JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ০১:০৬ এএম
Breaking
জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী... জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী...

বেআইনি বহুতল ভাঙতে পুলিশ-দল, বুলডোজার নামতেই উত্তেজনা টালিগঞ্জে!

বেআইনি বহুতল ভাঙতে পুলিশ-দল, বুলডোজার নামতেই উত্তেজনা টালিগঞ্জে!

টালিগঞ্জ, রেশমি ব্যানার্জি: টালিগঞ্জে বেআইনি নির্মাণ উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার, বুলডোজার নামতেই বাধা, শেষ মুহূর্তে হাইকোর্টের স্থগিতাদেশে মিললো স্বস্তি। রবিবার ছুটির দিনে দক্ষিণ কলকাতার টালিগঞ্জের সাহেববাগান এলাকায় একটি বহুতল ভাঙাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। পুরসভার তরফে এটিকে বেআইনি ঘোষণা করে ভাঙতে গেলে স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিবাদের মুখে পড়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হওয়ার ঠিক মুখে কলকাতা হাইকোর্টের জরুরি স্থগিতাদেশের ফলে আপাতত রক্ষা পেল ভবনটি।

অভিযোগ উঠেছে, ওয়াকফ সম্পত্তি দখল করে কোনো বৈধ ব্লু-প্রিন্ট বা আইনি অনুমোদন ছাড়াই তৃণমূল নেতা কুমার সাহা ভবনটি গড়ে তুলেছিলেন। এমনকি বিল্ডিংটিকে তৃণমূলের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের অভিযোগও ওঠে। সম্প্রতি রঙ করা দেওয়ালের আড়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলীয় প্রতীকের ছবি অস্পষ্টভাবে দেখা যাওয়ায় বিতর্ক আরও বাড়ে। এক অভিযোগকারীর দাবি, ওয়াকফ জমি জবরদখল করার প্রতিবাদ করায় তাঁকে এর আগে মারধরও করা হয়েছিল।

অন্য দিকে, ভবনে বসবাসকারী পরিবারগুলি দাবি করেছে যে এটি কোনও দলীয় কার্যালয় নয়, বরং তাঁরা দীর্ঘকাল ধরে সেখানে সপরিবারে বাস করছেন। নির্বাচনের সময়ে প্রচারের খাতিরে দেওয়ালে রাজনৈতিক ছবি আঁকা হয়েছিল বলে তাঁদের দাবি। কোনও পুনর্বাসন ছাড়া আচমকা এভাবে উচ্ছেদ অভিযানের তীব্র বিরোধিতা করে মহিলারা রাস্তায় নামেন।

পুরনিগমের দাবি, নিয়ম মেনেই আগে খালি করার নোটিশ দেওয়া হয়েছিল। তবে এইদিন বুলডোজার নিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হাজির হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

ভাঙার কাজ শুরুর ঠিক আগমুহূর্তে মামলাটি কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে ওঠে। পুরসভা ও আবেদনকারীদের বক্তব্য শোনার পর বিচারপতি রাজা বসু রায়চৌধুরী নির্মাণটি ভাঙার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন। পরবর্তী নির্দেশ ও নিয়মিত বেঞ্চে শুনানি না হওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া যাবে না বলে আদালত নির্দেশ দিয়েছে।

42 Views 0 Likes 0 Comments

Related News

Indranil Sen: হাইকোর্টে ইন্দ্রনীল সেনকে ঘিরে বিচারপতির কড়া প্রশ্ন, পরের শুনানি শুক্রবার
মহানগর

Indranil Sen: হাইকোর্টে ইন্দ্রনীল সেনকে ঘিরে বিচারপতির কড়া প্রশ্ন, পরের শুনানি শু...

কলকাতা: ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর টিকিট বা পাস বিক্রির অভিযোগকে কেন্দ্র করে আইনি জটিলতা আরও বাড়ল প্রাক্তন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনের। গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তিনি। ব...

০৭ অক্টো ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
কাঁদতে থাকা শিশু এবং অভুক্ত অসহায় বাবার পাশে দাঁড়ালেন সহৃদয় এক নাগরিক
মহানগর

কাঁদতে থাকা শিশু এবং অভুক্ত অসহায় বাবার পাশে দাঁড়ালেন সহৃদয় এক নাগরিক

অভুক্ত বাবার পাশে কাঁদতে থাকা শিশুকে দেখে এগিয়ে এলেন এক সহৃদয় নাগরিক, পাশে দাঁড়াল RPF-ও। খাবার ও কম্বল দিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ ফের মনে করিয়ে দিল—“মানুষ মানুষের জন্য।”

০৭ অক্টো ২০২৬, ০৩:৩০ পিএম · 2 মিনিট
West Bengal Medical Council: অরণ্যের পর রাকেশ, অভিযোগের পাহাড়ে থমকে কাউন্সিলের কাজ
মহানগর

West Bengal Medical Council: অরণ্যের পর রাকেশ, অভিযোগের পাহাড়ে থমকে কাউন্সিলের কা...

কলকাতা: চিকিৎসা সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সুবিচারের আশায় রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দ্বারস্থ হচ্ছেন একের পর এক মানুষ। কিন্তু অভিযোগ জানিয়ে দীর্ঘ অপেক্ষার পরও সমাধান না মেলায় প্রশ্ন উঠছে, রাজ্য মেডিক্যাল কাউন...

০৭ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট
SSKM Hospital: পিজিতে ৮০ লক্ষের গামা ক্যামেরা, চালানোর লোক নেই! ১৮ বছর ধরে পড়ে থেকে ‘স্ক্র্যাপ’ যন্ত্র
মহানগর

SSKM Hospital: পিজিতে ৮০ লক্ষের গামা ক্যামেরা, চালানোর লোক নেই! ১৮ বছর ধরে পড়ে থে...

কলকাতা: যন্ত্র আছে। দামও কম নয়—প্রায় ৮০ লক্ষ টাকা। এমন যন্ত্র, যা শরীরের কোনও অঙ্গ শুধু দেখতে নয়, সেই অঙ্গ কতটা কাজ করছে, তারও হদিস দিতে পারে। কিন্তু সেই যন্ত্র চালানোর মতো প্রশিক্ষিত কর্মী নেই। এক বছর-দু’বছর নয়, টানা ১৮...

০৭ অক্টো ২০২৬, ১২:৩০ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.