JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ১২:৩২ এএম
Breaking
Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

আগামী সপ্তাহেই ভারত সফরে আসতে পারেন তারেক রহমান

আগামী সপ্তাহেই ভারত সফরে আসতে পারেন তারেক রহমান

সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী সপ্তাহেই ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হতে পারে তাঁর প্রথম ভারত সফর। কূটনৈতিক সূত্রের খবর, ২০ থেকে ২৫ অগস্টের মধ্যে সফরের সম্ভাব্য সময় নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে আলোচনা চলছে।

বাংলাদেশের সংবাদপত্র ‘দ্য ডেলি স্টার’ কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, দু’দিনের সফরের সম্ভাব্য দিন হিসেবে ২০-২১ অথবা ২১-২২ অগস্ট নিয়ে আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত ভারত বা বাংলাদেশ, কোনও পক্ষই আনুষ্ঠানিক ভাবে সফরের দিনক্ষণ ঘোষণা করেনি। ফলে শেষ মুহূর্তে সূচিতে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

সোমবার ঢাকায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেকের সঙ্গে সেটিই ছিল তাঁর প্রথম বৈঠক। সাক্ষাতের পর দিল্লিতে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করেন দীনেশ। বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা অবশ্য প্রকাশ্যে জানানো হয়নি। কূটনৈতিক মহলের একাংশের অনুমান, তারেকের সঙ্গে আলোচনার বিষয়গুলি মোদীর কাছে তুলে ধরতেই এই বৈঠক হয়ে থাকতে পারে।

ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে তারেকের সম্ভাব্য সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে তাঁর রাজনৈতিক বক্তব্য নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে মতপার্থক্য রয়েছে। বাংলাদেশের শাসকদল বিএনপিও বিষয়টি নিয়ে একাধিক বার আপত্তি জানিয়েছে।

আগামী সেপ্টেম্বরে দিল্লিতে ব্রিক্‌স সম্মেলন হওয়ার কথা। বাংলাদেশ সদস্যরাষ্ট্র না হলেও প্রতিবেশী দেশ হিসেবে ঢাকা আমন্ত্রণ পেয়েছে। তবে তারেক রহমান সেই সম্মেলনে যোগ দেবেন না বলেই প্রায় নিশ্চিত বলে কূটনৈতিক সূত্রের দাবি। সেই পরিস্থিতিতে আলাদা দ্বিপাক্ষিক সফরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

অন্য দিকে, সেপ্টেম্বরের শুরুতে প্রধানমন্ত্রী মোদীর এসসিও সম্মেলনে যোগ দিতে বিদেশ সফরের কথা রয়েছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানও সেপ্টেম্বরের শুরুতে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার কাজে নিউ ইয়র্কে যাবেন। তাই দুই দেশের পক্ষ থেকেই অগস্টের মধ্যেই তারেকের ভারত সফর চূড়ান্ত করার চেষ্টা চলছে বলে সূত্রের খবর।

তবে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত সফরের দিনক্ষণ নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

52 Views 0 Likes 0 Comments

Related News

Benjamin Netanyahu: নেতানিয়াহুর ‘গোপন’ আবু ধাবি সফর ঘিরে তোলপাড়
বিদেশ

Benjamin Netanyahu: নেতানিয়াহুর ‘গোপন’ আবু ধাবি সফর ঘিরে তোলপাড়

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের কূটনীতিতে হঠাৎই নতুন জল্পনা। রবিবার আচমকাই সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে পৌঁছন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে UAE প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে তাঁর ...

২৯ সেপ্টে ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
Bangladesh: পাকিস্তানের অনুমতি না মেলায় বাংলাদেশের রূপপুরে ইউরেনিয়াম আসেনি
বিদেশ

Bangladesh: পাকিস্তানের অনুমতি না মেলায় বাংলাদেশের রূপপুরে ইউরেনিয়াম আসেনি

হাবিবুর রহমান, ঢাকা: হতবাক বাংলাদেশের মানুষ। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও ৮ আগস্ট ডঃ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের পাকিস্তানের দহরম শুরু হয়। স্বাভাবিকভাবেই পেছনের সারিতে সরে যেতে হয় বিপদের দিনের বন্ধু ...

২৯ সেপ্টে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
Sohel Rana: পাকিস্তান হাইকমিশনকে কড়া বার্তা নায়ক সোহেল রানা'র
বিদেশ

Sohel Rana: পাকিস্তান হাইকমিশনকে কড়া বার্তা নায়ক সোহেল রানা'র

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের পদ্মা পাড়ের উত্তরের জেলা পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানি আসার কথা ছিল। কিন্তু নির্ধারিত ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে...

২৯ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 1 মিনিট
Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ?
বিদেশ

Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির...

শুধু নিরাপত্তা নয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়াতেও শেখ হাসিনা সরকারের সময়ে একাধিক প্রকল্প এগিয়ে যায়। এর মধ্যে আখাউড়া-আগরতলা ক্রস-বর্ডার রেল সংযোগ, খুলনা-মোংলা রেললাইন এবং বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যের নতুন সুযোগ তৈরি হয়।

২৮ সেপ্টে ২০২৬, ০৪:৪৪ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.