওয়া হবে। এর সঙ্গে সরকারি কাজের জন্য সহকারী নিয়োগে আরও ২৫ হাজার টাকা। অর্থাৎ, বিধায়ক-পিছু মাসে মোট ১ লক্ষ টাকার সুবিধা। পাশাপাশি বিধায়কদের স্বাস্থ্যবিমার কভারও পাঁচ গুণ বাড়িয়ে ৫ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা করা হয়েছে। একসঙ্গে এতগুলি সুবিধার ঘোষণায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে জনপ্রতিনিধিদের কাজের সুবিধা, না কি সরকারি কোষাগারে বাড়তি বোঝা?

বিধানসভায় বুধবার এই সিদ্ধান্তগুলি ঘোষণা করেন বিজয়। তাঁর যুক্তি, বিধায়কদের নিয়মিত নিজেদের বিধানসভা কেন্দ্রে যেতে হয়। মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, অভিযোগ শোনা এবং প্রশাসনের কাছে সমস্যা পৌঁছে দেওয়া তাঁদের কাজের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেক বিধায়কেরই নিজস্ব গাড়ি বা প্রয়োজনীয় লজিস্টিক সুবিধা নেই। বিশেষ করে প্রথম বার নির্বাচিত বিধায়কদের ক্ষেত্রে এই সমস্যা বেশি। সেই কারণেই সরকারি গাড়ির ব্যবস্থা করার সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী।

শুধু গাড়ি দিলেই দায়িত্ব শেষ নয়। গাড়ির চালক, জ্বালানি এবং রক্ষণাবেক্ষণের খরচও সরকার বহন করবে। এর জন্য মাসে ৭৫ হাজার টাকা বরাদ্দ হবে। পাশাপাশি সরকারি কাজের প্রয়োজনে একজন সহকারী রাখার জন্য আরও ২৫ হাজার টাকা। অর্থাৎ গাড়ি সংক্রান্ত সুবিধা এবং সহকারীর খরচ মিলিয়ে প্রত্যেক বিধায়কের জন্য মাসে এক লক্ষ টাকা পর্যন্ত সরকারি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এই ঘোষণার পিছনে বিধানসভায় ওঠা একটি দাবিও গুরুত্বপূর্ণ। ভিসিকে-র বিধায়ক জোথিমণি বিধায়কদের কাজের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাবের কথা তুলেছিলেন। তাঁর বক্তব্যের পরেই বিধায়কদের জন্য সরকারি গাড়ির প্রসঙ্গটি সামনে আসে। বিজয়ের সরকার সেই দাবিকে কার্যত মেনে নিয়েই নতুন ব্যবস্থার কথা ঘোষণা করেছে।

তবে এখানেই শেষ নয়। বিধায়কদের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষাতেও বড় ঘোষণা করেছেন বিজয়। মুখ্যমন্ত্রীর কমপ্রিহেনসিভ হেলথ ইনস্যুরেন্স স্কিমে বার্ষিক চিকিৎসা কভার ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ চিকিৎসা খরচের ক্ষেত্রে পরিবারের সুরক্ষা এক ধাক্কায় পাঁচ গুণ বাড়ল। একই সঙ্গে সরকারি মেডিক্যাল কলেজগুলিতে আসন বাড়ানোর জন্য ৩৫১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মেডিক্যাল, নার্সিং এবং প্যারামেডিক্যাল মিলিয়ে ৬,০৯৮টি অতিরিক্ত আসন তৈরির পরিকল্পনা রয়েছে। সাতটি নতুন সরকারি নার্সিং কলেজ তৈরির কথাও জানিয়েছে সরকার।

ফলে বিজয়ের ঘোষণায় একসঙ্গে উঠে এসেছে জনপ্রতিনিধিদের সুযোগ-সুবিধা এবং স্বাস্থ্য পরিকাঠামো দুই দিকই। শাসক শিবিরের যুক্তি, বিধায়করা এলাকায় আরও বেশি সময় দিতে পারবেন এবং মানুষের কাছে পৌঁছনো সহজ হবে। স্বাস্থ্যবিমার পরিধি বাড়ানো এবং চিকিৎসা শিক্ষায় বিনিয়োগের ফলে সাধারণ মানুষও উপকৃত হবেন।

কিন্তু বিরোধীদের প্রশ্ন অন্য জায়গায়। ২৩৪ জন বিধায়ককে সরকারি গাড়ি, জ্বালানি, চালক, রক্ষণাবেক্ষণ এবং সহকারীর জন্য নিয়মিত টাকা দিলে রাজ্যের কোষাগারে মোট কতটা অতিরিক্ত চাপ পড়বে? বিশেষ করে যখন রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে, তখন জনপ্রতিনিধিদের জন্য এত বড় আর্থিক সুবিধার প্রয়োজন কতটা, সেই প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।

তবে বিজয় সরকারের বক্তব্য স্পষ্ট বিধায়কদের সুবিধা কোনও ব্যক্তিগত ‘বোনাস’ নয়, বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে তাঁদের আরও দ্রুত ও কার্যকর ভাবে পৌঁছে দেওয়ার জন্যই এই ব্যবস্থা। আর স্বাস্থ্যবিমার কভার পাঁচ গুণ বাড়ানোর সিদ্ধান্তকে সরকার দেখাচ্ছে বৃহত্তর জনকল্যাণের পদক্ষেপ হিসাবে।

41 Views 0 Likes 0 Comments

Related News

বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু
দেশ

বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ লোহারকা রোডের একটি এলাকায় গাড়ি ধোওয়ার জন্য দিয়েছিলেন ম্যাড সান্ধু। সেই সময় বাইকে করে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

০৪ অক্টো ২০২৬, ০১:৪৪ এএম · 2 মিনিট
CJP: আন্দোলনের ভিড়ে আচমকা অসুস্থ, হাসপাতালে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধের
দেশ

CJP: আন্দোলনের ভিড়ে আচমকা অসুস্থ, হাসপাতালে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধের

মৃতের নাম গোপালকৃষ্ণ সুবাইয়া পিল্লাই। তাঁর বয়স ৭৫ বছর। মহারাষ্ট্রের ঠাণের দোস্তি কাউন্টির বাসিন্দা তিনি। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে প্রায় ৪:৩০ মিনিট নাগাদ শিবাজী পার্কে ককরোচ জনতা পার্টির আয়োজিত আন্দোলনে যোগদান করতে পৌঁছন তিনি। সূত্রে খবর, প্রায় ৩০ কিলোমিটার পথ পেরিয়ে আন্দোলনস্থলে পৌঁছেছিলেন গোপালকৃষ্ণ। অভিযোগ ও দাবিকে ঘিরে চলা সেই আন্দোলনে কিছুক্ষণ থাকার পরেই হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে থাকা এক বন্ধুকে বিষয়টি জানান। এরপর তাঁকে দ্রুত শিবাজী পার্ক সংলগ্ন সুশ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

০৩ অক্টো ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য
দেশ

GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য

উত্তরাখণ্ডের পর এবার ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের চূড়ান্ত ধাপে পৌঁছাল গুজরাট। রাজ্য বিধানসভায় বিলটি পাশ হওয়ার পর সম্প্রতি তাতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

০৩ অক্টো ২০২৬, ০৫:৩০ পিএম · 2 মিনিট
TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ুর বিজয় সরকার
দেশ

TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ু...

ঘটনার সূত্রপাত দক্ষিণ তামিলনাড়ুর থুথুকুডি জেলায়। সাথনকুলম-নাজারেথ রাজ্য সড়কের পাশে তামিল ও ইংরেজির পাশাপাশি হিন্দি হরফে লেখা একটি পথনির্দেশিকা সংবলিত বোর্ড প্রকাশ্যে আসে। স্থানীয় বাসিন্দাদের ক্যামেরাবন্দি করা সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দাবানলের মতো বিতর্ক ছড়ায়। সামাজিক মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন তামিল ভাষাপ্রেমীরা।

০৩ অক্টো ২০২৬, ০৪:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.