JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৬:৩৫ এএম
Breaking
SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান

কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান

কলকাতা কেয়া মণ্ডল: তৃণমূল সাংসদ সৌগত রায়কে ঘিরে ফের বিক্ষোভ। মঙ্গলবার কলকাতা বিমানবন্দর চত্বরে তাঁর গাড়ি ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ। ওঠে ‘গো ব্যাক’ এবং ‘চোর চোর’ স্লোগান। শুধু তাই নয়, সাংসদকে লক্ষ্য করে দেখানো হয় কালো পতাকা ও জুতো। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ সৌগত রায়কে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতা বিমানবন্দর অথরিটি অফিসে একটি বৈঠক ছিল। ওই এলাকার সাংসদ হিসেবে বৈঠকে যোগ দিতে বিমানবন্দরে পৌঁছন সৌগত রায়। তিনি নিজের গাড়িতে করে সেখানে পৌঁছতেই একদল বিক্ষোভকারী তাঁর গাড়ি ঘিরে ধরেন। তাঁকে ফিরে যাওয়ার দাবি জানাতে থাকেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন সৌগত রায়। গাড়ির কাচ নামিয়ে তাঁদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। তবে তাতে পরিস্থিতি শান্ত হয়নি। শেষ পর্যন্ত পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ সৌগত রায়কে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এই প্রথম নয়, সৌগত রায়কে ঘিরে এর আগেও বিক্ষোভের ঘটনা ঘটেছে। 

চলতি বছরের মে মাসের শেষ দিকে নিমতায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান একদল উত্তেজিত জনতা। সেই সময় সাংসদকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। তাঁকে উদ্দেশ্য করে ওঠে ‘চোর’ স্লোগানও। ওই ঘটনার পিছনে বিজেপি কর্মী-সমর্থকদের হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন সৌগত রায়।

একইসঙ্গে এদিনের ঘটনা নিয়ে সৌগত রায়কে তীব্র আক্রমণ করেন বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী। তাঁর দাবি, ‘সাংসদ কোনওদিনই স্থানীয়দের পাশে ছিলেন না। শুধু ভূরিভোজের আয়োজনে দেখা যেত তাঁকে। দমদমের মানুষ এক কোমর জলে ডুবে থাকলেও কোনও দিন ওঁনাকে ধুতির কাপড় গুটিয়ে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি।’ বিজেপি বিধায়কের আরও দাবি, দমদমের মানুষের সঙ্গে সৌগত রায়ের কোনও যোগাযোগ নেই। তাঁর কথায়, আত্মসম্মান থাকলে সাংসদের পদত্যাগ করে সরে যাওয়া উচিত।

15 Views 0 Likes 0 Comments

Related News

CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন
মহানগর

CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন। সেখানে তিনি তুলে ধরেন তাঁর পাড়ার এক বাস্তব সমস্যার কথা। সুমনের কথায়, তাঁর বাড়ির পাশেই একটি প্রকাণ্ড গাছ রয়েছে, যা নিয়মিত না ছাঁটলে দুর্যোগের সময়ে নুয়ে পড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। পাশ দিয়েই চলে গিয়েছে হাই-টেনশন বিদ্যুতের তার। সম্প্রতি সেই গাছটি নিয়ে বড়সড় বিপত্তির আশঙ্কা তৈরি হয়েছিল। অথচ স্থানীয় কাউন্সিলরকে বহু চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি। বাধ্য হয়েই এক পরিচিতের মারফত টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর যোগাযোগ নম্বর জোগাড় করেন শিল্পী।

০২ অক্টো ২০২৬, ০৮:৩৮ পিএম · 2 মিনিট
Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য
মহানগর

Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তরের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় একাধিক রাস্তা। এমনকি বিক্ষোভকারীদের গতিবিধির উপর নজর রাখতে ড্রোনও ব্যবহার করে পুলিশ।

০২ অক্টো ২০২৬, ০৩:৩৬ পিএম · 2 মিনিট
১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!
মহানগর

১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!

পশ্চিমবঙ্গের ১ কোটি ২৯ লক্ষ জবকার্ডধারীর মধ্যে কাজ পেয়েছেন মাত্র ২ লক্ষ ৬৭ হাজার জন। অর্থাৎ, সরকারি নথিতে নাম থাকা প্রায় ১ কোটি ২৬ লক্ষ গ্রামীণ শ্রমিক এখনও এই প্রকল্পের কাজের সুযোগ পাননি।

০২ অক্টো ২০২৬, ১০:৫৮ এএম · 2 মিনিট
SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল ইতিহাস সংক্ষিপ্ত করার প্রস্তাব
মহানগর

SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্...

নতুন শিক্ষাবর্ষ শুরুর মুখেই রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পাঠ্যবইয়ে একগুচ্ছ তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলল। প্রাক-প্রাথমিক স্তর থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি পাঠ্যবইয়ের শুরুতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদানের কথা তুলে ধরার সুপারিশ করেছে স্কুল সিলেবাস পুনর্গঠন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। এর পাশাপাশি পাঠ্যবইয়ে মুঘল সাম্রাজ্যের অধ্যায় সংক্ষেপ করা, নির্দিষ্ট কিছু সাহিত্যকর্ম বদল এবং ভাষাগত কিছু শব্দ সংশোধনের প্রস্তাবও জমা পড়েছে শিক্ষা দফতরে।

০১ অক্টো ২০২৬, ০৯:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.