JAZZBAAT 24 BANGLA
০৬ সেপ্টে ২০২৬, ০৯:২৬ পিএম
Breaking
ডার্বির উৎসব বদলে গেল শোকে, পথ দুর্ঘটনায় চলে গেলেন বাংলার জনপ্রিয় ফুটবলার ৬০০ বছরের মন্দিরে ১৪ প্রজন্ম ধরে মুসলিম পরিবারের সেবা হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি ১০ ছাত্রীর অভিযোগে তোলপাড় জেএনইউ, তদন্তে অভ্যন্তরীণ কমিটি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান ৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর লুচি-তরকারিতে রবিবাসরীয় সকাল, সজল ঘোষের বাড়িতে শমীকের প্রাতরাশ বৈঠক ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ! পূর্ব মেদিনীপুরে বিচ্ছিন্ন বিরোধ ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশ... সরকারি বিজ্ঞপ্তি থেকে জনপরিষেবায় বাংলা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের রান্নাঘরেই রক্তাক্ত পরিণতি! বৌদির গলায় কুড়ুলের কোপ, দেওরের গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ডার্বির উৎসব বদলে গেল শোকে, পথ দুর্ঘটনায় চলে গেলেন বাংলার জনপ্রিয় ফুটবলার ৬০০ বছরের মন্দিরে ১৪ প্রজন্ম ধরে মুসলিম পরিবারের সেবা হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি ১০ ছাত্রীর অভিযোগে তোলপাড় জেএনইউ, তদন্তে অভ্যন্তরীণ কমিটি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান ৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর লুচি-তরকারিতে রবিবাসরীয় সকাল, সজল ঘোষের বাড়িতে শমীকের প্রাতরাশ বৈঠক ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ! পূর্ব মেদিনীপুরে বিচ্ছিন্ন বিরোধ ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশ... সরকারি বিজ্ঞপ্তি থেকে জনপরিষেবায় বাংলা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের রান্নাঘরেই রক্তাক্ত পরিণতি! বৌদির গলায় কুড়ুলের কোপ, দেওরের গ্রেফতার ঘিরে চাঞ্চল্য

জাতিসংঘ অধিবেশনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরের সম্ভাবনা নেই

জাতিসংঘ অধিবেশনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরের সম্ভাবনা নেই

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রক হুমায়ুন কবির। এ নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। শনিবার সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

বিদেশমন্ত্রক বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা চলমান। তবে সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। হুমায়ুন কবির বলেন, ভারতের সাথে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। 

প্রতিবেশি দেশ হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক থাকাই উচিত। বিদেশ প্রতিমন্ত্রক বলেন, কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায়, এনার্জি সেক্টর দেখলে বুঝা যাবে। তবে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন জ্বালানি খাতকে। জ্বালানি খাতের সঙ্কট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

মক্কা চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, মক্কা চুক্তি নিয়ে আলোচনা চলছে। এতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। অনেক দেশই এখন একাধিক নিরাপত্তা জোটে থাকছে। তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া দরকার, সেখানে যাওয়া হবে। 

আমেরিকার কাছ থেকে বোয়িং কেনা প্রসঙ্গে তিনি বলেন, বোয়িং কিনতে হবে এটা কেউ চাপিয়ে দিচ্ছে না। চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে আরও কেনা হবে। বিদেশ প্রতিমন্ত্রক বলেন, আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার এই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি হবে।এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

21 Views 0 Likes 0 Comments

Related News

সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল
বিদেশ

সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল

নিউজ ডেস্ক: চারপাশে শুধু কাদা, ধ্বংসস্তূপ আর হাহাকার। তারই মধ্যে বাড়ির চারতলার ঘরে টানা ১০ দিন আটকে থাকার পর জীবন্ত উদ্ধার হলেন ৬০ বছরের এক মহিলা। নেপালের নুওয়াকোট জেলার বিদুর শহরের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল...

০৬ সেপ্টে ২০২৬, ১০:৩০ এএম · 2 মিনিট
মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা
বিদেশ

মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা

নিউজ ডেস্ক: মাত্র ২২ সেকেন্ডের একটি ভিডিয়ো। সেটাই এখন তোলপাড় ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। কারণ, এই ভিডিয়োতে দেখা যাচ্ছে পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়া সার বন্দী কফিন। এই ঘটনার নেপথ্যে রয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্ম...

০৫ সেপ্টে ২০২৬, ১০:৪৬ পিএম · 2 মিনিট
বাংলাদেশে কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন
বিদেশ

বাংলাদেশে কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন

উদ্ধারের সময় দেখা যায়, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে ডলফিনটির শরীরের বেশীর ভাগ অংশের চামড়া উঠে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্নসহ লেজে রশি বাধা অবস্থায় পাওয়া যায়।এ ঘটনায় সামুদ্রিক প্রাণীর নিরাপত্তা ও মাছ ধরার জালের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

০৫ সেপ্টে ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট
মহিষের গাড়িতে সোনালী আঁশের বহর; যান্ত্রিকতার যুগেও টিকে আছে গ্রাম বাংলার ঐতিহ্য
বিদেশ

মহিষের গাড়িতে সোনালী আঁশের বহর; যান্ত্রিকতার যুগেও টিকে আছে গ্রাম বাংলার ঐতিহ্য

গাড়োয়ান মোনতাজ আলী জানান, আমার এক জোড়া মহিষ আছে। পাটের মৌসুমে প্রতিদিন ১-২ ট্রিপ মারতে পারি। তাতে ১৫০০-২০০০ টাকা আয় হয়। সারা বছর তো এই গাড়ির কাজ থাকে না, এই সময়টাতেই একটু আয় হয়।

০৫ সেপ্টে ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.